Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ক্যামেরায় ধরা পড়ল ট্রাম্পের ওপর চালানো গুলির গতিপথ

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
14 July, 2024, 12:30 pm
Last modified: 14 July, 2024, 01:31 pm

Related News

  • সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বহুমুখী স্থবিরতার ঝুঁকি, ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট
  • ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের

ক্যামেরায় ধরা পড়ল ট্রাম্পের ওপর চালানো গুলির গতিপথ

মিলস একটি সনি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছিলেন যা ৩০ ফ্রেমস পার ছবি তুলতে পারে। মিলসের ক্যামেরার শাটার স্পিড সেটিংস সেকেন্ডে ১/৮০০০ থাকায়, খুব নিখুঁতভাবে ছবিগুলো তুলতে পেরেছিলেন— ব্যাখ্যা করেন হ্যারিগান। 
দ্য নিউ ইয়র্ক টাইমস
14 July, 2024, 12:30 pm
Last modified: 14 July, 2024, 01:31 pm
ছবি: ডগ মিলস/নিউ ইয়র্ক টাইমস

পেন্সিলভানিয়ায় নির্বাচনি প্রচারণায় হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সাবেক এই প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন। 

কাকতালীয়ভাবে ডোনাল্ড ট্রাম্পের মাথার পাশ দিয়ে যাওয়া একটি বুলেটের ছবি নিউ ইয়র্ক টাইমসের আলোকচিত্রী ডগ মিলসের ক্যামেরায় ধরা পড়েছে। 

২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত এফবিআই স্পেশাল এজেন্ট মাইকেল হ্যারিগানের মতে, মিলসের তোলা উচ্চ-রেজোলিউশনের ছবি থেকে ট্রাম্পের মাথার পাশ দিয়ে যাওয়া বুলেটের গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যায়। বুলেটের গতির কারণে এখানে বায়ুর স্থানান্তর ঘটেছে, যার কারণে এমন রেখা ক্যামেরায় ধরা পড়েছে। 

হ্যারিগান আরও বলেন, 'গুলির নিশানা একটু নীচু মনে হলেও বন্দুকধারী একাধিক রাউন্ড গুলি চালালে অসম্ভব কিছু ছিল না'। 

মিলস একটি সনি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করেছিলেন যা ৩০ ফ্রেমস পার সেকেন্ডে ছবি তুলতে পারে। মিলসের ক্যামেরার শাটার স্পিড সেটিংস সেকেন্ডে ১/৮০০০ থাকায়, খুব নিখুঁতভাবে ছবিগুলো তুলতে পেরেছিলেন— ব্যাখ্যা করেন হ্যারিগান। 

ছবি: ডগ মিলস/নিউ ইয়র্ক টাইমস

ঘটনাস্থলে থাকা বন্দুকধারীর কাছে একটি এআর-১৫ টাইপ আধা-স্বয়ংক্রিয় রাইফেল পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবসরপ্রাপ্ত এফবিআই এজেন্ট মাইকেল হ্যারিগান ব্যাখ্যা করেছেন যে .২২৩ ক্যালিবার বা ৫.৫৬ মিলিমিটারের মতো রাইফেল থেকে ছোড়া বুলেটগুলো প্রতি সেকেন্ডে প্রায় ৩,২০০ ফুট বেগে ভ্রমণ করে। 

মিলসের ক্যামেরার শাটার স্পিড সেকেন্ডে ১/৮০০০-এ থাকার অর্থ ক্যামেরার শাটার এক সেকেন্ডের ৮০০০ ভাগের এক ভাগ সময়ের মধ্যে শাটার খোলা ও বন্ধ সম্পন্ন করে ছবি ধারণ করে। 

সেকেন্ডের এই ক্ষুদ্র ভগ্নাংশের সময়, যদি একটি এআর-১৫ রাইফেল থেকে ছোড়া একটি বুলেট প্রতি সেকেন্ডে প্রায় ৩,২০০ ফুট গতিতে ভ্রমণ করে, তবে ক্যামেরার শাটার খোলা থাকা অবস্থায় সেই সংক্ষিপ্ত মুহূর্তের মধ্যে এটি এক ফুটের প্রায় চার-দশমাংশ (যা প্রায় ৪.৮ ইঞ্চি) দূরত্ব অতিক্রম করবে।

সাধারণত গুলির গতিপথের ছবি ধারণ করার জন্য হাই-স্পিড স্পেশালিটির ক্যামেরা ব্যবহার করা হয়, যেগুলো সাধারণ ফটোগ্রাফির জন্য ব্যবহৃত হয় না। হ্যারিগান তাই উল্লেখ করেছেন যে, মিলসের সনি ডিজিটাল ক্যামেরার মতো একটি সাধারণ ক্যামেরা দিয়ে একটি বুলেটের গতিপথের ছবি ধারণ করার ঘটনা অত্যন্ত বিরল। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

গুলি / ডোনাল্ড ট্রাম্প / সনি / ক্যামেরা / আততায়ীর গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বহুমুখী স্থবিরতার ঝুঁকি, ঘনীভূত হচ্ছে রাজনৈতিক সংকট
  • ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ
  • 'তারা এতে রাজি হয়েছে': ইরান পারমাণবিক শর্ত মেনে নিয়েছে বলে দাবি ট্রাম্পের
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ট্রাম্পের ‘স্বাস্থ্য চমৎকার’, তবে ওজন কমাতে ও ব্যায়ামের তাগিদ ব্যক্তিগত চিকিৎসকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net