Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
অস্ত্র আমদানিতে শীর্ষে ইউক্রেন, ভারত দ্বিতীয়, রপ্তানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

ডয়চে ভেলে
11 March, 2025, 10:15 am
Last modified: 11 March, 2025, 10:15 am

Related News

  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • ইরান যুদ্ধে ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত বাধলে পড়তে পারে অপ্রস্তুত অবস্থায়
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?

অস্ত্র আমদানিতে শীর্ষে ইউক্রেন, ভারত দ্বিতীয়, রপ্তানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র

বিশ্বে মারণাস্ত্র কেনাবেচার পরিমাণ একই আছে, কেবল যারা সবচেয়ে বেশি অস্ত্র কিনছে তাদের নামবদল হয়েছে।
ডয়চে ভেলে
11 March, 2025, 10:15 am
Last modified: 11 March, 2025, 10:15 am
ছবি: এপি

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট(সিপরি)-এর রিপোর্ট একঝলক দেখলে অবাক লাগতে পারে। বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ ২০১০ থেকে ২০১৯-এর তুলনায় মোটের ওপর একই আছে। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যাবে, বিশ্বের ভূরাজনৈতিক পরিবর্তনের প্রভাব ক্রেতাদের উপর ভয়ংকরভাবে পড়েছে।

২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। তারা অস্ত্র আমদানির পরিমাণ অনেকগুণ বাড়িয়েছে। তারাই এখন অস্ত্র আমদানির ক্ষেত্রে এক নম্বরে আছে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত সারা বিশ্বজুড়ে যে অস্ত্র রপ্তানি হয়েছে, তার নয় শতাংশ হয়েছে ইউক্রেনে।

ইউক্রেন অস্ত্র আমদানির ক্ষেত্রে এক নম্বরে এবং দুই নম্বরে আছে ভারত। তবে ভারত অস্ত্র কেনার পরিমাণ কমিয়েছে।

রাশিয়ার আগ্রাসন ও মার্কিন আশংকা

এই একই সময়ে ইউরোপের দেশগুলিতে অস্ত্র কেনার পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ। এটাও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সরাসরি প্রভাব। সিপরির রিপোর্ট বলছে, মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে অনিশ্চয়তার ফলেও অস্ত্র কেনাবেচার পরিমাণ বেড়ে গেছে।

এই রিপোর্টের একজন লেখক ম্যাথু জর্জ বলেছেন, রাশিয়া আক্রমণ করতে পারে, এই ভয় থেকেই ইউরোপ বেশি করে অস্ত্র কিনছে। এর আগে যারা সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করতো সেই সৌদি আরব, ভারত, চীন ওই সময়ের মধ্যে অস্ত্র কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে।

রিপোর্ট বলছে, ৩৫টি দেশ ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। তার মধ্যে ৪৫ শতাংশ অস্ত্র গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে। জার্মানি ১২ শতাংশ ও পোল্যান্ড ১১ শতাংশ অস্ত্র দিয়েছে।

এর থেকে বোঝা যাচ্ছে, ডনাল্ড ট্রাম্প প্রশাসন যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে ইউক্রেনের কতটা সমস্যা হবে। ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেনই হলো অস্ত্র আমদানির ক্ষেত্রে প্রথম ১০-এ থাকা একমাত্র ইউরোপের দেশ। ইউরোপের অনেক দেশ অস্ত্র আমদানির পরিমাণ বাড়ালেও প্রথম ১০-এ নেই।

সিপরি আর্মস ট্রান্সফার প্রোগ্রামের সিনিয়র গবেষক পিটার ওয়েজম্যান বলেছেন, অ্যামেরিকার থেকে অস্ত্র আমদানির পরিমাণ বেড়েছে। ইউরোপের দেশগুলি অ্যামেরিকা থেকে পাঁচশটি যুদ্ধবিমান ও অন্য অস্ত্র কেনার বরাত দিয়ে রেখেছে।

যুক্তরাষ্ট্র এক নম্বরে

বিশ্বে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে অ্যামেরিকা এক নম্বরে। ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে তারা ১০৭টি দেশকে অস্ত্র দিয়েছে। মোট অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ অ্যামেরিকা থেকে হয়। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের তুলনায় তাদের অস্ত্র রপ্তানির পরিমাণ চারগুণেরও বেশি বলে ম্যাথিউ জর্জ জানিয়েছেন। 

২০১৫ থেকে ২০২৪-এর মধ্যে রাশিয়ার অস্ত্র রপ্তানির পরিমাণ ৬৩ শতাংশ কমেছে। ২০২১ ও ২০২২ সালে তারা গত দুই দশকের মধ্যে সবচেয়ে কম অস্ত্র বিক্রি করেছে।

ওয়েজম্যান বলেছেন, ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ার অস্ত্র রপ্তানি অনেকটাই কমে গেছে। নিষেধাজ্ঞার ফলে তারা অন্য দেশে অস্ত্র বিক্রি করতেও পারছে না। যদি কোনো দেশের সঙ্গে তারা অস্ত্র কেনাবেচা করতে পারে, তাহলে সেটা হলো চীন ও ভারত।

Related Topics

টপ নিউজ

অস্ত্র / অস্ত্র আমদানি / অস্ত্র রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ইসরায়েলকে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভান্ডারই খালি করে ফেলছে যুক্তরাষ্ট্র
  • ট্রাম্পের যুদ্ধের নতুন হুমকিতে ইরানের রাস্তাঘাটে, টেলিভিশনে চলছে অস্ত্রের মহড়া
  • ইরান যুদ্ধে ফুরাচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, চীন-রাশিয়ার সঙ্গে সংঘাত বাধলে পড়তে পারে অপ্রস্তুত অবস্থায়
  • ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
  • ফুরিয়ে আসছে অস্ত্রের মজুত: ইরান সংঘাতে এর প্রভাব কতটা পড়বে?

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net