Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2026, 09:50 pm
Last modified: 15 May, 2026, 09:55 pm

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
টিবিএস রিপোর্ট
15 May, 2026, 09:50 pm
Last modified: 15 May, 2026, 09:55 pm
ছবি: সৌজন্যে

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওয়াসা মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এর আগে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারেরা হলেন- মো. জাহিদুল ইসলাম শিপন (২৭), জোবায়ের আলম (৩০), মো. মোর্শেদ আলম (৩০), মোমিনুল হাসান সাগর (১৯), আব্দুল মজিদ আলী (৫৪) ও মো. আমিনুল ইসলাম ওরফে সাব্বিরকে (৩০)।

পুলিশ জানায়, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করছিলেন। খবর পেয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এসময় ঘটনাস্থল থেকে মো. জাহিদুল ইসলাম শিপন, জোবায়ের আলম, মো. মোর্শেদ আলম ও মোমিনুল হাসান সাগরকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মজিদ আলী ও মো. আমিনুল ইসলাম ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / ছাত্রলীগ / ঝটিকা মিছিল / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net