Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জন্মহার কমায় জাপানের স্থানীয় জনসংখ্যা রেকর্ড হারে কমছে, বাড়ছে বিদেশির সংখ্যা

আন্তর্জাতিক

ফিনান্সিয়াল টাইমস
13 April, 2024, 12:20 pm
Last modified: 13 April, 2024, 12:20 pm

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

জন্মহার কমায় জাপানের স্থানীয় জনসংখ্যা রেকর্ড হারে কমছে, বাড়ছে বিদেশির সংখ্যা

ফিনান্সিয়াল টাইমস
13 April, 2024, 12:20 pm
Last modified: 13 April, 2024, 12:20 pm
জাপানের জনসংখ্যা কমছেই। ছবি: ব্লুমবার্গ

প্রজনন হার বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে জাপান সরকার। কিন্তু তা সত্ত্বেও জাপানের স্থানীয় জনসংখ্যা প্রতি ঘণ্টায় প্রায় ১০০ জন হারে কমছে।

শুক্রবার (১২ এপ্রিল) প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, ১৯৫০ সালে তুলনীয় রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে গত বছরই জাপানি নাগরিকদের সংখ্যা এক বছরে সবচেয়ে বেশি কমেছে। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসে স্থানীয় জাপানি নাগরিকের সংখ্যা কমেছে ৮ লাখ ৩৭ হাজার।

হিসাব অনুযায়ী, এ ১২ মাসে জাপানি নাগরিকের সংখ্যা দৈনিক ২ হাজার ২৯৩ জন কমেছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় কমেছে মাত্র ৯৬ জনের কিছু কম। 

স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয় প্রকাশিত একই প্রতিবেদনে দেখা গেছে, গত অক্টোবরে জাপানের মোট জনসংখ্যা ছিল ১২৪.৩ মিলিয়ন—যা আগের বছরের চেয়ে ৫ লাখ ৯৫ হাজার কম। অন্যদিকে দেশটিতে অভিবাসী কর্মী, বিদেশি শিক্ষার্থী এবং বিদেশী স্থায়ী বাসিন্দার সংখ্যা ক্রমেই বাড়ছে।

গত বছর প্রকাশিত একটি প্রতিবেদনে দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি বলেছে, জাপানে বসবাসকারী বিদেশি নাগরিকদের সংখ্যা ২০২৩ সালের জুনের শেষে রেকর্ড সর্বোচ্চ ৩.২ মিলিয়নে পৌঁছেছে। নির্দিষ্ট কিছু খাত ও কারিগরি ইন্টার্নশিপে দক্ষ কর্মীদের জন্য নেওয়া ভিসা কর্মসূচির আওতা বাড়ানোর কারণে দেশটিতে বিদেশি নাগরিকের সংখ্যা বেড়েছে।

এই নিয়ে টানা ১৩ বছর কমল জাপানি নাগরিকের সংখ্যা। জনসংখ্যা হ্রাস এবং প্রবীণ নাগরিকের সংখ্যা বৃদ্ধিতে উন্নত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাপান। এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের উন্নত দেশগুলোতেও জাপানের মতোই নিজস্ব নাগরিক হ্রাস ও প্রবীণ নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ক্রমেই।

একটি প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালে জাপানে রেকর্ড সর্বনিম্ন ৭ লাখ ৫৮ হাজার ৩৬১টি শিশু জন্মগ্রহণ করেছে, যা এর আগের বছরের তুলনায় ৫.১ শতাংশ কম।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অভ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ (আইপিএসএস) তাদের সাম্প্রতিক পূর্বাভাসে বলেছে,  ২০৩৫ সালের মধ্যে সংখ্যাটি নতুন শিশু জন্মের সংখ্যা ৭ লাখ ৫৫ হাজারে নেমে আসবে। অর্থাৎ দেশটিতে জনসংখ্যা হ্রাসের হার এখন প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত।

জাপানে এখন ১৫ বছরের কম বয়সি মানুষের সংখ্যা রেকর্ড সর্বনিম্ন। মোট জনসংখ্যার ১১.৪ শতাংশের বয়স ১৫ বছরের কম। বিপরীতে  ৬৫ বছরের বেশি বয়সিদের মানুষের সংখ্যা ২৯.১ শতাংশ, যা রেকর্ড সর্বোচ্চ।

জনসংখ্যার এই হ্রাস জাপানকে দীর্ঘস্থায়ী জনমিতিক সংকটে ফেলে দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, এ সংকটের ফলে তার দেশ 'সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে অক্ষম হওয়ার দ্বারপ্রান্তে' চলে গেছে।

সংকট কাটাতে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য খরচ কমানোর মাধ্যমে জাপানিদের আরও বেশি বেশি সন্তান নিতে উৎসাহিত করার লক্ষ্যে গত বছর একটি প্যাকেজ হাতে নেয় জাপান সরকার। সেইসঙ্গে প্রজনন হার হ্রাসের দীর্ঘস্থায়ী ধারা বদলাতে ব্যর্থ হওয়া পুরনো সব নীতিও ঢেলে সাজিয়েছে।

শুক্রবার আইপিএসএস আরেকটি দুঃসংবাদ দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাপানে পরিবারের আকার ক্রমেই ছোট হয়ে আসছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অবিবাহিত মানুষের সংখ্যা।

আইপিএসএসের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০ সালে জাপানে প্রতি পরিবারের গড় সদস্যসংখ্যা ছিল ২.২১ জন। একাকী বাস করা বাড়তে থাকায় ২০২৩ সালে দেশটিতে পরিবারপ্রতি গড় সদস্যসংখ্যা ২ জনের নিচে নেমে যাওয়ার পথে ছিল।

Related Topics

টপ নিউজ

জাপান / জনসংখ্যা ঘাটতি / প্রজনন হার / জন্মহারের পতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net