Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ট্রাম্পের শুল্কযুদ্ধ আরও তীব্র হতেই ধাক্কা খেল এশিয়ার শেয়ারবাজার

আন্তর্জাতিক

বিবিসি
03 February, 2025, 11:55 am
Last modified: 03 February, 2025, 11:59 am

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃতীয় প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে; লোকসানে গ্যাস ও শিল্প খাত
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • তেলের দাম কমল, লাফিয়ে বাড়ল শেয়ারবাজার: কী ঘটছে মার্কিন অর্থনীতিতে?

ট্রাম্পের শুল্কযুদ্ধ আরও তীব্র হতেই ধাক্কা খেল এশিয়ার শেয়ারবাজার

বিবিসি
03 February, 2025, 11:55 am
Last modified: 03 February, 2025, 11:59 am
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিশ্রুতি অনুযায়ী কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করার পর সোমবার সকালেই ধাক্কা খেল এশিয়ার শেয়ারবাজারে। 

বিনিয়োগকারীরা এখন সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় আছেন, যা বড় কোম্পানিগুলোর আয় কমিয়ে দেওয়ার পাশাপাশি বৈশ্বিক প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে।

কানাডা ও মেক্সিকো পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আর চীন 'সমুচিত পাল্টা ব্যবস্থা' নেওয়ার ঘোষণা দিয়ে বলেছে, তারা ট্রাম্পের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যাবে। 

অন্যদিকে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক ও অভিবাসন প্রবাহ ঠেকাতে এসব শুল্ক আরোপ জরুরি।

সোমবার সকালে হংকংয়ের হংকংয়ের হ্যাং সেং ইনডেক্স কমেছে ০.৭ শতাংশ, জাপানের নিক্কেই ২২৫ সূচকে পতন হয়েছে ২.৮ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকে পতন হয়েছে ৩ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক কমেছে ১.৯ শতাংশ।

চীনের মূল ভূখণ্ডের শেয়ারবাজার চান্দ্র নববর্ষের ছুটি উপলক্ষে বন্ধ ছিল।

অন্যদিকে মার্কিন ডলার আরও শক্তিশালী হচ্ছে। চীনের মুদ্রা ইউয়ানের বিপরীতে ডলারের দর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে কানাডিয়ান ডলারের দাম ২০০৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, 'বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্য বিরোধের সম্ভাবনার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি এড়িয়ে চলছেন। 

'বিনিয়োগকারীদের আরেকটি উদ্বেগের বিষয় হলো: ট্রাম্পের শুল্ক আরোপের তালিকায় পরের দেশ কোনটি হতে পারে।'

উইকএন্ডে ট্রাম্প প্রশাসন যে শুল্ক ঘোষণা করেছে, তার লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের তিন বৃহত্তম বাণিজ্য অংশীদার। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তিনি এখানেই থামবেন না।

'শিগগিরই' ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইনভেস্টমেন্ট ব্যাংক স্যাক্সোর প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা সতর্ক করে বলেছেন, এই শুল্কারোপ হয়তো স্বল্পমেয়াদে মার্কিন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কিন্তু দীর্ঘমেয়াদে তা গুরুতর ঝুঁকি সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, 'বারবার শুল্ক আরোপ অন্যান্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে উৎসাহিত করবে, যা ডলারের বৈশ্বিক ভূমিকা দুর্বল করে দিতে পারে।'

ট্রাম্প জানিয়েছেন, সোমবার তিনি কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে এই শুল্ক নিয়ে আলোচনা করবেন। নতুন শুল্ক মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত কানাডা ও মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসবে, আর চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত কর ধার্য হবে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্পের শুল্ক ভাবনা / শুল্ক আরোপ / মার্কিন শুল্ক আরোপ / যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ / শেয়ারবাজার / বাণিজ্য যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃতীয় প্রান্তিকে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর মুনাফা বেড়েছে; লোকসানে গ্যাস ও শিল্প খাত
  • বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ
  • পুঁজিবাজারে স্বচ্ছতা ও আস্থা ফেরাতে ‘সংস্কার কমিশন’ গঠনের পরিকল্পনা সরকারের
  • তেলের দাম কমল, লাফিয়ে বাড়ল শেয়ারবাজার: কী ঘটছে মার্কিন অর্থনীতিতে?

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net