Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জাপানে প্রেসিডেন্ট নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে প্রধানমন্ত্রী ইশিবার জোট সরকার

আন্তর্জাতিক

রয়টার্স
27 October, 2024, 09:00 pm
Last modified: 28 October, 2024, 01:20 pm

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

জাপানে প্রেসিডেন্ট নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে প্রধানমন্ত্রী ইশিবার জোট সরকার

গত সপ্তাহে আসাহি সংবাদপত্রের এক জরিপে দেখা গেছে, নিম্নকক্ষে ২৪৭টি আসনের মধ্যে এলডিপি ৫০টি আসন হারাতে পারে এবং কোমেইতো ৩০টির নিচে নেমে যেতে পারে। এমন ঘটলে জোটটির কাছে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের চেয়ে কম আসন থাকবে।
রয়টার্স
27 October, 2024, 09:00 pm
Last modified: 28 October, 2024, 01:20 pm
২৬ অক্টোবর, ২০২৪, জাপানের টোকিওতে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি: মানামি ইয়ামাদা/রয়টার্স

জাপানে আজ নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ভোট দিয়েছেন জাপানের ভোটাররা।

এই নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সরকারের ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হতে পারে। বিভিন্ন জরিপ থেকে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এলডিপির এক দশকের আধিপত্যের অবসান ঘটতে পারে।

মূলত জাপানে আর্থিক কেলেঙ্কারি ও মূল্যস্ফীতির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইশিবার জোট সরকার। জাপানে জীবনযাত্রার ব্যয় বেড়ে চলছে। অন্যদিকে প্রতিবেশী চীনের সাথে সম্পর্কের উত্তেজনাও বাড়ছে। তাই এবার ভোটের মধ্যদিয়ে তার জোট সরকারকে শায়েস্তা করতে পারে ভোটাররা।

জনমত জরিপ বলছে, এলডিপি এবং তার দীর্ঘদিনের অংশীদার কোমেইতো এবার বেশি ভোট না পাওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে জোটটি এবার তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারাবে।

মাত্র এক মাস আগে ক্ষমতায় আসা ইশিবা পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে, ছোট দলগুলোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা করতে বাধ্য হবেন। এর ফলে জোট সরকারের কিছু নীতিগত ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে।

তবে কোনো জরিপেই এলডিপি ক্ষমতা হারানোর পূর্বাভাস পাওয়া যায়নি। বলা হচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে।

জাপানের কেন্দ্রীয় ব্যাংক ধীরে ধীরে সুদহার বাড়াতে চায়। এই প্রেক্ষাপটে ইশিবা যদি এমন কোনো অংশীদার বেছে নেন, যারা শূন্যের কাছাকাছি সুদহার বজায় রাখার পক্ষপাতী, তাহলে রাজনৈতিক মতবিরোধ সৃষ্টি হতে পারে। এই বিরোধের প্রভাব বাজারে পড়তে পারে এবং শেষ পর্যন্ত তা ব্যাংকটির জন্য মাথাব্যথার কারণ হতে পারে।

কান্দা ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল স্টাডিজের জাপানি রাজনীতি বিশেষজ্ঞ জেফ্রি হল বলেন, 'এমনটা ঘটলে তিনি একজন নেতা হিসেবে অনেকটাই দুর্বল হয়ে পড়বেন, তার দল যেসব নীতিতে বিশেষভাবে গুরুত্ব দিতে চায়, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে। কারণ জোটে অংশীদার আনলে, তাদের সঙ্গে কিছু আপস করতে ইশিবা বাধ্য হবে, তা যে দলেরই হোক।'

গত সপ্তাহে আসাহি সংবাদপত্রের এক জরিপে দেখা গেছে, নিম্নকক্ষে ২৪৭টি আসনের মধ্যে এলডিপি ৫০টি আসন হারাতে পারে এবং কোমেইতো ৩০টির নিচে নেমে যেতে পারে। এমন হলে জোটটির কাছে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের চেয়ে কম আসন থাকবে।

জরিপ অনুসারে, এলডিপি স্বাভাবিকভাবেই সংসদে সবচেয়ে বড় শক্তি হিসেবে থাকবে, তবে এটি বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টির অব জাপানের (সিডিপিজে) কাছে অনেক ভোট হারাতে পারে। ২০০৯ সালে এই দলটি এলডিপিকে পরাজিত করেছিল।

আসাহি পূর্বাভাস দিয়েছে, সিডিপিজে এবার ১৪০ টি আসন জিততে পারে।

 

 


ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

জাপান / শিগেরু ইশিবা / প্রেসিডেন্ট নির্বাচন / এলডিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net