Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আম্বানি পরিবারের সদস্যদের কার শিক্ষাগত যোগ্যতা কী?

আন্তর্জাতিক

টাইমস অভ ইন্ডিয়া
03 March, 2024, 02:10 pm
Last modified: 06 March, 2024, 12:29 pm

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের

আম্বানি পরিবারের সদস্যদের কার শিক্ষাগত যোগ্যতা কী?

টাইমস অভ ইন্ডিয়া
03 March, 2024, 02:10 pm
Last modified: 06 March, 2024, 12:29 pm

ব্যবসায়ী মুকেশ আম্বানির নেতৃত্বাধীন আম্বানি পরিবার ভারতের অন্যতম প্রভাবশালী ও সম্পদশালী পরিবার। তাদের শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পেট্রোকেমিক্যাল, টেলিযোগাযোগ, রিটেইলসহ বিভিন্ন খাতে বিস্তৃত। মুকেশের দূরদর্শী নেতৃত্ব রিলায়েন্সকে অভূতপূর্ব সাফল্যের দিকে নিয়ে গেছে। 

মুকেশের স্ত্রী নীতা আম্বানি জনহিতকর কাজ এবং শিক্ষা ও খেলাধুলায় অবদানের জন্য বিখ্যাত। এ দম্পতির সন্তান আকাশ, ইশা ও অনন্ত আম্বানি পরিবারের পরবর্তী প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। তারা পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে পরিচয় তৈরি করতে সক্রিয়ভাবে কাজ করছেন। 

মুকেশ আম্বানি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএও করেন। তিনি মুম্বাইয়ের হিল গ্রেঞ্জ হাই স্কুল থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন। স্কুলের পাট চুকানোর পর তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। এরপর ১৯৮০ সালে রিলায়েন্সে যোগ দেন। 

মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি মুম্বাইয়ের নরসি মনজি কলেজ অভ কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। কর্মজীবনের শুরুর দিকে শিক্ষক হিসেবেও কাজ করেছেন। 

মুকেশ ও নীতা আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। আকাশ মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেছেন।  

আকাশ আম্বানির যমজ বোন ইশা আম্বানি ইয়েল বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান ও সাউথ এশিয়ান স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। ইশা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ছাত্রী। পরবর্তীতে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। 

মুকেশ ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানিও ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ভাইবোনদের মতো অনন্তও ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করেন।

আকাশ আম্বানির স্ত্রী শ্লোকা মেহতা হীরা ব্যবসায়ী রাসেল মেহতার মেয়ে । তিনি ২০১৯ সালে আকাশ আম্বানিকে বিয়ে করেন । শ্লোকা নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক এবং লন্ডন স্কুল অভ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। 

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির একমাত্র জামাই, আনন্দ পিরামল লন্ডন স্কুল অভ ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে আইন ডিগ্রি অর্জনের আগে নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০১৮ সালে ইশা আম্বানিকে বিয়ে করেন তিনি ।

বিজনেস টাইকুন বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট মুম্বাইয়ের ক্যাথেড্রাল এবং জন কনন স্কুল এবং ইকোল মন্ডিয়াল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা করেছেন। তিনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। নীতা আম্বানির মতো রাধিকাও একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পী। 

বিলিনিয়ার মুকেশ আম্বানি তার ছেলের জন্য জমকালো বিয়ের আয়োজন করছেন। রাধিকা মার্চেন্ট অনন্তের বান্ধবী। তিন দিনের প্রাক-বিবাহ আয়োজনের পর বিয়ে করতে চল্ছেন দুজনে। পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে রিলায়েন্সের প্রধান তেল পরিশোধনাগারের কাছে জামনগরের একটি টাউনশিপে তিন দিনব্যাপী এই প্রাক-বিবাহ উদযাপন করা হয়। জুলাইয়ে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

আম্বানি / অনন্ত আম্বানি / মুকেশ আম্বানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net