Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেলেন টালিউড অভিনেতা রাহুল

বিনোদন

হিন্দুস্তান টাইমস
29 March, 2026, 09:10 pm
Last modified: 29 March, 2026, 09:20 pm

Related News

  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৬৫

শ্যুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেলেন টালিউড অভিনেতা রাহুল

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালসারিতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’-র শ্যুটিং চলছিল। কাজ চলাকালীন এক পর্যায়ে রাহুল জলে নামলে আচমকাই সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান তিনি।
হিন্দুস্তান টাইমস
29 March, 2026, 09:10 pm
Last modified: 29 March, 2026, 09:20 pm
ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রবিবার (২৯ মার্চ) ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শ্যুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। এই আকস্মিক খবর প্রকাশ্যে আসতেই টলিউডসহ পুরো বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালসারিতে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'ভোলে বাবা পার কারেগা'-র শ্যুটিং চলছিল। কাজ চলাকালীন এক পর্যায়ে রাহুল জলে নামলে আচমকাই সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান তিনি। সে সময় ইউনিটের টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। মাত্র ৪৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই প্রতিভাবান অভিনেতা।

দীর্ঘদিন পর 'ভোলে বাবা পার কারেগা' ধারাবাহিকের মাধ্যমেই নিয়মিত অভিনয় শুরু করেছিলেন রাহুল। এর আগে অতি সম্প্রতি তিনি 'ঠাকুরমার ঝুলি' নামের একটি ওয়েব সিরিজেও কাজ করেছিলেন।

উল্লেখ্য, রাজ চক্রবর্তী পরিচালিত 'চিরদিনই তুমি যে আমার' সিনেমার মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাহুল। এই সিনেমায় কাজ করতে গিয়েই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তাঁর প্রেম ও পরবর্তীতে বিয়ে হয়। মাঝে তাঁদের দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব তৈরি হলেও সম্প্রতি একমাত্র ছেলে সহজকে নিয়ে বেশ হাসিখুশি জীবন অতিবাহিত করছিলেন তিনি।

রাহুলের এমন অকাল মৃত্যুতে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী থেকে শুরু করে প্রযোজক রানা সরকারসহ ইন্ডাস্ট্রির সহকর্মীরা শোকস্তব্ধ। এইভাবে এমন একটি দুঃসংবাদ শুনতে হবে তা কেউ কল্পনাও করতে পারছেন না। তবে শ্যুটিং স্পটে ঠিক কী ঘটেছিল এবং কেন তিনি জলে নেমেছিলেন, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

টালিউড / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৬৫

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net