Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সূর্যগ্রহণের সময় প্রাণীদের মধ্যে কেন অস্থিরতা দেখা দেয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 April, 2024, 11:10 pm
Last modified: 20 April, 2024, 02:23 pm

Related News

  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান: ইসমাইল বাঘাই
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 

সূর্যগ্রহণের সময় প্রাণীদের মধ্যে কেন অস্থিরতা দেখা দেয়

১০০ বছরেরও বেশি সময় আগে নিউ ইংল্যান্ডের কীটতত্ত্ববিদ উইলিয়াম হুইলার এনিয়ে পরীক্ষা চালিয়েছিলেন। ১৯৩২ সালে সংঘটিত সূর্যগ্রহণের সময় প্রাণীদের আচরণ পরিবর্তনের বিষয়ে তিনি ৫০০টিরও বেশি ঘটনার তথ্য সংগ্রহ করেন।
টিবিএস ডেস্ক
09 April, 2024, 11:10 pm
Last modified: 20 April, 2024, 02:23 pm
ছবি: গেটি ইমেজেস

সূর্যগ্রহণের সময় মানুষের মাঝে বিস্ময় দেখা যায়। তবে অন্য প্রাণীদের ক্ষেত্রে? হঠাৎ করে যখন দিনের আলো স্বল্প সময়ের জন্য অন্ধকারে পরিণত হয়, তখন প্রাণীদের অনুভূতিই বা কেমন হয়?

সূর্যগ্রহণের এই সময়টি খুব অল্প সময়ের জন্য হলেও এটি মানুষের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। অনেকের কাছেই ঘটনাটি বিস্ময়কর ও আশ্চর্যের। তবে সূর্যগ্রহণের সময় প্রাণীরা কীভাবে এর প্রতিক্রিয়া জানিয়ে থাকে সেটি অনুমান করা বেশ কঠিন। খবর বিবিসির।

প্রাণীরা দিনের ২৪ ঘণ্টাই জৈবিক ঘড়ির ওপর নির্ভর করে, যা দেহঘড়ি বা সার্কাডিয়ান চক্র নামে পরিচিত।

উল্লেখ্য, দেহঘড়ি বা সার্কাডিয়ান চক্র হলো একটি প্রাকৃতিক দোলন যার সাহায্যে প্রাণিদের ঘুম, শিকারসহ দৈনন্দিন কাজগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। সূর্যগ্রহণ তাদের এই নিয়মমাফিক কাজগুলোকে কীভাবে প্রভাবিত করে, কিংবা কীভাবে এ কাজগুলোর ব্যাঘাত ঘটায়, তা তুলনামূলকভাবে এখনও অজানাই বলা যায়। আর এক্ষেত্রে সব প্রাণির প্রতিক্রিয়াও একরকম নয়।

সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির বিহেভিয়ারাল ইকোলজিস্ট সেসিলিয়া নিলসন বলেন, 'আলো উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী পর্যন্ত সবকিছুকে প্রভাবিত করে।'

১০০ বছরেরও বেশি সময় আগে নিউ ইংল্যান্ডের কীটতত্ত্ববিদ উইলিয়াম হুইলার এ নিয়ে পরীক্ষা চালিয়েছিলেন। ১৯৩২ সালে সংঘটিত সূর্যগ্রহণের সময় প্রাণীদের আচরণ পরিবর্তনের বিষয়ে তিনি ৫০০ টিরও বেশি ঘটনার তথ্য সংগ্রহ করেন।

এসব তথ্য পর্যবেক্ষণ করে তিনি সূর্যগ্রহণের সময় পাখি, স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড় ও বিভিন্ন উদ্ভিদের আচরণের পরিবর্তন দেখতে পান। তিনি লক্ষ্য করেন, প্যাঁচা এই সময়টায় তীব্র স্বরে ডাকতে শুরু করে এবং মৌমাছিরা তাদের মৌচাকে ফিরে যায়।

ছবি: গেটি ইমেজেস

২০১৭ সালের আগস্টে সূর্যগ্রহণের সময় বিজ্ঞানীরা আবার একই পরীক্ষা চালিয়েছিলেন। এবারও তারা বিস্ময়কর তথ্য পান। তারা যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা চিড়িয়াখানার বেশ কয়েকটি প্রাণীর ওপর পরীক্ষা চালিয়েছিলেন। তারা লক্ষ্য করেন, সূর্যগ্রহণের কারণে অন্ধকার ছেয়ে যেতেই চিড়িয়াখানার জিরাফরা বিচলিত হয়ে ছুটতে শুরু করে। তারা আরও দেখতে পান, এই সময়টাও কচ্ছপরা যৌনক্রিয়ায় মিলিত হয় এবং ভোমড়া গুঞ্জন করা বন্ধ করে দেয়। 

'সেদিন চিড়িয়াখানা ছিল অস্থির'  
সাউথ ক্যারোলাইনার রিভারব্যাঙ্কস জু অ্যান্ড গার্ডেনের বিজ্ঞানী অ্যাডাম হার্টস্টোন-রোজ ২০১৭ সালের সূর্যগ্রহণের সময়ে তার অভিজ্ঞতার বিষয়ে জানান, ওই দিন তিনি ভেবেছিলেন সূর্যগ্রহণের সময় হয়তো প্রাণীদের আচরণে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না। কারণ, ঘটনাটি হয়তো প্রাণীদের কাছে বৃষ্টি বা মেঘাচ্ছন্ন পরিবেশের মতো কোনো ঘটনাই মনে হবে। কিন্তু না। অন্ধকার শুরু না হতেই প্রাণীদের আচরণে পরিবর্তন দেখা যায়। সেদিন চিড়িয়াখানা অস্থির হয়ে উঠেছিল। হাজার হাজার মানুষ ছিল চিড়িয়াখানায়। সবাই উত্তেজিত হয়ে পড়েছিল। 

