Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু: জাতিসংঘ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 November, 2024, 09:20 am
Last modified: 09 November, 2024, 09:26 am

Related News

  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ

গাজা যুদ্ধে নিহতদের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু: জাতিসংঘ

জনবহুল এলাকায় ইসরায়েলের মরণঘাতী অস্ত্র ব্যবহারের কারণেই এসব প্রাণহানির ঘটনা ঘটছে।
টিবিএস ডেস্ক
09 November, 2024, 09:20 am
Last modified: 09 November, 2024, 09:26 am
ছবি: রয়টার্স

গাজায় চলমান সংঘাতে বেসামরিক নাগরিকদের ব্যাপক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ছয় মাসে নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু। খবর বিবিসি'র। 

প্রতিবেদনে বলা হয়েছে, জনবহুল এলাকায় ইসরায়েলের মরণঘাতী অস্ত্র ব্যবহারের কারণেই এসব প্রাণহানির ঘটনা ঘটছে। তবে কিছু মৃত্যুর জন্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ছোঁড়া ভুল প্রজেক্টাইলও দায়ী হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান জান এগেল্যান্ড সম্প্রতি গাজা সফর শেষে সাংবাদিকদের বলেন, "পুরো এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রত্যেকটি ভবনই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বেশিরভাগ এলাকাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী স্তালিনগ্রাদের মতো ধ্বংসপ্রাপ্ত দেখাচ্ছে। এ এক অবর্ণনীয় মানবিক বিপর্যয়, যেখানে প্রধানত নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী।"

গাজায় হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৩ মাসে মৃত্যু সংখ্যা ৪৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। জাতিসংঘ এই তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করছে। এছাড়া, ধারণা করা হচ্ছে, বোমা বর্ষণে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মৃতদেহ রয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক আইনের 'অভূতপূর্ব' লঙ্ঘন ঘটেছে, যা যুদ্ধাপরাধসহ সম্ভাব্য নৃশংস অপরাধের ইঙ্গিত দেয়।

ইসরায়েল দাবি করেছে যে তারা হামাসকে লক্ষ্যবস্তু করে এবং বেসামরিকদের ক্ষতি এড়াতে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে হামলা চালায়, তাদের আক্রমণ আন্তর্জাতিক আইনের অধীনেই পরিচালিত হয়। তবে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে,  ইসরায়েলি আক্রমণের ফলে প্রচুর বেসামরিক স্থাপনা ধ্বংস এবং অনেক মানুষ আহত, গৃহহীন এবং খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবার সঙ্কটে ভুগছে। 

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত গাজায় প্রায় ৮ হাজার ১১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪৪ শতাংশ শিশু এবং ২৬ শতাংশ নারী। নিহত শিশুদের মধ্যে পাঁচ থেকে নয় বছর বয়সিদের সংখ্যা উল্লেখযোগ্য। এছাড়া, প্রায় ৮০ শতাংশ মানুষ আবাসিক ভবন বা বাসস্থান সংলগ্ন এলাকায় নিহত হয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক এক বিবৃতিতে বলেন, "বেসামরিক মানুষের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির ব্যর্থতার প্রতিফলন।"

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং হামাস তাদের মধ্যে ২৫১ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায়। এরপর ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে, যা এখনো চলমান।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-গাজা / জাতিসংঘ / গাজায় শিশু নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • সংঘাতময় এলাকায় যৌন সহিংসতার জন্য ইসরায়েলকে ‘কালো তালিকাভুক্ত’ করল জাতিসংঘ
  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net