Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
আরেকটি কৌশলগত রাশিয়ান পিঠটান, সামনে খেরসনে লম্বা লড়াইয়ের ইঙ্গিত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 October, 2022, 08:30 pm
Last modified: 07 October, 2022, 08:31 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

আরেকটি কৌশলগত রাশিয়ান পিঠটান, সামনে খেরসনে লম্বা লড়াইয়ের ইঙ্গিত

দ্রুত পিছু হটা খারকিভে রাশিয়ানরা স্থানীয় আধাসামরিক বাহিনী ও ন্যাশনাল গার্ড পাঠিয়েছিল। কিন্তু খেরসনে প্যারাট্রুপার ও মেরিনদের মতো সুপ্রশিক্ষিত বাহিনীকে মোতায়েন করেছে রাশিয়া। এদের বিপরীতে যুদ্ধ করাটা কঠিন হয়ে দাঁড়াবে ইউক্রেনীয় বাহিনীর জন্য। তবে ইতোমধ্যে যথেষ্ট সেনা হারিয়ে বিপর্যস্ত দক্ষ এ রাশিয়ান বাহিনীগুলোও।
টিবিএস ডেস্ক
07 October, 2022, 08:30 pm
Last modified: 07 October, 2022, 08:31 pm
ড্রোনের সামনে ইউক্রেনীয় বাহিনীর একজন কর্মকর্তা ও সদস্য। মিকোলাইভ, অক্টোবর ৫। ছবি: হেইডি লেভিন/দ্য ওয়াশিংটন পোস্ট

ইউক্রেনীয় ড্রোন অপারেটরের চোখ সামনের কম্পিউটারের পর্দায় অনেকক্ষণ ধরে আটকে আছে। এখান থেকে মোটামুটি মাইল তিনেক দূরে মার্কিন এম৭৭৭ হাউটজার কামান থেকে রাশিয়ান বাহিনীর ওপর নিরবচ্ছিন্ন গোলাবর্ষণের আওয়াজ আসছে।

ইউক্রেনের এ বিশেষ বাহিনীর ইউনিট কমান্ডার কর্নেল রোমান কস্তেঙ্কো। এর আগে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ খেরসন ও মিকোলাইভ অঞ্চলের আরও কিছু অংশ পুনর্দখল করেছে।

তবে উত্তর-পূর্ব খারকিভে যেভাবে সফলতার সঙ্গে রাশিয়ান বাহিনীকে পিছু হটিয়েছে ইউক্রেন, খেরসনে তাদের প্রতিহত করতে বেশ বেগ পেতে হবে বলেই মনে করছে দক্ষিণাঞ্চলীয় রণক্ষেত্রে অবস্থান করা ইউক্রেনীয় বাহিনী। কারণ, রাজনৈতিক ও সামরিক; উভয় দিক থেকেই খেরসন রাশিয়ানদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।

কস্তেঙ্কো বলেন, 'এটা খারকিভ নয়। সেখানে রাশিয়ান বাহিনী তাদের সব গোলাবারুদ ও সামরিক যান ফেলে পালিয়ে গিয়েছিল। কিন্তু এখানে নিজেদের অবস্থান থেকে সরে যাওয়ার সময় তারা সবকিছু সঙ্গে করে নিয়ে গিয়েছে এবং নতুন করে পরিখা খনন করতে শুরু করেছে।'

খেরসনের কিছু গ্রাম ও শহর থেকে রাশিয়ানদের সুশৃঙ্খলভাবে পিছু হটার কারণ হতে পারে তারা খেরসন ও প্রতিবেশী শহর নোভা কাখোভকা'র চারপাশের ফ্রন্টলাইনে নতুন করে আরও শক্তিশালী আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়ার ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ায় পানি সরবরাহ করা হয়। ইউক্রেন এ জলবিদ্যুৎ কেন্দ্রের পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। কেন্দ্রটি দখল করে ক্রিমিয়ায় পানি সরবরাহ নিশ্চিত করা রাশিয়ার আক্রমণের প্রথমদিকের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল।

ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে থাকা একটি মেট্রিস ৩০০ ড্রোন। মিকোলাইভ, অক্টোবর ৫। ছবি: হেইডি লেভিন/দ্য ওয়াশিংটন পোস্ট

খেরসনের ভেতরে ও বাইরে রাশিয়ান বাহিনী এখন বিপজ্জনক পরিস্থিতিতে আছে। এই অঞ্চলের জমি সমতল হওয়া রাশিয়ানদের পক্ষে এখানে ইউক্রেনের আক্রমণের জবাব দেওয়া কঠিন হচ্ছে। খেরসনের তিন দিক থেকে রাশিয়ান বাহিনীকে ঘিরে ধরেছে ইউক্রেনীয় বাহিনী। ফলে খেরসনের নিজেদের দখলে থাকা ছোট একটি অংশের ভেতরে আটকে পড়া সম্ভাবনা রয়েছে রাশিয়ান বাহিনীর।

