Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বাংলাদেশকে কৃষি, শিল্পসহ নানান খাতে সহায়তা জোরদারের আশ্বাস ডাচ রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
10 September, 2024, 07:00 pm
Last modified: 10 September, 2024, 07:03 pm

Related News

  • ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

বাংলাদেশকে কৃষি, শিল্পসহ নানান খাতে সহায়তা জোরদারের আশ্বাস ডাচ রাষ্ট্রদূতের

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডিউরেন।
টিবিএস রিপোর্ট
10 September, 2024, 07:00 pm
Last modified: 10 September, 2024, 07:03 pm
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডিউরেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সৌজন্যে

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডিউরেন। 

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে এই সমর্থন জানান তিনি। 

ডাচ রাষ্ট্রদূত বলেন, কৃষি, নৌপথ, শিল্প, জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে সহযোগিতার সম্পর্ক দৃঢ় করতে চায় নেদারল্যান্ডস। 

প্রধান উপদেষ্টা তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতা ও ব্যবসায়ীদের সাথে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।

শেখ হাসিনার স্বৈরাচারী শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে উল্লেখ করে তিনি অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে দেশটির সহযোগিতা চেয়েছেন। 

ড. ইউনূস বলেন, 'এখন আমাদের নতুন করে প্রতিষ্ঠানগুলোকে গড়তে হচ্ছে। এই সরকার শিক্ষা, শ্রম, আর্থিক খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও ব্যবসাবাণিজ্যের সুষ্ঠু পরিবেশ আনতে দরকারি সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

তারা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্পগুলোয় যেসব রোহিঙ্গারা বেড়ে উঠছে তাদের শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে, যাতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত না হয়।   

ইরমা ভ্যান ডিউরেন বলেন, সম্ভাব্য বিভিন্ন ব্যবসা, কৃষি, পানিসম্পদ ও নবায়নযোগ্য জ্বালানিতে তারা ডাচ বিনিয়োগ আনবেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ এবং নেদারল্যান্ডসের উপ-রাষ্ট্রদূত থিস উদেস্ত্রা। 

Related Topics

টপ নিউজ

নেদারল্যান্ডস / ডাচ রাষ্ট্রদূত / প্রধান উপদেষ্টা / সৌজন্য সাক্ষাৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রোসাটম প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net