Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
৭৫ বছর পর প্রকাশিত হলো গ্রিক সাহিত্যিক কাজানজাকিসের লেখা সর্বশেষ উপন্যাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 October, 2022, 06:15 pm
Last modified: 28 October, 2022, 06:26 pm

Related News

  • ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সলয়
  • একজন নরসুন্দর ও লেখক: সেলুনেই গড়েছেন হাজার বইয়ের পাঠাগার
  • তিতাস একটি নদীর নাম: আরেকবার
  • চীনা ভাষার জনপ্রিয় ঔপন্যাসিক চিয়ুং ইয়াও-এর আত্মহত্যা
  • বেস্টসেলার ঔপন্যাসিক বারবারা টেলর ব্র্যাডফোর্ড মারা গেছেন 

৭৫ বছর পর প্রকাশিত হলো গ্রিক সাহিত্যিক কাজানজাকিসের লেখা সর্বশেষ উপন্যাস

জার্মান দখলে থাকার সময় গ্রিস যে দুর্দশার মধ্য দিয়ে গিয়েছিল, তা জোরবা দ্য গ্রিক-এ না থাকার জন্য সমালোচনা শুনেছিলেন কাজানজাকিস। ডায়োপট্রা জানিয়েছে, সেসব সমালোচনার উত্তরই অ্যানিফরোস-এ দিয়েছেন কাজানজাকিস।
টিবিএস ডেস্ক
28 October, 2022, 06:15 pm
Last modified: 28 October, 2022, 06:26 pm
কাজানজাকিস ছিলেন একইসঙ্গে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক, ও রাজনীতিবিদ। ছবি: ডায়োপট্রা প্রকাশনী সংস্থা

বিশ্বখ্যাত ধ্রুপদী উপন্যাস জোরবা দ্য গ্রিক-এর লেখক নিকোস কাজানজাকিসের অবশিষ্ট অপ্রকাশিত উপন্যাসটি অবশেষে প্রকাশিত হয়েছে। খবর গ্রিক রিপোর্টার-এর।

বইটি লেখার ৭৫ বছর এবং লেখকের মৃত্যুর ৬৫ বছর পর এটি গত ২৬ অক্টোবর প্রকাশিত হলো।

অ্যানিফরোস শীর্ষক এ উপন্যাসটি প্রকাশ করেছে গ্রিসের ডায়োপট্রা। এর আগে অবশ্য প্রকাশনী সংস্থাটিকে কাজানজাকিসের বংশধর ও তার সাহিত্যকর্মের কপিরাইটের মালিক নিকি স্তাভরু'র কাছ থেকে অনুমতি নিতে হয়েছে।

হারানোর পর আবার খুঁজে পাওয়া উপন্যাসের পাণ্ডুলিপিটি নিকোস কাজানজাকিসের গ্রামের বাড়িতেই রাখা ছিল।

নোবেলের জন্য নয়বার মনোনীত

নিকোস কাজানজাকিস সমসাময়িক গ্রিক সাহিত্যকদের মধ্যে সবচেয়ে বেশি অনূদিত লেখক। আধুনিক গ্রিক সাহিত্যে তাকে প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসেবে মানা হয়।

কাজানজাকিস ছিলেন একইসঙ্গে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক, ও রাজনীতিবিদ। গ্রিসের ক্রিটে তার জন্ম ও বেড়ে ওঠা। তবে তার জীবন ছিল একপ্রকার ভবঘুরের জীবন। ইউরোপের অনেক শহরে বাস করেছিলেন তিনি।

তার লেখার তালিকায় রয়েছে উপন্যাস, ছোটগল্প, নাটক, ভ্রমণকাহিনী, স্মৃতিকথা, ও দার্শনিক নিবন্ধ। ১৯০৬ থেকে আমৃত্যু লিখেন। ১৯৫৭ সালে মৃত্যু হয় এ ধ্রুপদী সাহিত্যিকের।

নোবেল পুরষ্কারের জন্য নয় বার নির্বাচিত হয়েছিলেন কাজানজাকিস। যে বছর মৃত্যু হয়েছিল, সে বছর কেবল এক ভোটের জন্য অ্যালবার্ট কাম্যুর কাছে হেরে যান তিনি।

১৯৬৪ সালে তার উপন্যাস জোরবা দ্য গ্রিক থেকে সিনেমা নির্মাণ করেন গ্রিক-সাইপ্রয়েট নির্মাতা মাইক্যালিস ক্যাকোইয়্যানিস। এরপর ১৯৮৮ সালে তার আরেক উপন্যাস দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট থেকে একই নামে সিনেমা তৈরি করেন বিখ্যাত মার্কিন পরিচালক মার্টিন স্করসেজি।

অপ্রকাশিত সর্বশেষ উপন্যাস

১৯৪৬ সালে জোরবা দ্য গ্রিক লেখার পরেই অ্যানিফরোস লিখেছিলেন নিকোস কাজানজাকিস।

বইটিতে লেখকের ব্যক্তিগত জীবনের অনেক কথার উল্লেখ রয়েছে। এটি ক্রিট, ইংল্যান্ড, ও লোনলিনেস; এ তিন অংশে বিভক্ত।

জার্মান দখলে থাকার সময় গ্রিস যে দুর্দশার মধ্য দিয়ে গিয়েছিল, তা জোরবা দ্য গ্রিক-এ না থাকার জন্য সমালোচনা শুনেছিলেন কাজানজাকিস। ডায়োপট্রা জানিয়েছে, সেসব সমালোচনার উত্তরই অ্যানিফরোস-এ দিয়েছেন কাজানজাকিস।

Related Topics

টপ নিউজ

নিকোস কাজানজাকিস / কাজানজাকিস / গ্রিক সাহিত্যিক / গ্রিক সাহিত্য / উপন্যাস / ঔপন্যাসিক / জোবরা দ্য গ্রিক / অ্যানিফরোস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সলয়
  • একজন নরসুন্দর ও লেখক: সেলুনেই গড়েছেন হাজার বইয়ের পাঠাগার
  • তিতাস একটি নদীর নাম: আরেকবার
  • চীনা ভাষার জনপ্রিয় ঔপন্যাসিক চিয়ুং ইয়াও-এর আত্মহত্যা
  • বেস্টসেলার ঔপন্যাসিক বারবারা টেলর ব্র্যাডফোর্ড মারা গেছেন 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net