Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
কৃষ্ণ সাগর চুক্তি বাতিলের পর বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে: এফএও

আন্তর্জাতিক

ইউএনবি
05 August, 2023, 03:40 pm
Last modified: 05 August, 2023, 03:40 pm

Related News

  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন

কৃষ্ণ সাগর চুক্তি বাতিলের পর বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে: এফএও

ইউএনবি
05 August, 2023, 03:40 pm
Last modified: 05 August, 2023, 03:40 pm
ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বিশ্বের বাকি অংশে শস্য পাঠানোর চুক্তি বাতিলের পর কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো খাদ্যের দাম বেড়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের সংস্থাটি তার সর্বশেষ খাদ্যমূল্য সূচক (এফপিআই) প্রকাশ করেছে, যা খাদ্যশস্য, উদ্ভিজ্জ তেল, দুগ্ধ, মাংস ও চিনির মাসিক আন্তর্জাতিক মূল্য নির্ধারণ করে।

উদ্ভিজ্জ তেল ও চালের দাম বৃদ্ধির কারণে জুলাই মাসে সূচক গড়ে ১২৩ দশমিক ৯ পয়েন্ট, যা জুন থেকে ১ দশমিক ৩ শতাংশ বেশি।

টানা সাত মাস পতনের পর জুলাই মাসে এফএও -এর উদ্ভিজ্জ তেলের মূল্য সূচক ১২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

শস্য ও সার রপ্তানিতে কৃষ্ণ সাগর চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে আসার সিদ্ধান্তের কারণে অনিশ্চয়তার জন্য সূর্যমুখী তেলের দাম ১৫ শতাংশ বেড়েছে।

জাতিসংঘের মধ্যস্থতা চুক্তির পাশাপাশি জাতিসংঘ ও রাশিয়ার মধ্যকার সমান্তরাল চুক্তিটি আফগানিস্তান ও ইথিওপিয়ার মতো দেশগুলোসহ বিশ্বব্যাপী ক্ষুধা এবং বর্ধনশীল খাদ্য খরচের শিকার শত মিলিয়ন মানুষের জীবন বাঁচিয়েছে।

বেড়েছে গমের দাম

শস্যের মূল্য সূচক জুনে শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এটি মূলত দু'টি কারণের ফলাফল ছিল: আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে ভুট্টার মৌসুমি সরবরাহ বৃদ্ধির কারণে মোটা শস্যের কোটেশনে প্রায় পাঁচ শতাংশ হ্রাস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাশিত-এর চেয়ে বেশি উৎপাদন।

এ ছাড়া, ইউক্রেন থেকে রপ্তানি নিয়ে অনিশ্চয়তা এবং উত্তর আমেরিকায় শুষ্ক অবস্থা অব্যাহত থাকার কারণে ৯ মাসের মধ্যে প্রথমবারের মতো গমের দাম বেড়েছে।

এদিকে, জুলাই মাসে চালের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ এবং ভারত রপ্তানি নিষিদ্ধ করার পর গত বছরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে।

এফএও সতর্ক করেছে, এই পদক্ষেপ 'বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশের জন্য যথেষ্ট খাদ্য নিরাপত্তা উদ্বেগ বাড়ায়, বিশেষ করে যারা সবচেয়ে দরিদ্র এবং যারা তাদের আয়ের একটি বড় অংশ খাদ্য কেনার জন্য উৎসর্গ করে।'

ব্রাজিলের আখ মাড়াইয়ের ভালো অগ্রগতি, ভারতের অধিকাংশ বর্ধনশীল এলাকায় বৃষ্টি বৃদ্ধি এবং বিশ্বের শীর্ষ আমদানিকারক ইন্দোনেশিয়া ও চীনের চাহিদা কমার ফলে চিনির মূল্য সূচক প্রায় চার শতাংশ কমেছে।

ডেইরি পণ্য ইনডেক্সে শূন্য দশমিক ৪ শতাংশ হ্রাস ছিল, যা ২০২২ সালের জুলাইয়ের মানের থেকে ২০ শতাংশেরও কম। একইভাবে, জুন থেকে মাংসের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে।

Related Topics

টপ নিউজ

খাদ্যমূল্য / খাদ্যমূল্য সূচক / কৃষ্ণসাগর চুক্রি / শস্য চুক্তি / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net