Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর, কিন্তু কারাগারেই থাকতে হবে

আন্তর্জাতিক

রয়টার্স
16 May, 2024, 01:30 pm
Last modified: 16 May, 2024, 01:33 pm

Related News

  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন মঞ্জুর, কিন্তু কারাগারেই থাকতে হবে

ইমরান খানকে জমি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জামিন দেয়া হলেও অন্য দুটি মামলায় তিনি কারাগারে থাকবেন।
রয়টার্স
16 May, 2024, 01:30 pm
Last modified: 16 May, 2024, 01:33 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বুধবার (১৫ মে) ইসলামাবাদে জমি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জামিন দেয়া হয়েছে। কিন্তু অন্য দুটি মামলায় তাকে জেলে থাকতে হবে। তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে গত সপ্তাহে এ দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়েছিল। এতে বলা হয়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি একজন আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমিটি উপহার নিয়েছিলেন।

জমি নিয়ে কোনো ধরনের ভুল করেননি বলে দাবি করেছিলেন ইমরান। মামলায় অভিযুক্ত করার পর তিনি ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন।

ইমরানের দলীয় আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জামিন মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ইমরান খান এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না কারণ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও ইসলামি আইন লঙ্ঘন করে বিয়ের মামলায় তিনি কারাদণ্ড ভোগ করছেন।

৭১ বছর বয়সী ইমরান গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। মোট চারটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হলেও দুটি মামলায় তার সাজা স্থগিত করা হয়েছে।

২০২২ সালে সংসদীয় অনাস্থা ভোটের মধ্য দিয়ে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণ করার পর রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ সহ কয়েক ডজন মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল।

তার স্ত্রী বুশরা বিবিও ২০১৮ সালে ইমরানকে বেআইনিভাবে বিয়ে করার মামলায় কারাগারে রয়েছেন।

বুধবার যে মামলায় ইমরানকে জামিন দেওয়া হয়েছিল সেটি আল-কাদির ট্রাস্টের সাথে জড়িত। এটি একটি বেসরকারি কল্যাণ সংস্থা যা ইমরান ও তার স্ত্রী প্রতিষ্ঠিত করেছিলেন [ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায়]।

প্রসিকিউটররা বলেছেন, ইমরান খান একজন আবাসন ব্যবসায়ীর কাছ কাছ থেকে ঘুষ হিসেবে জমি নেওয়ার জন্য ট্রাস্টটি ব্যবহার করেছেন। জমির মধ্যে ইসলামাবাদের কাছে ৬০ একর (২৪ হেক্টর) ও পাহাড়ের চূড়ায় থাকা ইমরানের বিলাসবহুল বাড়ির কাছে আরেকটি বড় জমি রয়েছে।

জামিনের পরে একটি বিবৃতিতে ইমরানের মিডিয়া দল জানিয়েছে, জমিটি ব্যক্তিগত লাভের জন্য ছিল না এবং ইমরান সেখানে একটি 'ধর্মীয় ও বৈজ্ঞানিক' শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন।

খানকে কারাগারে রাখতে এবং ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার জন্য এসব মামলা করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

নির্বাচনের আগ পর্যন্ত ইমরান বেশ কিছু অভিযোগের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থীরা নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় লাভ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে ইমরানের প্রতিদ্বন্দ্বীরা একটি জোট সরকার গঠন করলেও দলটির সরকার গঠন করার মতো পর্যাপ্ত আসন ছিল না।
 
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পিটিআই / মামলা / কারাগার / জামিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • এক মামলায় জামিন পেলেন দীপু মনি, আরও ৭ মামলায় হাইকোর্টের রুল
  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জামিনে বাড়িতে ফিরে সরকার ও বিচার বিভাগকে ধন্যবাদ দিলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net