Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও চীন ও ভারতকে ভস্তক-২০২২ ওয়ার গেমের জন্য ডাকল রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 September, 2022, 01:45 pm
Last modified: 01 September, 2022, 01:50 pm

Related News

  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও চীন ও ভারতকে ভস্তক-২০২২ ওয়ার গেমের জন্য ডাকল রাশিয়া

এ মহড়ায় অর্ধ লক্ষের বেশি সৈন্য, ও ৫০০০ সামরিক সরঞ্জাম থাকবে। এসব সরঞ্জামের মধ্যে ১৪০টির বেশি যুদ্ধবিমান ও ৬০টির বেশি যুদ্ধজাহাজ রয়েছে।
টিবিএস ডেস্ক
01 September, 2022, 01:45 pm
Last modified: 01 September, 2022, 01:50 pm
দ্য ইন্টারন্যাশনাল আর্মি গেমস-এ চীনের সৈন্যরা। আগস্ট ২৭; আলাবিনো, রাশিয়া। ছবি: গেটি ইমেজেস ভায়া ব্লুমবার্গ

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাশক্তি রাশিয়াকে বৈশ্বিক প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সমানে লড়ে যাচ্ছেন তা ঠ্যাকাতে।

এবার বড় পরিসরের একটি সামরিক মহড়ায় চীন ও ভারতকে যুক্ত করেছে রাশিয়া।

ভস্তক-২০২২ নামক ওই ওয়ার গেমটি বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে। রাশিয়ার পূর্বাঞ্চলে অনুষ্ঠিত এ মহড়ায় অর্ধ লক্ষের বেশি সৈন্য, ও ৫০০০ সামরিক সরঞ্জাম থাকবে। এসব সরঞ্জামের মধ্যে ১৪০টির বেশি যুদ্ধবিমান ও ৬০টির বেশি যুদ্ধজাহাজ রয়েছে। জাপান সাগরে নৌমহড়াও চালাবে অংশ নেওয়া দেশগুলো।

এটি একটি নিয়মিত সামরিক মহড়া। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এবং রাশিয়ার নেতৃত্বাধীন কলেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন অভ ফর্মার সোভিয়েত রিপাবলিকস-এর সদস্য দেশ ও অংশীদারেরা এ মহড়ায় একত্রিত হয়।

যুক্তরাষ্ট্র ভারতকে প্রতিরক্ষা সহযোগী হিসেবে মনে করে। তাই এ মহড়ায় ভারতকে যুক্ত না হওয়ার আহ্বান জানালেও নয়াদিল্লি রাশিয়ায় একটি ছোটখাটো মিলিটারি ডিটাচমেন্ট পাঠাচ্ছে। এর মধ্যে রয়েছে গোর্খা বাহিনী, এবং নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধিদল। তবে ভারতীয় নৌ ও বিমানবাহিনী এ মহড়ায় অংশ নেবে না।

এর আগেও এ মহড়ায় অংশ নিয়েছিল ভারত। দেশটির অস্ত্রের বড় সরবরাহকারী রাশিয়া। তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষে সুস্পষ্ট সমর্থন জানায়নি দিল্লি। তবে রাশিয়ার সঙ্গে যৌথভাবে হেলিকপ্টার তৈরি ও দেশটি থেকে ৩০টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত করেছে দিল্লি।

এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির সেনা, নৌ, ও বিমানবাহিনী এ মহড়ায় অংশ নিচ্ছে। গ্লোবাল টাইমস-এর খবর অনুযায়ী, এ বছরের মহড়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন হামলা প্রতিহত করার অনুশীলন করা হবে।

ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। এছাড়া রাশিয়াকে প্রাযুক্তিক ও সামরিক সাহায্যও প্রদান করেছে দেশটি।

ভস্তক-২০২২ মহড়ায় রাশিয়ার আরেক বন্ধুপ্রতীম দেশ বেলারুশও অংশ নিচ্ছে। এছাড়া সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, এবং সিরিয়া, আলজেরিয়া, মঙ্গোলিয়া, লাওস, ও নিকারাগুয়াও এ মহড়ায় অংশ নেবে।

সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ওয়ার গেম / আর্মি গেম / রাশিয়া / চীন / ভারত / সামরিক মহড়া / রাশিয়ার সামরিক মহড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইউয়ানকে বৈশ্বিক করতে চীনের নতুন উদ্যোগ, আর্থিক ঝুঁকি মোকাবিলায় সতর্কতার প্রত্যয়
  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ডিপসিকসহ শতাধিক চীনা কোম্পানিকে আপাতত কালো তালিকাভুক্ত করছে না যুক্তরাষ্ট্র
  • যে কারণে হঠাৎ করে টেলিগ্রাম অ্যাপ বন্ধ করল ভারত 
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net