Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
নিজের দলের নেতাকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 December, 2024, 10:10 pm
Last modified: 09 December, 2024, 02:39 pm

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান

নিজের দলের নেতাকেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

৩০০ আসনের পার্লামেন্টে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, অভিশংসন প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ২০০ ভোট নিশ্চিত করতে ক্ষমতাসীন দলের অন্তত ৮ জন এমপির সমর্থন প্রয়োজন। শুক্রবার ইউনের ক্ষমতাসীন দলের নেতাও তাকে দ্রুত অভিশংসনের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে গণতন্ত্রের জন্য ‘বড় বিপদ’ আসবে।
টিবিএস ডেস্ক
06 December, 2024, 10:10 pm
Last modified: 09 December, 2024, 02:39 pm
ইউন সুক-ইওল। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গত মঙ্গলবার রাতে সামরিক আইন জারির পর তার নিজের দলের নেতা হান ডং-হুনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। খবর বিবিসির

দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক জানিয়েছেন, গ্রেপ্তারের তালিকায় হান ডং-হুন ছাড়াও প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে-মিয়ুং এবং তিন বিরোধী আইনপ্রণেতাও রয়েছেন।

ডিরেক্টর হং জাং-উন বলেন, প্রেসিডেন্ট এই সুযোগকে কাজে লাগিয়ে তাদের গ্রেপ্তার ও নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির রাজনৈতিক দলগুলো দিনভর জরুরি বৈঠক করেছেন। তারা আগামীকাল শনিবার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের বিরুদ্ধে অভিশংসন ভোটাভুটির সময়সূচি নির্ধারণ করেছে। দুই-তৃতীয়াংশ এমপি এর পক্ষে ভোট দিলে প্রস্তাবটি পাস হবে।

৩০০ আসনের পার্লামেন্টে বিরোধীদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, অভিশংসন প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ২০০ ভোট নিশ্চিত করতে ক্ষমতাসীন দলের অন্তত ৮ জন এমপির সমর্থন প্রয়োজন।

এদিকে, শুক্রবার ইউনের ক্ষমতাসীন দলের নেতাও তাকে দ্রুত অভিশংসনের আহ্বান জানিয়ে বলেছেন, তিনি ক্ষমতায় থাকলে গণতন্ত্রের জন্য 'বড় বিপদ' আসবে।

পিপলস পাওয়ার পার্টির (পিপিপি) প্রধান হান ডং-হুন চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, তার দল বিরোধীদের অভিশংসন প্রস্তাবে সমর্থন দেবে না।

তবে শুক্রবার তিনি জানান, গত মঙ্গলবার 'দেশবিরোধী কাজের অভিযোগে' ইউন তাকেসহ গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন বলে 'বিশ্বাসযোগ্য প্রমাণ' রয়েছে।

হান বলেন, ইউন সুক-ইওল মূলত দক্ষিণ সিউলের গাওচিওন এলাকায় কিছু রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও আটক করার পরিকল্পনা করেছিলেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউন ক্ষমতায় থাকলে সামরিক আইন ঘোষণার মতো 'চরম সিদ্ধান্তের' পুনরাবৃত্তি হতে পারে।

তিনি বলেন, '[এসব পদক্ষেপ] কোরিয়া প্রজাতন্ত্র এবং এর জনগণকে বড় ঝুঁকির মধ্যে ফেলছে।'

এর আগে স্পেশাল ফোর্সের কমান্ডার কোয়াক জং-কুয়েন পার্লামেন্টকে আশ্বস্ত করেছেন, যদি আবার সামরিক আইন জারি করা হয়, তাহলে তিনি এ ধরনের আদেশ মানবেন না।

মঙ্গলবার রাতে কোয়াক বলেন, সামরিক আইন ঘোষণার পক্ষে ভোট দেওয়ার জন্য আসা সংসদ সদস্যদের সমাবেশ থেকে সরিয়ে দেওয়ার আদেশ তিনি প্রত্যাখ্যান করেছেন।

প্রেসিডেন্ট ইউনের সামরিক আইন জারির প্রচেষ্টা দেশটির জনগণকে রীতিমতো হতবাক করেছে।

তিনি 'রাষ্ট্রবিরোধী শক্তি' ও উত্তর কোরিয়ার হুমকির কথা উল্লেখ করে সামরিক আইন জারি করেন।

তবে খুব শিগগিরই প্রকাশ পায় যে তার এই পদক্ষেপ কোনো বহিরাগত হুমকির কারণে নয়, বরং তার নিজস্ব রাজনৈতিক সংকট মোকাবিলার চেষ্টা।

তার ঘোষণার পর দেশটির ১৯০ জন এমপি পার্লামেন্টে ঢুকে এটি বাতিলের পক্ষে ভোট দেন, এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে তাদের কেউ কেউ বিবিসিকে বলেছিলেন, তারা ন্যাশনাল অ্যাসেম্বলির মাঠের কাছাকাছি অবস্থান করছেন, যাতে এ ধরনের কোনো ঘোষণা হলে তারা দ্রুত ভোটাভুটি করে তা বাতিল করতে পারেন।

রাজধানী সিউলে ইউনের পদত্যাগের দাবিতে দুই দিনেরও বেশি সময় ধরে রাস্তায় বিক্ষোভ চলছে। 

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জনগণ পিপিপি'র আইনপ্রণেতাদের টেক্সট ম্যাসেজে ইয়ুনের অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।

চোসুন ডেইলি জানিয়েছে, শিন সাং-বুম নামের এক এমপি ফেসবুকে এ ধরনের চার হাজারের বেশি বার্তা পেয়েছেন।

চো কিউং-তাই ছিলেন ক্ষমতাসীন দলের প্রথম এমপি, যিনি প্রকাশ্যে ইয়ুনের অভিশংসনের পক্ষে সমর্থন জানিয়েছিলেন।

শুক্রবার চো বলেন, 'প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে সরিয়ে জনগণের পাশে দাঁড়ানো বা সামরিক আইন জারি করা বাহিনীর মিত্র হওয়ার মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত রাজনীতিবিদদের। আশা করি, গণশক্তির পক্ষের সকল রাজনীতিবিদ জনগণের পাশে দাঁড়াবেন।'

বৃহস্পতিবার স্থানীয় জরিপকারী প্রতিষ্ঠান রিয়েলমিটারের এক জরিপে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ার প্রতি ১০ জনের মধ্যে সাতজনই প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে মত দিয়েছেন।

বুধবার ভোরে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের পর থেকে ইয়ুনকে প্রকাশ্যে দেখা যায়নি বা তিনি কোথাও বক্তব্য দেননি।

 

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / প্রেসিডেন্ট / অভিশংসন / ইউন সুক ইওল / সামরিক আইন জারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের মিন অং হ্লাইং
  • ইরান যুদ্ধ চলাকালে 'গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর' করেছিলেন নেতানিয়াহু
  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • লেবাননে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন: ইরান

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net