হার্টস্টোন-রোজ বলেন, 'সেদিন চিড়িয়াখানার এক–তৃতীয়াংশরও বেশি প্রাণীকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাদের প্রত্যেকেই সে সময় প্রতিক্রিয়া দেখিয়েছিল।'

গ্রিজলি ভালুক সূর্যগ্রহণের সময় তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পুরো সময়টিতে তাদের কেউ কেউ ঘুমিয়ে এবং কেউ কেউ খুব স্বাচ্ছন্দে কাটিয়েছে। একটি ভালুক মুহূর্তের জন্য মাথা ওপরের দিকে তুললেও আবার নামিয়ে নেয়।

অন্যদিকে নিশাচর পাখিদের খুবই বিভ্রান্ত মনে হয়েছিল। এসব পাখি সাধারণত দিনের বেলা বের হয় না। তারা রাতের বেলা খাবারের সন্ধানে বের হয়। কিন্তু সূর্যগ্রহণের সময় তারা গাছ থেকে বেরিয়ে আসে। সূর্যগ্রহণ শেষ হওয়ার পর তারা আবারও গাছে ফিরে যায়।

ছবি: গেটি ইমেজেস

কিছু প্রাণীকে এই সময়ে খুবই উদ্বিগ্ন মনে হয়েছিল। যেমন জিরাফ। সূর্যগ্রহণের সময় প্রাণীগুলো এমনভাবে ছুটতে শুরু করেছিল, যেন তাদের কোনো শিকারী প্রাণী তাড়া করেছে।

তবে বেশ অদ্ভুত আচরণ দেখা গেছে দৈত্যাকার কাছিমের বেলায়। সূর্যগ্রহণের সময়টায় কাছিমগুলো তাদের সঙ্গীর সঙ্গে যৌনক্রিয়ায় মিলিত হয়েছিল।

যদিও চিড়িয়াখানাটি সেখানকার প্রাণীদের প্রতিক্রিয়া দেখার জন্য অনন্য একটি পরিবেশ ছিল, কিন্তু সেখানে কিছু অসঙ্গতিও ছিল। কারণ হিসেবে হার্টস্টোন-রোজ বলেন, 'ওই সময় চিড়িয়াখানায় বহু মানুষ ছিল। সূর্যগ্রহণ দেখে তারা বেশ উচ্চস্বরে চিৎকার করছিল। তাই এটি প্রশ্ন উঠছে যে আসলে প্রাণীগুলো র্সূযগ্রহণের প্রতিক্রিয়া দেখাচ্ছিল- নাকি এত মানুষের চিৎকারে ঘাবড়ে গিয়েছিল।'

বনের পাখিদের প্রতিক্রিয়া

বিজ্ঞানীরা যে কেবল চিড়িয়াখানার প্রাণীদের ওপরই পর্যবেক্ষণ করেছেন তা নয়, তারা মুক্ত আকাশে উড়ে বেড়ানো পাখিদের ওপরও নজর রেখেছিলেন।

বিজ্ঞানীরা জানান, তারা ভেবেছিলেন যে অন্ধকার ছেয়ে যাওয়ায় বনের পাখি ও অন্যান্য পোকামাকড় হয়ত ঘর ছেড়ে বের হয়ে আকাশে ওড়া শুরু করবে। যদিও বিজ্ঞানীরা আকাশে নজর রেখেছিলেন, কিন্তু অন্ধকারের জন্য তারা খুব একটা সুবিধা করতে পারেননি। তাই তথ্যের জন্য তারা আশেপাশের আবহাওয়া স্টেশনগুলোর ওপর নির্ভর করতে হয়েছিল।

এ বিষয়ে প্রধান গবেষক নিলসন বলেন, 'আমরা ওই সময়টায় আকাশে পাখির পরিমাণ কমে যেতে দেখেছিলাম। বেশিরভাগ পাখিই আকাশে ওড়া বন্ধ করে দিয়েছিল কিংবা নিচে নেমে আসছিল।'

ছবি: গেটি ইমেজেস

নেব্রাস্কার প্লেট রিভার ভ্যালিতে অসংখ্য পাখির ওপর করা পরীক্ষায়ও বিজ্ঞানীরা দেখতে পান, সেখানকার পাখিরা বিভিন্ন উপায়ে প্রতিক্রিয়া দেখায়। যেমন, কিছু পাখি পুরোপুরিভাবে ডাকাডাকি বন্ধ করে দিয়েছিল। 

বিপরীত চিত্র দেখা গেছে আমেরিকান গোল্ডফিঞ্চ ও চড়ুইয়ের বেলায়। তারা এ সময়টায় আরও জোরে ডাকাডাকি করতে শুরু করেছিল। 

মানুষের মতোই অন্য প্রাণীরাও সূর্যেগ্রহণের সময় বিভিন্ন উপায়ে প্রতিক্রিয়া দেখায়। কিছু গবেষণায় দেখা গেছে, এই সময়টায় মাকড়সা তার জাল ছিড়ে ফেলে। সম্প্রতি এক গবেষেণায় দেখা যায়, অন্ধকার ছেয়ে যেতে শুরু করলে ভোমড়া গুঞ্জন বন্ধ করে দেয়।


অনুবাদ: রেদওয়ানুল হক


 

Related Topics

টপ নিউজ

সূর্যগ্রহণ / প্রাণি / প্রতিক্রিয়া / পাখি / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে ইরান: ইসমাইল বাঘাই
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • এক শ পূর্ণ করলেন ডেভিড 

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net