Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
এলপিজির দুর্ঘটনারোধে জনসচেতনতার আহ্বান বিইআরসি চেয়ারম্যানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 May, 2026, 05:50 pm
Last modified: 17 May, 2026, 05:52 pm

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ৩৯ টাকা কমল
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির
  • বিইআরসির গণশুনানিতে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা

এলপিজির দুর্ঘটনারোধে জনসচেতনতার আহ্বান বিইআরসি চেয়ারম্যানের

চেয়ারম্যান জানান, এলপিজি খাতে অনিয়ন্ত্রিত বা ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা রোধ করে একটি সুশৃঙ্খল ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে। সকল অংশীজনের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
টিবিএস রিপোর্ট
17 May, 2026, 05:50 pm
Last modified: 17 May, 2026, 05:52 pm
ছবি: সংগৃহীত

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। 

একই সঙ্গে তিনি এলপিজি ব্যবহারের ফলে সৃষ্ট ঘন ঘন দুর্ঘটনারোধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রোববার (১৭ মে) সকালে এলপিজি খাতের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান। সভায় বিভিন্ন অংশীজন ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, কেবল নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাই যথেষ্ট নয়; বরং দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 

তারা উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে অসচেতনতা এবং নিরাপত্তা নির্দেশিকা সঠিকভাবে অনুসরণ না করার কারণে বাসাবাড়িতে দুর্ঘটনা ঘটছে। এসব ঝুঁকি কমাতে সচেতনতামূলক প্রচার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।

সভায় এলপিজি অটোগ্যাস স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা অটোগ্যাস স্টেশনের লাইসেন্স প্রদান প্রক্রিয়া আরও সহজ ও উন্নত করার দাবি জানান।

আলোচনা সভায় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, 'বাংলাদেশে গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শিল্পকারখানায় এলপিজির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।' তিনি আরও যোগ করেন, এই খাতের সম্প্রসারণ যেন একটি নিয়ন্ত্রিত ও নিরাপদ পদ্ধতিতে হয়, সরকার সেদিকেই মনোযোগ দিচ্ছে।

চেয়ারম্যান আরও জানান, এলপিজি খাতে অনিয়ন্ত্রিত বা ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে ওঠা রোধ করে একটি সুশৃঙ্খল ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে। সকল অংশীজনের সহযোগিতায় এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
 
Related Topics

টপ নিউজ

এলপিজি / বিইআরসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ৩৯ টাকা কমল
  • বিদ্যুতের দাম ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির: ব্যবসা ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার আশঙ্কা
  • জ্বালানি সংকট অব্যাহত: ভারতে প্রতিদিন এলপিজি’র ঘাটতি ৪ লাখ ব্যারেল
  • খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির
  • বিইআরসির গণশুনানিতে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net