Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2026, 01:50 pm
Last modified: 13 May, 2026, 01:51 pm

Related News

  • ৪৫তম বিসিএস: শনিবারের মধ্যে গেজেটে অন্তর্ভুক্তির দাবি বঞ্চিতদের
  • ৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন, সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়েছেন ৫৭ প্রার্থী
  • ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নেবে পিএসসি, আবেদন শুরু ১ অক্টোবর
  • সরকারি চাকরির পরীক্ষায় মৌখিকের নম্বর বাড়ানো কতটা যুক্তিযুক্ত
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬,১৬৫

২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিল সরকার

আজ বুধবার (১৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
টিবিএস রিপোর্ট
13 May, 2026, 01:50 pm
Last modified: 13 May, 2026, 01:51 pm
ফাইল ছবি

দীর্ঘদিন পর ২৭তম বিসিএসের আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার (১৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ৫ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে চাকরিতে যোগ দেবেন।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৪৮ জন, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে ১৩ জন, কর ক্যাডারে সহকারী কর কমিশনার পদে চারজন, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চারজন এবং পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব পদে দুজন রয়েছেন।

এ ছাড়া নিরীক্ষা ও হিসাব, আনসার, শুল্ক ও আবগারি, সমবায়, খাদ্য, পরিবার পরিকল্পনা, তথ্য, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, কৃষি, সাধারণ শিক্ষা, বন, সড়ক ও জনপথ এবং গণপূর্ত ক্যাডারেও নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) বা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ হলে চাকরি স্থায়ী করা হবে।

চাকরিতে যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে। এতে উল্লেখ থাকবে, শিক্ষানবিশকাল বা পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি ছাড়লে প্রশিক্ষণ বাবদ সরকারের ব্যয় করা অর্থ ফেরত দিতে হবে।

এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী যোগদানের সময় স্থাবর ও অস্থাবর সম্পত্তির ঘোষণা দিতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের জ্যেষ্ঠতা রক্ষার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না। জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

২০০৫ সালে ২৭তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়। এতে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ১৩৭ জন প্রার্থী বাদ পড়েন। পরে তারা আইনি লড়াই শুরু করেন।

Related Topics

টপ নিউজ

২৭তম বিসিএস / বিসিএস / বিসিএস পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • ৪৫তম বিসিএস: শনিবারের মধ্যে গেজেটে অন্তর্ভুক্তির দাবি বঞ্চিতদের
  • ৪৯তম বিসিএস: শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন, সুপারিশপ্রাপ্ত হয়েও বাদ পড়েছেন ৫৭ প্রার্থী
  • ৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নেবে পিএসসি, আবেদন শুরু ১ অক্টোবর
  • সরকারি চাকরির পরীক্ষায় মৌখিকের নম্বর বাড়ানো কতটা যুক্তিযুক্ত
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬,১৬৫

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net