Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 May, 2026, 04:35 pm
Last modified: 11 May, 2026, 04:57 pm

Related News

  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • চ্যালেঞ্জ থাকলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  

মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘১৬টি মেগা প্রকল্পে অর্থ ব্যয় হলেও অনেক কাজ শেষ হয়নি। কোথাও ঠিকাদার পালিয়ে গেছে, কোথাও কাজ স্থবির হয়ে আছে। দুর্নীতি ও অনিয়মের কারণে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও এখন বড় প্রকল্পে অর্থায়নে অনীহা দেখাচ্ছে।’
টিবিএস রিপোর্ট
11 May, 2026, 04:35 pm
Last modified: 11 May, 2026, 04:57 pm
ছবি: টিবিএস

মেগা প্রকল্পের নামে লুট হয়েছে। পদ্মা সেতুর নির্মাণ ব্যয় আরও কমানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন শেখ রবিউল আলম।

তিনি বলেন, 'মেগা প্রকল্পের নামে লুট হয়েছে। দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং বড় অঙ্কের বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে আরও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে ব্যয় কমানো সম্ভব ছিল।'

সোমবার (১১ মে) দুপুরে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতু জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, '১৬টি মেগা প্রকল্পে অর্থ ব্যয় হলেও অনেক কাজ শেষ হয়নি। কোথাও ঠিকাদার পালিয়ে গেছে, কোথাও কাজ স্থবির হয়ে আছে। দুর্নীতি ও অনিয়মের কারণে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও এখন বড় প্রকল্পে অর্থায়নে অনীহা দেখাচ্ছে।'

তিনি আরও বলেন, '২০০২ থেকে ২০০৫ সালে বিএনপি সরকারের আমলে পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল এবং মাওয়া প্রান্তের অ্যালাইনমেন্টও তখন নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে দুর্নীতি ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে।'

যারা অর্থ অপচয়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুর রউফ। এতে উপস্থিত ছিলেন রাজিব আহসান, সাঈদ আহমেদ আসলাম, তাহসিনা বেগম এবং শেখ শরীফ-উজ-জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

ছবি: টিবিএস

জাজিরায় নির্মিত হচ্ছে পদ্মা সেতু জাদুঘর

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার পাশে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ভবনে সংরক্ষণ করা হবে পদ্মা সেতুর নির্মাণ ইতিহাস, গবেষণা উপকরণ, জীববৈচিত্র্য ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন।

জাদুঘরটিতে গবেষক, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য তথ্যভিত্তিক প্রদর্শনীর পাশাপাশি থাকবে পদ্মা সেতুর মডেল, নির্মাণ কাজে ব্যবহৃত সরঞ্জাম, বিভিন্ন নৌযানের উপকরণ, মাছ ধরার সামগ্রী এবং পদ্মা নদী অঞ্চলের জীববৈচিত্র্যের নমুনা।

বর্তমানে সংগৃহীত নমুনাগুলো মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়া-১ এ অস্থায়ীভাবে সংরক্ষিত রয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৬৩৬ প্রজাতির মোট ২ হাজার ৪৩১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্তন্যপায়ী প্রাণী, পাখি, সরীসৃপ, মাছ, শামুক-ঝিনুক ও নানা প্রাকৃতিক উপাদান।

Related Topics

টপ নিউজ

মেগা প্রকল্প / অর্থ লুট / পদ্মা সেতু / সেতুমন্ত্রী / শেখ রবিউল আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • চ্যালেঞ্জ থাকলেও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করছে: নৌপরিবহন মন্ত্রী  

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net