Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
প্রধান বিচারপতির বেঞ্চের বিরুদ্ধে পাকিস্তান সরকারের ‘অনাস্থা’ প্রকাশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 April, 2023, 03:10 pm
Last modified: 02 April, 2023, 03:12 pm

Related News

  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

প্রধান বিচারপতির বেঞ্চের বিরুদ্ধে পাকিস্তান সরকারের ‘অনাস্থা’ প্রকাশ

দেশটির ফেডারেল জোট তিন সদস্যের সুপ্রিমকোর্ট বেঞ্চের ওপর ‘সম্পূর্ণ অনাস্থা’ প্রকাশ করে এ বিষয়ে আদালতের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।
টিবিএস ডেস্ক
02 April, 2023, 03:10 pm
Last modified: 02 April, 2023, 03:12 pm
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: ডন।

পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চের দেওয়া সিদ্ধান্তের ওপর 'সম্পূর্ণ অনাস্থা' প্রকাশ করেছে দেশটির পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লিগ-এন) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। 

শনিবার (১ এপ্রিল) ক্ষমতাসীন জোটের এ ইঙ্গিতের পর পাকিস্তানে চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সংকট আরও গভীর হলো বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা। খবর ডনের।

মডেল টাউনে পিএমএল-এন-এর সদরদপ্তরে অনুষ্ঠিত পিডিএম এবং পিপিপি মিত্রদের সঙ্গে এক বৈঠকে ফেডারেল জোট তিন সদস্যের সুপ্রিমকোর্ট বেঞ্চের ওপর 'সম্পূর্ণ অনাস্থা' প্রকাশ করে এ বিষয়ে আদালতের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। 

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে জানানো হয়েছে, নির্বাচনের তারিখ নিয়ে পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে 'কোন ধরনের আলোচনা' করবে না ক্ষমতাসীন জোট এবং চলতি বছরের অক্টোবরের আগে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। 
পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ এবং পিপিপি নেতা আসিফ আলি জারদারি চিকিৎসার জন্য দুবাইয়ে অবস্থান করায় ভিডিও লিঙ্কের মাধ্যমে বৈঠকে অংশ নেন।

বৈঠকের পর পিএমএল-এন'র বিবৃতিতে বলা হয়েছে, 'প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল, বিচারপতি ইজাজ-উল-আহসান এবং বিচারপতি মুনিব আখতারের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চের ওপর সম্পূর্ণ অনাস্থা দেখানো হলো।'

বিবৃতিতে অবিলম্বে পাঞ্জাব বিধানসভার নির্বাচনের বিলম্বের বিষয়ে তিন সদস্যের বেঞ্চের কার্যক্রম বন্ধের পাশাপাশি স্বতঃপ্রণোদিত এই মামলায় চার সদস্যের সংখ্যাগরিষ্ঠ বেঞ্চের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয়। 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সুপ্রিমকোর্টে একটি স্পষ্ট বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়া থেকে আদালতের বিরত থাকা উচিত।

বৈঠকে রাজনীতিবিদদের পরামর্শ দেওয়ার আগে বিচারকদের নিজেদের মধ্যকার মতভেদ দূর করার আহ্বান জানানো হয়। 

সেইসঙ্গে, একযোগে সব বিধানসভায় নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করে পিএমএল-এন নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। এছাড়া, পাকিস্তানের নির্বাচন কমিশনের বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের এখতিয়ার নেই বলেও উল্লেখ করা হয় বৈঠকে। কারণ নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। 

সভায় আরও উল্লেখ করা হয়, ধারা ৬৩(এ) সংক্রান্ত তিন সদস্যের বেঞ্চের দেওয়া রায়টি দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। এই রায়ের মাধ্যমে সংবিধানকে 'পুনরায় লেখার চেষ্টা' করে হয়েছিল।
 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাকিস্তানের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
    চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির
  • আজ হোক বা কাল, সিরিয়ার সঙ্গে ইসরায়েলকে যুদ্ধে জড়াতেই হবে: ইসরায়েলি মন্ত্রী
  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ইরানের প্রধান জ্বালানি তেল রপ্তানিকেন্দ্র খারগ দ্বীপের তেলের টার্মিনাল। ছবি: প্ল্যানেট ল্যাবস/ ভায়া রয়টার্স
আন্তর্জাতিক

চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net