Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
যুদ্ধবিরতির দাবি জানানো ৩০০ বিক্ষোভকারীকে ক্যাপিটল হিল থেকে গ্রেপ্তার

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
19 October, 2023, 08:40 pm
Last modified: 19 October, 2023, 08:48 pm

Related News

  • শান্তিচুক্তিতে সই যুক্তরাষ্ট্র-ইরানের, তবে শর্ত ভাঙলে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প 
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান

যুদ্ধবিরতির দাবি জানানো ৩০০ বিক্ষোভকারীকে ক্যাপিটল হিল থেকে গ্রেপ্তার

জায়নবাদ-বিরোধী ইহুদিদের দুটি সংগঠন – ‘জুইশ ভয়েস ফর পিস’ এবং ‘ইফ নট নাউ’ – এ সমাবেশের আয়োজন করে। সংগঠন দুটির প্রায় ৪০০ সদস্য ক্যাপিটল হিলে অবস্থিত ক্যানোন হাউস অফিসের গোলচত্বরে জড়ো হন।
দ্য নিউ ইয়র্ক টাইমস
19 October, 2023, 08:40 pm
Last modified: 19 October, 2023, 08:48 pm
বুধবার ক্যাপিটল হিলের ক্যানোন হাউজ অফিস ভবনের গোলচত্বরে শত শত বিক্ষোভকারী হামাস-ইসরায়েল যুদ্ধবিরতির দাবি জানান। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে শত শত মানুষ সমবেত হয়ে হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধ ও অবিলম্বে যুদ্ধ-বিরতির দাবিতে বিক্ষোভ করেছেন। আয়োজকরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ, এবং ক্যাপিটলে সাধারণ নাগরিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

জায়নবাদ-বিরোধী ইহুদিদের দুটি সংগঠন – 'জুইশ ভয়েস ফর পিস' এবং 'ইফ নট নাউ' – এ সমাবেশের আয়োজন করে। সংগঠন দুটির প্রায় ৪০০ সদস্য ক্যাপিটল হিলে অবস্থিত ক্যানোন হাউস অফিসের গোলচত্বরে জড়ো হন।

সমাবেশে ২৫ জন ইহুদি ধর্মযাজক বা রাবাই ফিলিস্তিনিদের বক্তব্য পড়ে শোনান, ও শান্তির জন্য প্রার্থণা করেন। ক্যাপিটল হিলের বাইরে সমবেত আরও শত শত মানুষ উচ্চকিত কন্ঠে 'এখনই যুদ্ধবিরতি চাই' স্লোগান দেন এবং হিব্রু ও ইংরেজি ভাষায় গান গেয়েছেন।

তবে মার্কিন পার্লামেন্ট বা কংগ্রেসের ভবনগুলোয় কোন ধরনের বিক্ষোভের অনুমতি দেওয়া হয় না। এজন্য প্রায় ৩০০ জনকে আটক করা হয়েছে বলে আয়োজকরা অনুমান করছেন।

আয়োজকদের দাবীকৃত এই সংখ্যার বাইরে কোন মন্তব্য করতে রাজি হয়নি ক্যাপিটল হিলের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। তাদের 'এক্স' (সাবেক টুইটার) একাউন্টে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভকারীদের হাতকড়া পড়িয়ে পুলিশ ভ্যানে তোলা হয়।

ফিলাডেলফিয়ার একজন নারী রাবাই লিন্ডা হলজম্যান বলেন, নিজের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ইহুদিদের ইতিহাসের কারণেই তিনি বিক্ষোভ করেছেন।

সমাবেশে অংশ নেওয়া অন্যরাও একই ধরনের মতপ্রকাশ করেন।

হলজম্যান বলেন, গাজার বেসামরিক নাগরিকদের ওপর মারাত্মকভাবে সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনায় তিনি উদ্বিগ্ন। তিনি জানান, তার দাদি ছিলেন হলোকাস্ট থেকে প্রাণে বেঁচে যাওয়াদের একজন এবং তার কাছ থেকেই তিনি সকল মানুষের জীবন অমূল্য এই শিক্ষা পেয়েছেন।

'যেখানে কোন ন্যায়বিচার নেই, সেখানে আমাকেই ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হতে হবে' বলেন তিনি।

১৮ বছর আগে গাজা থেকে যুক্তরাষ্ট্রে আসা ইয়াসির বারাকাত-ও বিক্ষোভে অংশ নেন। গাজায় অবস্থানরত নিজ পরিবারের পক্ষে তিনি উপস্থিত হন। জানান, ২০ লাখের বেশি গাজাবাসীর খাদ্য, পানি ও বিদ্যুৎ ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে নিজের পরিবারের সাথেও যোগাযোগ রক্ষা করতে পারছেন না। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতাকে অর্থায়ন করার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।

এর আগে গত সোমবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছিল জুইশ ভয়েস ফর পিস। ওই সমাবেশে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন। এর দুদিন পরেই ক্যাপিটল হিলে সমাবেশ করে তারা। বুধবারের সমাবেশ থেকে ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে আরেকটি বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

যুদ্ধবিরোধী বিক্ষোভ / যুদ্ধবিরতি / ক্যাপিটল হিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • শান্তিচুক্তিতে সই যুক্তরাষ্ট্র-ইরানের, তবে শর্ত ভাঙলে ফের হামলার হুমকি দিলেন ট্রাম্প 
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net