Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
যখন ফেইক নিউজের শিকার হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ!

ফিচার

টিবিএস ফিচার ডেস্ক
02 February, 2022, 05:45 pm
Last modified: 08 May, 2026, 08:07 pm

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

যখন ফেইক নিউজের শিকার হয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ!

রবি ঠাকুর জীবদ্দশায় একবার হয়েছিলেন ফেইক নিউজের শিকার। আর সেই ফেক নিউজের সুবাদে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক বিভ্রান্তি ও হৈ-হট্টগোল। 
টিবিএস ফিচার ডেস্ক
02 February, 2022, 05:45 pm
Last modified: 08 May, 2026, 08:07 pm
রবীন্দ্রনাথ ঠাকুর।

বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ। তবে এ যুগকে বলা যেতে পারে 'ফেইক নিউজ' বা ভুয়া নিউজের যুগও। অনলাইন পোর্টাল থেকে শুরু করে ছাপা পত্রপত্রিকা, সবখানেই ফেইক নিউজের ছড়াছড়ি। তাই ফেক নিউজ যেন ক্রমশ অতি সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। 

কিন্তু প্রায় এক শতক আগে ফেইক নিউজকে এতটা হালকাভাবে নেওয়া হতো না। একেকটা ফেক নিউজের প্রভাব ছিল সুদূরপ্রসারী। আর সেটি যদি নোবেলজয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কোনো ব্যক্তিত্বকে কেন্দ্র করে হয়, তাহলে সেই ফেইক নিউজ যে কতটা ঝড় তুলতে পারে, আন্দাজ করা কঠিন নয়। 

হ্যাঁ, গুরুদেব রবি ঠাকুর জীবদ্দশায় সত্যিই একবার হয়েছিলেন ফেইক নিউজের শিকার। আর সেই ফেইক নিউজের সুবাদে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক বিভ্রান্তি ও হৈ-হট্টগোল। 

ঘটনাটি ১৯২৯ সালের। অক্টোবরের ৪ তারিখ কলকাতা শহরের একটি সুপ্রতিষ্ঠিত সংবাদপত্রে ছাপা হলো :

"আমরা বিশ্বস্ত সূত্রে জানিলাম, 'চতুরঙ্গ' সমিতি কর্তৃক গ্র্যান্ড হোটেলে রবীন্দ্রনাথের 'রুদ্ররাজ' নাটকের যে আয়োজন হইছে, বিশ্বভারতী, ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ অথবা ওরিয়েন্টাল আর্ট সোসাইটির উহার সহিত কোনও সম্পর্ক নাই।'

বুঝতেই পারছেন, রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হওয়ার কথা পত্রিকায় ছাপা হওয়ার পর সারা কলকাতাজুড়ে কেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তাছাড়া গ্র্যান্ড হোটেলের মতো একটি অভিজাত ও স্বনামধন্য জায়গায় নাটকটি মঞ্চস্থ হবে বলে সেটির গুরুত্ব ও আকর্ষণও যেন কয়েকগুণ বেড়ে গেল। 

গ্র্যান্ড হোটেল। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, তখনকার দিনে গ্র্যান্ড হোটেল ছিল শহরের ধনী ও বিখ্যাতদের মিলনস্থল। নামিদামি সব খাবার ও পানীয়ের সুবাদে পকেটভারি খাদ্যরসিকদের কাছেও এ হোটেলের ছিল দারুণ আবেদন। 

তাই অনুমিতভাবেই, শহরের সবচেয়ে এক্সক্লুসিভ হোটেলে রবীন্দ্রনাথের নাটক দেখার জন্য লোকের লম্বা লাইন পড়ে গেল। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হওয়ামাত্রই প্রত্যেকে বুঝতে পারল, কেমন বোকা বানানো হয়েছে তাদের! গ্র্যান্ড হোটেলে 'রুদ্ররাজ' নাটকটি মঞ্চস্থ হচ্ছে ঠিকই, কিন্তু সেটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর নন। 

পরের দিন ওই একই সংবাদপত্রই আরেকটি প্রতিবেদন ছাপল। সেই প্রতিবেদনে তারা লিখল :

"গত রাত্রে গ্র্যান্ড হোটেলে 'রুদ্ররাজে'র অভিনয় হয়। রঙ্গমঞ্চের সাজসজ্জা প্রাচীনকালের আদর্শে। 'রুদ্ররাজ' শ্রীযুক্ত সুভগেন্দ্রনাথ ঠাকুরের লিখিত নাটক। ভ্রমবশতঃ আমরা পুস্তকখানি বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা বলে প্রকাশ করিয়াছিলাম। লেখক কবির ভূমিকা নিজে গ্রহণ করিয়া কবির হৃদয়ের ভাব বাহিরে আজ সুন্দরভাবে ফুটাইয়া তুলিয়াছিলেন। প্রকৃতই অভিনয় বড়ই মনোমুগ্ধকর হইয়াছিল।"

চৌরঙ্গীতে অবস্থিত পাঁচ-তারকা গ্র্যান্ড হোটেল আজও কলকাতার সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি। কিন্তু এই হোটেলেই যে রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হওয়ার ঘটনাই এক বাস্তব নাটকের জন্ম দিয়েছিল, কজনই বা মনে রেখেছে সে-কথা! 

সূত্র: গেট বেঙ্গল 
 

Related Topics

টপ নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুর / ফেক নিউজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net