তাই সতর্ক সামরিক কৌশলের দিক থেকে খেরসন থেকে রাশিয়ার কৌশলগত পিছু হটাই গ্রহণযোগ্য। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি করা অঞ্চলের রাজধানী খেরসন। তাই খুব সম্ভবত নিজেদের অবস্থানে অনড় থেকে লড়াই চালিয়ে যাবে রাশিয়ান বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পশ্চিমা কর্মকর্তা বলেন, 'আমরা মনে করি না রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় রাশিয়ান নেতারা খেরসন থেকে সম্পূর্ণ পিছু হটতে সেনাদের অনুমতি দেবেন।' রাশিয়ানরা খেরসনে চ্যালেঞ্জের মুখে পড়বেন বলেও মনে করেন তিনি।

দ্রুত পিছু হটা খারকিভে রাশিয়ানরা স্থানীয় আধাসামরিক বাহিনী ও ন্যাশনাল গার্ড পাঠিয়েছিল। কিন্তু খেরসনে প্যারাট্রুপার ও মেরিনদের মতো সুপ্রশিক্ষিত বাহিনীকে মোতায়েন করেছে রাশিয়া। এদের বিপরীতে যুদ্ধ করাটা কঠিন হয়ে দাঁড়াবে ইউক্রেনীয় বাহিনীর জন্য। তবে ইতোমধ্যে যথেষ্ট সেনা হারিয়ে বিপর্যস্ত দক্ষ এ রাশিয়ান বাহিনীগুলোও।

রাশিয়ান বাহিনী এখন জোড়াতালি দিয়ে তাদের বহর চালাচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেন বাহিনীর একজন ক্যাপ্টেন অ্যান্ড্রি পিডলিসনি। তিনি জানান, তার বাহিনীর হাতে ধরা পড়া একজন রাশিয়ান বন্দি জানিয়েছেন, রাশিয়ান ট্যাংকগুলো সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে আসা লোক দিয়ে পরিচালনা করা হচ্ছে।

ইউক্রেনীয় বিশেষ বাহিনীর আস্তানায় দাঁড় করিয়ে রাখা একটি রাশিয়ান রকেটের অবশিষ্টাংশ। মিকোলাইভ, অক্টোবর ৫। ছবি: হেইডি লেভিন/দ্য ওয়াশিংটন পোস্ট

ওই প্যারাট্রুপার বন্দি আরও জানিয়েছেন, তার তিনজনের ট্যাংকদলে ড্রাইভার ছিলেন তিনি, কমান্ডার ছিলেন একজন ওয়াগনার মার্সেনারি, আর গানার ছিলেন লুহানস্ক থেকে আসা অন্য ইউনিটের এক সেনা।

ক্যাপ্টেন পিডলিসনি মনে করেন, যদি রাশিয়ান বাহিনীর ট্যাংক পর্যায়ে এমন পরিস্থিতি হয় তাহলে কোম্পানি, ব্যাটালিয়ন, ব্রিগেড পর্যায়ে পরিস্থিতি আরও বেশি জগাখিচুড়ি।

সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে সেনা, অস্ত্র, ও রসদ সমাবেশ করছেন ফ্রন্টলাইনে। রাশিয়ার এ স্থানান্তরনের সময়ের সুবিধা নিতে চাচ্ছে ইউক্রেন।

ইউক্রেনের প্রতি-আক্রমণকারী বাহিনী এখন এত দ্রুত সামনের দিকে এগোচ্ছে যে রণক্ষেত্রে থাকা সৈনিকেরা এ দ্রুতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন।

কর্নেল রোমান কস্তেঙ্কো ইউক্রেনের পার্লামেন্টে একজন সদস্য। তিনি মাঠে যুদ্ধ করেন, আবার কিয়েভেও সময় দিতে হয় তাকে। ইউক্রেনের জন্য আরও অস্ত্র পেতে তদবির করতে আন্তর্জাতিক বিভিন্ন সফরেও যান তিনি।

তার নিজের বাড়িও খেরসনে। তাই নিজের এলাকা থেকে রাশিয়ানদের বিদায় করা তার জন্য ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ। তবে কস্তেঙ্কো নিজেও জানেন কাজটা সহজ হবে না। অবশ্য খারকিভে ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক সফলতা তিনিসহ পুরো ইউক্রেনকে নতুন করে আশার আলো দেখাচ্ছে।


সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ইউক্রেন / রাশিয়া / খারকিভ / খেরসন / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net