Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু

আন্তর্জাতিক

এপি/ইউএনবি
13 May, 2024, 03:35 pm
Last modified: 13 May, 2024, 03:39 pm

Related News

  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা
  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি
  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ

ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু

৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলসহ মোট ৯৬টি নির্বাচনি এলাকার লাখো ভোটার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট দিচ্ছেন।
এপি/ইউএনবি
13 May, 2024, 03:35 pm
Last modified: 13 May, 2024, 03:39 pm
ছবি: রয়টার্স

ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার (১৩ মে)। ৯টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলসহ মোট ৯৬টি নির্বাচনি এলাকার লাখো ভোটার তাদের নাগরিক অধিকার প্রয়োগ করছে।

৬ সপ্তাহের বিশাল এই কর্মযজ্ঞের অর্ধেক ইতোমধ্যে শেষ করেছে ভারতের নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোটের মাধ্যমে দ্বিতীয়ার্ধের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করল তারা।

চলমান এ নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চতুর্থ দফায় উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশের মতো রাজ্যে ভোট হওয়ায় হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির জন্য এ ধাপের ভোট তাৎপর্যপূর্ণ হবে বলছেন ভারতের রাজনীতি বিশ্লেষকরা।

চতুর্থ দফার নির্বাচনে মহারাষ্ট্র ও বিহারের ভোটাররাও ভোট দেবেন যেখানে বিজেপির জোটভুক্ত দলগুলো শক্তিশালী।

বিহারের সমষ্টিপুর শহরে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই সেখানে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সেখানকার ভোটাররা বলছেন, সম্প্রতি খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের সংকট এবং রাজ্যের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়েই ভোট দেবেন তারা।

এ রাজ্যে কংগ্রেস ও তাদের জোটভুক্ত দলগুলোর চেয়ে বিজেপির সমর্থন বেশি বলে ভোটের আগে বিভিন্ন জরিপে বলা হয়েছে। ফলে বিহারের ভোটে মোদির পাল্লা ভারী হবে বলেই মত বিশ্লেষকদের।

সোমবার ভারতের দক্ষিণাঞ্চলের ৫ রাজ্যের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ২০১৪ সালে চলমান শাসনের প্রথম মেয়াদে মোদি নির্বাচিত হওয়ার পর দক্ষিণের এই রাজ্যগুলোতে খুব বেশি সুবিধা করতে পারেনি বিজেপি। মোদির টানা তৃতীয়বার ক্ষমতায় বসতে তাই এবারের নির্বাচনে বিজেপি এসব রাজ্যে কতগুলো আসন পাচ্ছে, তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২০১৯ সালে স্বায়ত্তশাসন খর্ব করার পর কাশ্মিরেও এবার ভোট গ্রহণ হচ্ছে। চতুর্থ দফায় সোমবার কাশ্মিরের রাজধানী শ্রীনগরে ভোট গ্রহণ চলছে। ২০১৯ সালে স্বায়ত্তশাসন খর্ব করার পর এটিই কাশ্মিরে প্রথম ভোট গ্রহণ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ উপত্যকায় প্রতিদ্বন্দ্বিতা করছে না মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি।

ভারতে গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া ৭ দফার এ ভোট গ্রহণ কার্যক্রম চলবে আগামী ১ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ৯৭ কোটি ভোটার দেশজুড়ে ৫৪৩ জন লোকসভা সদস্য নির্বাচন করতে ভোট দেবে। ভোট গণনা শেষে আগামী ৪ জুন ফলাফল ঘোষণা করা হবে।
 
Related Topics

টপ নিউজ

লোকসভা / মোদি / কাশ্মির

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মোদির পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টা যেভাবে ‘বুমেরাং’ হলো
  • ভারতে ‘অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন’ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, লক্ষ্য অনুপ্রবেশ বন্ধ করা
  • নরওয়ের গণমাধ্যমকে এড়ালেন মোদী: যেভাবে প্রশ্নের মুখে ভারতের সংবাদপত্রের স্বাধীনতা
  • যে কারণে সোনা কেনা ও বিদেশ ভ্রমণে ভারতীয়দের নিরুৎসাহিত করছেন মোদি
  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net