Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
রাজা চার্লসের চেয়েও বেশি জনপ্রিয় প্রয়াত রানি ও পুত্র উইলিয়াম!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 September, 2022, 04:05 pm
Last modified: 10 September, 2022, 04:09 pm

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • চলতি বছর ব্রিটেনে প্রতিদিন গড়ে দুটি পাব বন্ধ হচ্ছে
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?

রাজা চার্লসের চেয়েও বেশি জনপ্রিয় প্রয়াত রানি ও পুত্র উইলিয়াম!

রানি এলিজাবেথের জনপ্রিয়তা ৮১ শতাংশ এবং প্রিন্স উইলিয়ামের (বর্তমান রাজা তৃতীয় চার্লসের বড় ছেলে) জনপ্রিয়তা ৭৫ শতাংশ। অথচ সেখানে রাজা তৃতীয় চার্লসের জনপ্রিয়তা মাত্র ৫৪ শতাংশ।
টিবিএস ডেস্ক
10 September, 2022, 04:05 pm
Last modified: 10 September, 2022, 04:09 pm
রাজা তৃতীয় চার্লস। ছবি: পিএ

রাজা হওয়া এক অদ্ভুত কাজ! একজন রাজা, পদ পাওয়ার জন্য আবেদন করেন না বা এর জন্য তাকে কোনো নির্বাচন কিংবা সাক্ষাৎকারের মুখোমুখি হতে হয় না; জন্মসূত্রে বা বংশানুক্রমিকভাবেই তিনি এ পদ পেয়ে থাকেন। হতে পারে যিনি রাজা হচ্ছেন, তিনি হয়তো সেই পদের জন্য একেবারেই যোগ্য নন কিংবা  হতে পারে, তিনি এই পদ চানই না; কিন্তু তাকে দায়িত্ব নিতে হবে। কারণ বংশানুক্রমিকভাবে তিনিই এই দায়িত্বের জন্য নির্বাচিত হয়েছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজার দায়িত্ব গ্রহণ করেছেন তার বড় ছেলে তৃতীয় চার্লস। নতুন রাজাকে নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে আসা বিভিন্ন খবর বিশ্লেষণ করে বলা যায়, রাজা তৃতীয় চার্লসকে এই মুহূর্তে যে দায়িত্ব নিতে হলো, সেই দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাকে কখনোই খুব বেশি উৎসাহী বলে মনে হয়নি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আপনি রাজা হতে চলেছেন- এই উপলব্ধিটি হল এমন একটি ব্যাপার, যা আপনার ওপর সবচেয়ে ভয়ঙ্কর অদম্য এক অনুভূতি নিয়ে আসে।" 

এ ব্যাপারে চার্লসের প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানাও একবার বলেছিলেন, রাজা হওয়াটা চার্লসের কাছে অনেকটা 'শ্বাসরুদ্ধকর' ব্যাপার বলে মনে হতে পারে। 

এদিকে, চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক ইন্টারনেট-ভিত্তিক বাজার গবেষণা ও তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান 'ইউগভ'-এর এক জরিপে দেখা যায়, প্রয়াত রানি এলিজাবেথ এবং প্রিন্স উইলিয়ামের তুলনায় বর্তমান রাজা তৃতীয় চার্লসের জনপ্রিয়তার অনেক কম। জরিপে দেখা যায় রানি এলিজাবেথের জনপ্রিয়তা ৮১ শতাংশ এবং উইলিয়ামের (বর্তমান রাজা তৃতীয় চার্লসের বড় ছেলে) জনপ্রিয়তা ৭৫ শতাংশ। অথচ সেখানে রাজা তৃতীয় চার্লসের জনপ্রিয়তা মাত্র ৫৪ শতাংশ। রাজা হিসেবে কাজ করার ক্ষেত্রে জনসমর্থনের এই বিষয়টি হয়তো তার কাজ করার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, হয়তো একজন রাজার কাছ থেকে জনসাধারণ যা আশা করেন, তা যথাযথভাবে দিতে ব্যর্থ হতে পারেন বর্তমান রাজা। 

এই মুহূর্তে ঠিক নতুন কী দায়িত্ব পালন করবেন রাজা তৃতীয় চার্লস, তা অবশ্য স্পষ্ট নয়। রাজকীয় দায়িত্বগুলো প্রায়শই অনিশ্চিত হয়ে থাকে। প্রয়াত রানিও তার সাত দশক এমন অনিশ্চয়তার মধ্য দিয়েই দায়িত্ব পালন করে গেছেন। কেনিয়ায় অবস্থানকালে মাত্র ২৫ বছর বয়সে তাকে সিংহাসনে বসতে হয়েছিল। 

এ খবর তার কাছে পৌঁছানোর পর তিনি প্রশ্ন করেছিলেন, "আমি যখন বাড়ি ফিরবো তখন ঠিক কী ঘটবে?" সিংহাসনে বসা এমনই এক আদ্যম অনুভূতি!

'রাজা কখনই মরে না'- ব্রিটেনের এই পুরনো প্রবাদটির তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। একজন রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গেই আরেকজন রাজা তার দায়িত্ব বুঝে নেন। প্রায়াত রাজার অন্ত্যেষ্টিক্রিয়ার আগেই পরবর্তী নির্ধারিত রাজাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ কারণেই বলা হয়, 'একজন রাজা শ্বাস ত্যাগ করেন, আর অন্যজন শুরু করেন শ্বাস নেওয়া'।

 

  • সূত্র: দ্য  ইকোনমিস্ট, ইউগভ ওয়েবসাইট

Related Topics

টপ নিউজ

রানি এলিজাবেথ / রাজা তৃতীয় চার্লস / প্রিন্স উইলিয়াম / ব্রিটেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • চলতি বছর ব্রিটেনে প্রতিদিন গড়ে দুটি পাব বন্ধ হচ্ছে
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • বিশ্বের অন্যতম ধনী দেশ, তারপরও ব্রিটেনের এক-তৃতীয়াংশ শিশু কেন দরিদ্র?

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net