Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩৫০টি ভাল্লুক গুলি করে মারায় সম্মতি স্লোভাকিয়া সরকারের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 April, 2025, 12:05 pm
Last modified: 03 April, 2025, 12:12 pm

Related News

  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • বিনিয়োগে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব ও প্রযুক্তি হস্তান্তরে জোর দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি

এক ব্যক্তি নিহতের ঘটনায় ৩৫০টি ভাল্লুক গুলি করে মারায় সম্মতি স্লোভাকিয়া সরকারের

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেন, “আমরা এমন একটি দেশে বসবাস করতে পারি না, যেখানে মানুষ বনাঞ্চলে যেতে ভয় পায়।”
টিবিএস ডেস্ক
03 April, 2025, 12:05 pm
Last modified: 03 April, 2025, 12:12 pm
বাদামী ভাল্লুক। ছবি: রয়টার্স

স্লোভাকিয়ার সরকার দেশের প্রায় এক চতুর্থাংশ ভাল্লুক নিধনের পরিকল্পনার অনুমোদন দিয়েছে। দেশটির মন্ত্রিসভায় ইতোমধ্যে পরিকল্পনাটি পাশ হয়েছে। স্লোভাকিয়ার কেন্দ্রীয় বনাঞ্চল দিয়ে হাটার সময় ভাল্লুকের হামলায় এক ব্যক্তির মৃত্যু হলে দেশটির সরকারের পক্ষ থেকে এ আদেশ আসে। খবর বিবিসির।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর পপুলিস্ট-জাতীয়তাবাদী সরকার মন্ত্রিসভায় ঘোষণা করেছে, দেশে আনুমানিক ১,৩০০টি বাদামী ভাল্লুক রয়েছে। তাদের মধ্যে সাড়ে ৩০০ ভাল্লুক হত্যা করা হবে। সরকারের দাবি, সম্প্রতি বেশ কয়েকজন মানুষ ভাল্লুকের হামলার শিকার হয়েছেন।

প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আমরা এমন একটি দেশে বসবাস করতে পারি না, যেখানে মানুষ বনাঞ্চলে যেতে ভয় পায়।"

ভাল্লুক শিকারের অনুমতি দিতে বিশেষ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এ জরুরি অবস্থা দেশটির ৭৯ জেলার মধ্যে ৫৫টি জেলায় ঘোষণা করা হয়েছে।

ব্রাতিস্লাভার সরকার ইতোমধ্যে আইন শিথিল করে মানুষের বসতির কাছে চলে এলে ভাল্লুক হত্যার অনুমতি দিয়েছে। ২০২৪ সালের শেষ নাগাদ ৯৩টি ভাল্লুককে গুলি করে মারা হয়েছিল।

তবে, আরও ভাল্লুক হত্যার পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ সংরক্ষণবাদীরা। তাদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন এবং অবৈধ হতে পারে।

পরিবেশবিদ ও বিরোধী দল 'প্রগ্রেসিভ স্লোভাকিয়া'র ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মিখাল ভিয়েজেক বলেছেন, "এটি সম্পূর্ণ অযৌক্তিক।"

তিনি বিবিসিকে বলেন, "পরিবেশ মন্ত্রণালয় এই সুরক্ষিত প্রজাতির উপর নজিরবিহীন শিকার চালিয়েও ভাল্লুকের আক্রমণ কমাতে ব্যর্থ হয়েছে।"

তিনি আরও বলেন, "নিজেদের এই ব্যর্থতা ঢাকতে সরকার আরও বেশি ভাল্লুক হত্যার সিদ্ধান্ত নিয়েছে।"

ভিয়েজেক যুক্তি দিয়েছেন, প্রতি বছর হাজার হাজার ভাল্লুকের সঙ্গে মানুষের সাক্ষাৎ ঘটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো দুর্ঘটনা ঘটে না। তিনি আশা প্রকাশ করেন যে, ইউরোপীয় কমিশন এই বিষয়ে হস্তক্ষেপ করবে।

স্লোভাকিয়ার পুলিশ বুধবার নিশ্চিত করেছে, গত রবিবার রাতে মধ্য স্লোভাকিয়ার ডেটভা শহরের কাছে একটি বনে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে ও তিনি ভাল্লুকের আক্রমণে মারা গেছেন।

ময়নাতদন্তে দেখা গেছে, তার শরীরের ভাল্লুকের আক্রমণের ক্ষত রয়েছে।

৫৯ বছর বয়সী এই ব্যক্তি শনিবার নিখোঁজ হন। তিনি সেদিন বনের ভিতর হাঁটতে গিয়ে আর ফিরে আসেননি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) স্লোভাক পত্রিকা 'নোভি কাস'-কে জানায়, ঘটনাস্থলের কাছাকাছি একটি ভাল্লুকের গুহার চিহ্নও পাওয়া গেছে।

স্লোভাকিয়ায় ভালুকের সংখ্যা বৃদ্ধি ও প্রাণঘাতী হামলার ঘটনা বাড়ায়, বিষয়টি এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে।

২০২৪ সালের মার্চে বেলারুশের ৩১ বছর বয়সী এক নারী উত্তর স্লোভাকিয়ায় ভাল্লুকের ধাওয়া খেয়ে গিরিখাতে পড়ে মারা যান।

কয়েক সপ্তাহ পর ভাইরাল হওয়া একটি ভিডিওতে নিকটবর্তী লিপটোভস্কি মিকুলাস শহরের দিনের আলোতেই একটি ভাল্লুককে দৌড়াতে দেখা যায়। ভাল্লুকটি গাড়ির পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে এবং ফুটপাথে থাকা মানুষদের দিকে ঝাঁপিয়ে পড়ছে।

পরে কর্তৃপক্ষ দাবি করে যে তারা ভাল্লুকটিকে হত্যা করেছে। তবে পরিবেশবিদরা পরে জানান, স্পষ্ট প্রমাণ রয়েছে যে, গুলিবিদ্ধ ভাল্লুকটি মূল ঘটনায় জড়িত ছিল না।

পরিবেশমন্ত্রী টমাস তারাবা বুধবার জানান, স্লোভাকিয়ায় বর্তমানে ১,৩০০-র বেশি ভাল্লুক রয়েছে। ৮০০ ভাল্লুকের সংখ্যা যথেষ্ট বলে তিনি মনে করেন। কারণ ভাল্লুকের সংখ্যা দ্রুত বাড়ছে।

তবে, বিশেষজ্ঞদের মতে, স্লোভাকিয়ায় ভালুকের সংখ্যা মোটামুটি স্থিতিশীল রয়েছে।

এ প্রজাতির ভাল্লুক কার্পাথিয়ান পর্বতমালাজুড়ে দেখা যায়। অর্থাৎ রোমানিয়া থেকে পশ্চিম ইউক্রেন হয়ে স্লোভাকিয়া ও পোল্যান্ডে এ ভাল্লুকের দেখা মেলে।

Related Topics

টপ নিউজ

ভাল্লুক / স্লোভাকিয়া / শিকার / সরকার / জরুরি অবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ঈদের আগে শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে সরকার
  • হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • আবারও রাষ্ট্রনিয়ন্ত্রিত ‘ঠুটো জগন্নাথ’ মানবাধিকার কমিশন গঠনের পথে সরকার: টিআইবি
  • বিনিয়োগে দেশীয় উদ্যোক্তাদের গুরুত্ব ও প্রযুক্তি হস্তান্তরে জোর দিচ্ছে সরকার: জোনায়েদ সাকি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net