Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
রাশিয়ার জন্য ওয়াগনারের নতুন ভূমিকা কী হবে, জানালেন কমান্ডার

আন্তর্জাতিক

নিউজউইক
08 February, 2024, 10:00 pm
Last modified: 08 February, 2024, 10:12 pm

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের

রাশিয়ার জন্য ওয়াগনারের নতুন ভূমিকা কী হবে, জানালেন কমান্ডার

ব্রিটিশ গোয়েন্দাতথ্য অনুযায়ী, রুশ ন্যাশনাল গার্ড ‘অভিজ্ঞ’ ওয়াগনার যোদ্ধাদের নিয়ে নতুন একটি দল গঠন করতে পারে যাদের ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ-প্রচেষ্টাকে শক্তিশালী করতে ও আফ্রিকায় রাশিয়ার প্রভাব বিস্তারে’ ব্যবহার করা হবে।
নিউজউইক
08 February, 2024, 10:00 pm
Last modified: 08 February, 2024, 10:12 pm
ওয়াগনারের প্রতিষ্ঠাতা প্রিগোজিনের স্মরণে তৈরি করা অস্থায়ী স্মৃতিস্তম্ভে মানুষের ঢল। ১ অক্টোবর, ২০২৩। ছবি: নাটালিয়া কোলেসনিকোভা/এএফপি ভিয়া গেটি ইমেজেস

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৭ ফেব্রুয়ারি) জানিয়েছে, সম্প্রতি এক ভিডিওবার্তায় ওয়াগনার গ্রুপের নতুন কমান্ডার 'পরোক্ষভাবে' নিশ্চিত করেছেন প্যারামিলিটারি বাহিনীটি রাশিয়ার ন্যাশনাল গার্ডের সঙ্গে একীভূত হয়েছে।

ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পর এ প্রথম প্রকাশিত কোনো ভিডিওতে মার্সেনারি এ বাহিনীর নতুন দলনেতা অ্যান্টন ইয়েলিজারভকে দেখা গেল। সেখানে তিনি আরও বলেছেন, ওয়াগনারের জন্য নতুন একটি সদরদপ্তর তৈরি করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ান বাহিনীর অগ্রগতি মুখ থুবড়ে পড়ার পর রঙ্গমঞ্চে পরাক্রমশালী হয়ে আবির্ভূত হয় ওয়াগনার। ২০২২ সালের শেষের দিকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে সাফল্য পায় বাহিনীটি। বাখমুতে এক পর্যায়ে সর্ববৃহৎ রুশবাহিনীতে পরিণত হয় এটি।

তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে প্রিগোজিনের সম্পর্ক দা-কুমড়ার মতো ছিল। একটা সময় তিনি দাবি করেন, ইউক্রেনে তার বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছিল রুশ সেনারা। ২০২৩ সালের জুন মাসে প্রিগোজিন স্বল্পসময়ের জন্য মস্কোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন।

ওই বিদ্রোহ দ্রুত শেষ হলেও মাস দুয়েক পরে প্রিগোজিন এক বিমান দুর্ঘটনায় মারা যান। পশ্চিমা অনেক পর্যবেক্ষক প্রিগোজিনের মৃত্যুর পেছনে ক্রেমলিনের হাত আছে বলে ধারণা করেছিলেন।

ইয়েলিজারভ 'লোটস' নামেও পরিচিত। প্রিগোজিনের মৃত্যুর পর তিনি ওয়াগনার অফিসারদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ হয়ে যান। তাকে পোড় খাওয়া যোদ্ধা হিসেবেও মানেন অনেকে। ২০২৩ সালের জানুয়ারিতে বাখমুতের কাছে সোলেদার শহর দখলের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা দপ্তর বুধবার এর এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছে, ওই ভিডিওতে ইয়েলিজারভ ওয়াগনারের নতুন হেডকোয়ার্টারের অবস্থান হিসেবে কারাশি লাগেরি 'কোসাক ক্যাম্পস'-এর কথা উল্লেখ করেছেন। এটি দক্ষিণ রাশিয়ার রোস্তভে রাশিয়ার ১৫০ মোটর রাইফেল ডিভিশনের ব্যারাকের সঙ্গে অবস্থিত বলে প্রায় নিশ্চিত প্রতিরক্ষা দপ্তর।

ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 'ইয়েলিজারভ দাবি করেছেন, ওয়াগনারের নতুন এ ঘাঁটিতে অবস্থান করবেন রাশিয়ান ন্যাশনাল গার্ড-এর নতুন ভলিন্টিয়ার কোর।'

ব্রিটিশ গোয়েন্দাতথ্য অনুযায়ী, রুশ ন্যাশনাল গার্ড 'অভিজ্ঞ' ওয়াগনার যোদ্ধাদের নিয়ে নতুন একটি দল গঠন করতে পারে যাদের 'ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ-প্রচেষ্টাকে শক্তিশালী করতে ও আফ্রিকায় রাশিয়ার প্রভাব বিস্তারে' ব্যবহার করা হবে।

Related Topics

টপ নিউজ

ওয়াগনার গ্রুপ / ওয়াগনার / রাশিয়া / রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net