Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পশ্চিম ইউরোপের একজন ইহুদি ছিলেন কলম্বাস, বলছে গবেষণা

আন্তর্জাতিক

রয়টার্স
13 October, 2024, 08:50 pm
Last modified: 14 October, 2024, 02:25 pm

Related News

  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা

পশ্চিম ইউরোপের একজন ইহুদি ছিলেন কলম্বাস, বলছে গবেষণা

শেষপর্যন্ত ডিএনএ বিশ্লেষণে আসে সফলতা। যেসব ব্যক্তি কলম্বাসের আত্মীয় বা বংশধর বলে পরিচিত ছিলেন তাদের ডিএনএ’র গঠনের সাথে এই বিশ্লেষণের ফল মেলানো হয়। গতকাল শনিবার স্পেনের জাতীয় টেলিভিশন চ্যানেল টিভিই’তে ‘কলম্বাস ডিএনএ” শীর্ষক এক প্রামাণ্যচিত্রে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
রয়টার্স
13 October, 2024, 08:50 pm
Last modified: 14 October, 2024, 02:25 pm
লুই প্র্যাং অ্যান্ড কোম্পানির তৈরীকৃত একটি ক্রোমোলিথোগ্রাফ

আমেরিকা আবিষ্কারের কৃতিত্ব যাকে দেওয়া হয়— ১৫ শতকের সেই বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস ছিলেন পশ্চিম ইউরোপের একজন শেফার্ডি ইহুদি। ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে কলম্বাসের প্রকৃত পরিচয় নিয়ে কয়েক শতাব্দী ধরে থাকা রহস্যের পর্দা উঠেছে।

গতকাল শনিবার (১২ অক্টোবর) তাঁদের এই আবিষ্কার সম্পর্কে জানান স্পেনের একদল বিজ্ঞানী।

সে সময় আইবেরীয় উপদ্বীপে (স্পেন ও পর্তুগালে) বসবাসকারী ইহুদিদের শেফার্ডিক জিউ বা শেফার্ডি ইহুদি হিসেবে অবহিত করা হতো।

১৪৯০ সাল থেকে আমেরিকা মহাদেশে স্পেনের অর্থায়নে অভিযান পরিচালনা করেন কলম্বাস। যার সূত্র ধরে উত্তর ও দক্ষিণ আমেরিকায় ইউরোপের অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের পথ উন্মুক্ত হয়। ব্যাপক গণহত্যা ও লুন্ঠনের শিকার হয় স্থানীয় জনগোষ্ঠী। তাই ইতিহাসের বিতর্কিত এক ব্যক্তিত্ব কলম্বাস, যার বংশপরিচয় ও অন্তিম সমাধিস্থল নিয়েও আছে বিতর্ক।

কলম্বাস ইতালির জেনোয়া থেকে স্পেনে এসেছিলেন – প্রচলিত এই ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ঐতিহাসিক। তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন, তিনি হয়তো স্পেনীয় ইহুদি, গ্রিক, পর্তুগিজ বা এমনকী ব্রিটিশ ছিলেন। কেউবা বলেন স্পেনের বাস্ক অঞ্চলের তিনি।

এসব বিতর্কের অবসান করে রহস্য সমাধানেই ২২ বছর ধরে একটি গবেষণা করেছেন স্পেনের বিজ্ঞানীরা। গবেষণায় নেতৃত্ব দেন ফরেনসিক বিশেষজ্ঞ মিগুয়েল লোরেন্তে। স্পেনের সেভিল ক্যাথিড্রালে কলম্বাসের অন্তিম সমাধি রয়েছে বলে দাবি করেন সেখানকার যাজকরা।  সেই সমাধি থেকে পাওয়া অতি-ক্ষুদ্র নমুনা বিশ্লেষণে শুরু হয় পরীক্ষা-নিরীক্ষা।

শেষপর্যন্ত ডিএনএ বিশ্লেষণে আসে সফলতা। যেসব ব্যক্তি কলম্বাসের আত্মীয় বা বংশধর বলে পরিচিত ছিলেন তাদের ডিএনএ'র গঠনের সাথে এই বিশ্লেষণের ফল মেলানো হয়। গতকাল শনিবার স্পেনের জাতীয় টেলিভিশন চ্যানেল টিভিই'তে 'কলম্বাস ডিএনএ" শীর্ষক এক প্রামাণ্যচিত্রে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

