Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
‘৫ মিনিটেই চুরি হলো’ ৪.৮ মিলিয়ন পাউন্ড মূল্যের স্বর্ণের টয়লেট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 February, 2025, 10:30 am
Last modified: 25 February, 2025, 10:33 am

Related News

  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

‘৫ মিনিটেই চুরি হলো’ ৪.৮ মিলিয়ন পাউন্ড মূল্যের স্বর্ণের টয়লেট

২০১৯ সালে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান ব্লেনহেইম প্যালেস থেকে স্বর্ণের টয়লেটটি চুরি করা হয়।
টিবিএস ডেস্ক
25 February, 2025, 10:30 am
Last modified: 25 February, 2025, 10:33 am
‘আমেরিকা’ নামের ১৮ ক্যারেট স্বর্ণের এই টয়লেটটি ইতালিয়ান শিল্পী মৌরিজ্জ কাতালানের প্রদর্শনীর অংশ ছিল। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস থেকে পাঁচ মিনিটের 'দুঃসাহসী অভিযান'-এর মধ্য দিয়ে ৪.৮ মিলিয়ন পাউন্ড মূল্যের স্বর্ণের টয়লেট চুরি করা হয়েছে বলে আদালতের এক শুনানিতে জানানো হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই ঐতিহ্যবাহী প্রাসাদে একটি শিল্প প্রদর্শনীর অংশ হিসেবে টয়লেটটি সংযুক্ত করা ছিল এবং সেটি ব্যবহারযোগ্য অবস্থায় ছিল। খবর বিবিসি'র।

অক্সফোর্ডের ডিভিনিটি রোডের ৩৯ বছর বয়সী মাইকেল জোনস চুরির অভিযোগ অস্বীকার করেছেন। উইন্ডসরের ৩৬ বছর বয়সী ফ্রেড ডো (আগে ফ্রেডেরিক সাইনস নামে পরিচিত) এবং পশ্চিম লন্ডনের ৪১ বছর বয়সী বোরাহ গাকাক অবৈধ সম্পদ স্থানান্তরের ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

অক্সফোর্ড ক্রাউন কোর্টে জানানো হয়, টয়লেটটি সম্ভবত ভেঙে ফেলা হয়েছে এবং আর কখনও উদ্ধার করা যায়নি।

প্রসিকিউটর জুলিয়ান ক্রিস্টোফার কেসি আদালতে জানান, ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ভোরে পাঁচজনের একটি দল দুটি গাড়ি নিয়ে ব্লেনহাইম প্যালেসের তালাবদ্ধ ফটক শাবলের আঘাতে ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করে।

আদালতকে জানানো হয়, ঘটনাস্থলেই ওই শাবলগুলো ফেলে যাওয়া হয়েছিল।

টয়লেট চুরির প্রায় ১৭ ঘণ্টা আগে তোলা একটি ছবি আদালতে উপস্থাপন করা হয়। প্রসিকিউটর জানান, মাইকেল জোনস ছবিটি তুলেছিলেন এবং ধারণা করা হচ্ছে, তিনি চুরির প্রস্তুতির অংশ হিসেবে জায়গাটি পর্যবেক্ষণ করছিলেন।

জুলিয়ান ক্রিস্টোফার আদালতকে বলেন, পুরো অভিযানটি মাত্র পাঁচ মিনিটেই শেষ হয়।

তিনি আরও জানান, 'এই শিল্পকর্মটি আর কখনও উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, এটিকে ছোট ছোট স্বর্ণের টুকরোয় ভাগ করে ফেলা হয়েছে এবং তা আর উদ্ধার সম্ভব হয়নি।'

নর্থ্যাম্পটনশায়ারের ওয়েলিংবরোর বাসিন্দা ৪০ বছর বয়সী জেমস শিন ২০২৪ সালের এপ্রিলে চুরি, অবৈধ সম্পদ স্থানান্তর এবং এই সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেছেন বলে আদালতকে জানানো হয়।

'আমেরিকা' নামের ১৮ ক্যারেট স্বর্ণের এই টয়লেটটি ইতালিয়ান শিল্পী মৌরিজ্জ কাতালানের প্রদর্শনীর অংশ ছিল।

টয়লেটটির ওজন ছিল ৯৮ কেজি এবং এটি ৬ মিলিয়ন ডলারের বিমা করা ছিল। আদালতকে জানানো হয়, ২০১৯ সালের সেপ্টেম্বরে স্বর্ণের বাজারমূল্য অনুসারে শুধু এর স্বর্ণের দামই ছিল প্রায় ২.৮ মিলিয়ন পাউন্ড।

প্রসিকিউটর জানান, জেমস শিন, ফ্রেড ডো এবং বোরাহ গাকাকের ফোনে পাওয়া একাধিক বার্তা, ভয়েস নোট এবং স্ক্রিনশট থেকে জানা যায়, তারা চুরি করা প্রায় ২০ কেজি স্বর্ণের জন্য প্রতি কেজিতে ২৫ হাজার ৬৩২ পাউন্ড মূল্যে দর-কষাকষি করেছিলেন।

অভিযোগে বলা হয়, লন্ডনের হ্যাটন গার্ডেনে 'পাচা অব লন্ডন' নামের একটি গহনার দোকানের মালিক বোরাহ গাকাক প্রতিটি কেজি স্বর্ণ বিক্রি থেকে প্রায় ৩ হাজার পাউন্ড করে লাভ করতেন।

ব্লেনহেইম প্যালেস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত এবং এটি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্মস্থান।
 

Related Topics

টপ নিউজ

স্বর্ণের টয়লেট / চুরি / ব্লেনহেইম প্যালেস / ইংল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • হজযাত্রীদের লাগেজ কেটে চুরির অভিযোগ, তদন্তে ঢাকা বিমানবন্দরে চুরির প্রমাণ মেলেনি দাবি বিমানের
  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net