Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন, প্রাণ বাঁচাতে ডানায় গিয়ে দাঁড়ালেন যাত্রীরা!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 March, 2025, 05:55 pm
Last modified: 14 March, 2025, 05:55 pm

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 

আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন, প্রাণ বাঁচাতে ডানায় গিয়ে দাঁড়ালেন যাত্রীরা!

এই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যাত্রীরা বোয়িং বিমানের পাখার ওপর দাড়িয়ে আছেন, আর বিমানের নিচে আগুন জ্বলছে।
টিবিএস ডেস্ক
14 March, 2025, 05:55 pm
Last modified: 14 March, 2025, 05:55 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের কলোরাডোর রাজধানী ডেনভারের একটি বিমানবন্দরে দাড়িয়ে থাকা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগুন লেগে যায়। এসময় কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় এবং আতঙ্কিত যাত্রীরা প্রাণে বাঁচতে বিমানের ডানার উপরে আশ্রয় নেন। বিমানটিতে ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। খবর বিবিসির

এই ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, যাত্রীরা বোয়িং বিমানের পাখার ওপর দাড়িয়ে আছেন, আর বিমানের নিচে আগুন জ্বলছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই সব যাত্রীদের বিমানটি থেকে বের করে আনা হয়৷
ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সামান্য আঘাত পাওয়ায় ১২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে এফএএ জানিয়েছে, বিমানটি নিকটবর্তী কলোরাডো স্প্রিংস থেকে টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।

এফএএ জানিয়েছে, বিমানের ক্রুরা 'ইঞ্জিনে মৃদু ঝাঁকুনি'র কথা জানানোর পর স্থানীয় সময় সোয়া ৫ টার দিকে ডেনভার বিমানবন্দরে সেটি জরুরি অবতরণ করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে অবতরণ করার পর পরই বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানটিতে ১৭২ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন। সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটির 'ইঞ্জিনে বিভ্রাট' দেখা দিয়েছে বলেও জানিয়েছে তারা।

বিমানবন্দরের মুখপাত্র মাইকেল কোনোপাসেক জানান, বিমানবন্দরের বিভিন্ন গেট থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা গেছে।

তিনি আরও বলেন, আগুন নেভানো হয়েছে এবং এর ফলে অন্যান্য ফ্লাইটে বিলম্ব হয়নি।

Related Topics

টপ নিউজ

বোয়িং ৭৩৭-৮০০ / আমেরিকান এয়ারলাইন্স / আগুন / যাত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net