অনুষ্ঠানে লোরেন্তো বলেন, 'আমাদের কাছে ক্রিস্টোফার কল্মবাসের ডিএনএ আছে, সেটা সম্পূর্ণ নাহলেও পরীক্ষার জন্য যথেষ্ট। আমাদের কাছে তার ছেলে হার্নান্দো কোলনের ডিএনএ–ও রয়েছে। হার্নান্দোর ওয়াই ক্রোমোজোম (পুরুষ) এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ (মায়ের থেকে পাওয়া) – উভয়েই রয়েছে ইহুদি বংশপরিচয়ের সাথে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য।'

এই ফলাফলের সূত্রে কলম্বাসকে শেফার্ডিক জিউ বা শেফার্ডি ইহুদি মনে করা হচ্ছে।  সেসময় আইবেরীয় উপদ্বীপে (স্পেন ও পর্তুগালে) বসবাসকারী ইহুদিদের শেফার্ডিক জিউ বা শেফার্ডি ইহুদি হিসেবে অবহিত করা হতো। শেফার্ডিক শব্দটি এসেছে হিব্রু শব্দ 'সেফারাদ' থেকে – যা দিয়ে স্পেনকেই বোঝানো হয়।

ক্যাথলিক রাজা-রানি ফার্দিন্যান্ড ও ইসাবেলার শাসনের আগে আইবেরীয় উপদ্বীপে প্রায় ৩ লাখ ইহুদি বাস করতেন। কিন্তু, মুসলিম মুর শাসকদের থেকে স্পেন পুনর্বিজয়ের পর সেখানে পরিচালিত হয় ইতিহাসের নিষ্ঠুরতম এক গণহত্যা। এসময় বহু ইহুদি ও মুসলমানকে জোর করে ধর্মান্তরিত হতেও বাধ্য করা হয়েছিল। এদের অনেকেই স্পেন ছেড়ে পালিয়ে যেতেও সক্ষম হন এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে চলে যান।

এজন্য সম্ভাব্য অন্যান্য স্থানের ইহুদি ডিএনএ নমুনাও মেলানো হয়, আর তার ভিত্তিতেই বলা যায় কলম্বাস পশ্চিম ইউরোপের মানুষ ছিলেন– বলেন লোরেন্তো।

এর আগে গত বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন যে, সেভিল ক্যাথিড্রালের সমাধিটি আসলে কলম্বাসেরই।

লোরেন্তো জানান, গবেষণাটি সহজ ছিল না মোটেও। কারণ কলম্বাসের জাতীয়তা নির্ণয় করতে বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত বিশ্লেষণের প্রয়োজন হয়েছে। 'তবে এর ফলাফল সম্পূর্ণ নির্ভরযোগ্য' বলে জানান তিনি।

১৫০৬ সালে স্পেনের ভাল্লাদোলিদে মারা যান কলম্বাস। তবে নিজ দেশ থেকে বহুদূরে হিস্পানিয়োলা দ্বীপে সমাহিত হতে চেয়েছিলেন তিনি। হাইতি ও ডোমিনিকান রিপাবলিক এ দুই রাষ্ট্র বর্তমানে মধ্য আমেরিকার এই দ্বীপে অবস্থিত। ১৫৪২ সনে দ্বীপটিতে কলম্বাসের দেহাংশ নেওয়া হয়েছিল বলেও জানা যায়, এরপর তা কিউবায় নেওয়া হয়। এরপর ১৮৯৮ সালে আবারো তা স্পেনে ফিরিয়ে এনে সেভিল ক্যাথিড্রালে সমাধিস্থ করা হয়। 

 

Related Topics

টপ নিউজ

ক্রিস্টোফার কলম্বাস / ডিএনএ পরীক্ষা / গবেষণা / ইহুদি / জন্মপরিচয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • পুরুষ ছাড়াই যেভাবে ১ লাখ বছর ধরে টিকে আছে এই মাছ
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি প্রসারে যাত্রা শুরু করল ‘সাচিন’ 
  • ঢাকার শিশুদের ‘স্ক্রিন আসক্তি’: দিনে ব্যয় প্রায় ৫ ঘণ্টা, বাড়ছে স্থূলতা ও মানসিক ঝুঁকি: গবেষণা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net