Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
ইউক্রেন যুদ্ধ: সোলেদারের নিয়ন্ত্রণ কার হাতে, কেন তা গুরুত্বপূর্ণ?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
12 January, 2023, 08:55 pm
Last modified: 16 January, 2023, 10:17 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

ইউক্রেন যুদ্ধ: সোলেদারের নিয়ন্ত্রণ কার হাতে, কেন তা গুরুত্বপূর্ণ?

সোলেদার দখলে নিতে পারলে, এখান থেকে সংগঠিত হয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর বাখমুতে অভিযান জোরদার করতে পারবে রুশ বাহিনী। বাখমুত সোলেদার থেকে মাত্র ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত। ফলে এখান থেকে বাখমুতে কামানের গোলাবর্ষণের স্থানও পেয়ে যাবে তারা।  
টিবিএস ডেস্ক 
12 January, 2023, 08:55 pm
Last modified: 16 January, 2023, 10:17 pm
সোলেদারসহ ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রচণ্ড লড়াই চলছে। ছবি: বিবিসি

ইউক্রেনে সামরিক সাফল্য অর্জনে গত কয়েক মাস ধরে প্রচেষ্টা বাড়িয়েছে রুশ সেনারা। পূর্বাঞ্চলে বাখমুত ও তার আশেপাশের এলাকায় চলছে প্রচণ্ড লড়াই।  খবর বিবিসির
 
বাখমুতের কাছেই অবস্থিত সোলেদার শহর। সেখানেও রক্তক্ষয়ী লড়াই অব্যাহত। এ জনপদের নিয়ন্ত্রণ নিতে পারলে চলতি শীতকালেই যুদ্ধের মোড় তাদের দিকে ঘুরে যাবে বলে আশা করছে ক্রেমলিন।

সোলেদারের নিয়ন্ত্রণ কার হাতে?

এর আগে রাশিয়ার ভাড়াটে যোদ্ধাদের নেতা ইয়েভগেনি প্রিগোঝিন জানান, তার ওয়াগনার গ্রুপের যোদ্ধারা সোলেদারের সব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এ ঘোষণার সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। তাছাড়া, ওয়াগনারের যোদ্ধারা নিয়মিত রাশিয়ান সেনাবাহিনীর অংশও নয়। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোলেদারের দখল নিয়ে লড়াই অব্যাহত রয়েছে।  

আবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিও বলেছেন, লড়াই চলছে এবং তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর কিয়েভ। শহরটি দখলে রুশ বাহিনীর চেষ্টা সফল হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
 
সোলেদার কেন গুরুত্বপূর্ণ?

সোলেদার দখলে নিতে পারলে, এখান থেকে সংগঠিত হয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর বাখমুতে অভিযান জোরদার করতে পারবে রুশ বাহিনী। বাখমুত সোলেদার থেকে মাত্র ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত। ফলে এখান থেকে বাখমুতে কামানের গোলাবর্ষণের স্থানও পেয়ে যাবে তারা।  

সোলেদারে আরো রয়েছে গভীর লবণ খনি, যেখানে সেনা ও সামরিক সরঞ্জাম ইউক্রেনীয় মিসাইল হামলা থেকে নিরাপদে রাখা যাবে। 

সামাজিক মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রিগোঝিনকে সোলেদারের একটি লবণ খনিতে তার সেনাদের সাথে দেখা গেছে। তবে বিষয়টির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি বিবিসি। 

লবণের এই খনিগুলো বিস্তৃত ভূগর্ভস্থ সূড়ঙ্গের একেকটি বিশাল নেটওয়ার্ক। ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় অনুপ্রবেশে রাশিয়ার জন্য এসব সুড়ঙ্গ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। 

তবে সবগুলো সুড়ঙ্গ ব্যবহার উপযোগী কিনা, বা সেগুলো দিয়ে কোনখানে যাওয়া যাবে– সে সম্পর্কে বেশি কিছু জানা যায় না। 

সোলেদারের একটি লবণ খনিতে ওয়াগনার মার্সেনারি গ্রুপের যোদ্ধাদের সঙ্গে ইয়েভগেনি প্রিগোঝিন। ছবি: রয়টার্স

শহরটির খনিগুলোয় মূল্যবান খনিজ লবণ ও জিপসাম রয়েছে। ফলে এই সম্পদের নিয়ন্ত্রণ যাদের হাতে থাকবে, তারা আর্থিকভাবেও লাভবান হবে। 

তবে শহরটি নিয়ে চলমান রক্তক্ষয়ী সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো– এর প্রতীকী তাৎপর্য।  

ইউক্রেনে অবস্থান করা বিবিসির প্রতিবেদক জেমস ওয়াটারহাউস বলেন, 'তারা এখানে সর্বশক্তি ব্যয় করছে, কারণ জয় তাদের প্রচারযুদ্ধে কাজে লাগবে। প্রেসিডেন্ট পুতিনের জন্য যা হবে বড় পুরস্কার, তিনি নিজ দেশের যুদ্ধ সমালোচকদের সামনে সোলেদারের বিজয়কে উপস্থাপন করবেন'। 
 
বাখমুতের গুরুত্ব

সোলেদারের অন্যান্য গুরুত্ব বাদ দিলেও, এখান থেকে বাখমুত দখলের গুরুত্বটা খাটো করে দেখার সুযোগ নেই। কারণ, নিকটবর্তী বাখমুতের দখল রুশ বাহিনীর জন্য বড় অর্জন হবে।

যুক্তরাজ্যের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুসি)'র ইউরোপীয় নিরাপত্তা গবেষক এডওয়ার্ড আর্নল্ড বলেন, 'বাখমুতের দখল পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে চাঙ্গা করবে, যা তাদের এখন খুবই দরকার। গত সেপ্টেম্বর থেকে তারা এখানে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে'। 
 
তবে বাখমুতের দখল যুদ্ধের সামগ্রিক কৌশলগত তাৎপর্য খুব একটা বদলাবে না বলেও মনে করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / সোলেদার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net