Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
উত্তর কোরিয়া, ইরান ও চীনে ইনফর্মার চেয়ে সিআইএ’র বিজ্ঞাপন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 October, 2024, 04:45 pm
Last modified: 04 October, 2024, 10:22 pm

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

উত্তর কোরিয়া, ইরান ও চীনে ইনফর্মার চেয়ে সিআইএ’র বিজ্ঞাপন

বুধবার সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে মান্দারিন, ফার্সি ও কোরিয়ান ভাষায় বার্তা পোস্ট করে। পোস্টে কীভাবে ব্যবহারকারীরা তাদের সঙ্গে নিরাপদে যোগাযোগ করবে সে নির্দেশনা দিয়েছে সিআইএ।
টিবিএস ডেস্ক
03 October, 2024, 04:45 pm
Last modified: 04 October, 2024, 10:22 pm
সিআইএ’র বিভিন্ন অ্যাকাউন্টে মান্দারিন, ফার্সি এবং কোরিয়ান ভাষায় বার্তা পোস্ট করা হয়েছিল। ছবি: বিবিসি

চীন, ইরান ও উত্তর কোরিয়ায় তথ্যদাতা নিয়োগে নতুন মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। খবর বিবিসির

বুধবার সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে মান্দারিন, ফার্সি ও কোরিয়ান ভাষায় বার্তা পোস্ট করে। পোস্টে কীভাবে ব্যবহারকারীরা তাদের সঙ্গে নিরাপদে যোগাযোগ করবে সে নির্দেশনা দিয়েছে সিআইএ।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার তথ্য সংগ্রহের জন্য সর্বপ্রথম এ ধরনের মিশন শুরু করে সিআইএ। এবার তারই ধারাবাহিকতায় এই তিনদেশের তথ্য সংগ্রহের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থাটি।

সিআইএ জানায়, এভাবে রাশিয়ার তথ্য সংগ্রহের উদ্যোগে তারা সাফল্য পেয়েছিল।

সিআইএ'র এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তাদের এই কাজে লুকোচুরির তেমন কিছু নেই। আমরা চাই কর্তৃত্ববাদী এসব সরকার জানুক যে আমরা তাদের তথ্য সংগ্রহ করছি।

এছাড়া, এক্স (পূর্বে টুইটার), ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ও লিংকডইনে একই ধরনের বিজ্ঞাপন দিয়েছে সংস্থাটি। সেখানে আগ্রহীদের নাম, অবস্থান ও যোগাযোগের বিস্তারিত ঠিকানা দিয়ে আবেদন করতে বলা হয়েছে। 

বিস্তারিত নির্দেশাবলী ব্যবহারকারীদের বিশ্বস্ত এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) বা টর নেটওয়ার্ক নামে পরিচিত একটি বেনামী ওয়েব ব্রাউজার ব্যবহার করে সিআইএর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যা অধিকাংশ ক্ষেত্রে ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়।

সিউলের হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতির সহযোগী অধ্যাপক ম্যাসন রিচি বলেন, 'ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এ ধরনের কোনো নিয়োগের ইতিহাস আমার জানা নেই।'

তিনি বিবিসিকে বলেন, 'মনে হচ্ছে তারা রাশিয়ায় তাদের সাফল্যের উপর ভিত্তি করে এই উদ্যোগ নিয়েছে। তবে আমার প্রশ্ন বেশিরভাগ উত্তর কোরিয়ানের যেখানে ইন্টারনেটের অ্যাক্সেসই নেই, সেখানে এই উদ্যোগ কতটা কার্যকর হবে।'

অধ্যাপক রিচি মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো উত্তর কোরিয়ার ব্যবসায়ীদের টার্গেট করছে। এসব ব্যবসায়ীরা লুকিয়ে চীন সীমান্ত পাড়ি দেয় এবং ভিপিএন নেটওয়ার্ক দিয়ে ইন্টারনেট ব্যবহার করে।

সর্বজনবিদিত যে মার্কিন গোয়েন্দারা উত্তর কোরিয়া, ইরান ও চীনকে তাদের শীর্ষ প্রতিদ্বন্দ্বি হিসেবে বিবেচনা করে।

গোয়েন্দা সংস্থাটির বিবৃতিতে আরও বলা হয়েছে, 'এই উদ্যোগের মাধ্যমে সিআইএ এসব দেশের ক্রমবর্ধমান রাষ্ট্রীয় নিপীড়ন এবং বিশ্বব্যাপী নজরদারির একটি নতুন বৈশ্বিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিচ্ছে।'

তবে শত্রু দেশগুলোর অসন্তুষ্ট নাগরিকদের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহে সফলতার ব্যাপারে আমেরিকান গোয়েন্দা প্রধানরা আত্মবিশ্বাসী বলেই মনে হচ্ছে।

সিআইএ'র উপ-পরিচালক ডেভিড কোহেন ব্লুমবার্গকে বলেন, 'অনেক মানুষ আছেন যারা চীনে শি শাসনের ওপর অসন্তুষ্ট।'

তিনি বলেন, 'কারণ শি দেশকে যে দিকে নিয়ে যাচ্ছেন তা অনেকেই পছন্দ করেন না। তাই তারা আমাদের সাথে কাজ করে নিজের দেশকে সহায়তা করার পথ বেছে নেবে।'

চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, চীনের বিরুদ্ধে 'একটি সংগঠিত ও পদ্ধতিগত' মিথ্যা প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে লিউ বলেছেন, 'চীনা জনগণ ও চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) মধ্যে বিভেদ সৃষ্টি করা বা তাদের অটুট বন্ধনকে দুর্বল করার যেকোনো প্রচেষ্টা অনিবার্যভাবে ব্যর্থ হবে।'

বিভিন্ন দেশে এই ধরনের মিশন চালানোর ব্যাপারে ড. রিচি বলেন, যুক্তরাষ্ট্র তার জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জগুলোকে কীভাবে দেখছে, এ ধরনের উদ্যোগ তারই ইঙ্গিত দিচ্ছে।

অধ্যাপক রিচি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র এখন নিশ্চিত যে তারা শুধু চীন ও রাশিয়া এবং ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় সংঘর্ষের মধ্যে নেই, বরং তারা একটি উদীয়মান ব্লকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।'

তিনি আরও বলেন, 'এসব কর্মকাণ্ড স্পষ্টতই শীতল যুদ্ধের অনুভূতি স্মরণ করিয়ে দেয়।'

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ইরান / উত্তর কোরিয়া / চীন / সিআইএ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?
  • ওমান উপসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি ইরানের, ‘মিথ্যা’ বলল সেন্টকম
  • মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ত্রুটির কারণেই কুয়েত বিমানবন্দরের ক্ষতি হয়েছে, দাবি ইরানের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net