Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
সর্বজনীন নয়, জ্বালানি ভর্তুকি দিতে হবে কৃষি, সেচ ও গণপরিবহনে: ড. ফাহমিদা খাতুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2026, 02:25 pm
Last modified: 02 May, 2026, 02:38 pm

Related News

  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি

সর্বজনীন নয়, জ্বালানি ভর্তুকি দিতে হবে কৃষি, সেচ ও গণপরিবহনে: ড. ফাহমিদা খাতুন

টিবিএস রিপোর্ট
02 May, 2026, 02:25 pm
Last modified: 02 May, 2026, 02:38 pm
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। ইলাস্ট্রেশন: টিবিএস

জ্বালানি ভর্তুকি সর্বজনীন না করে কেবল কৃষি, সেচ ও গণপরিবহন খাতে দেওয়ার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেছেন, বর্তমানে জ্বালানির ভর্তুকি দেশের উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্তরাও ভোগ করছে, অথচ সর্বজনীন জ্বালানি ভর্তুকি দেওয়ার সক্ষমতা সরকারের নেই। সবার ভর্তুকি পাওয়া উচিতও নয়।

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এই অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজ ও ঢাকা কলেজের বিতার্কিকরা অংশ নেন।

জ্বালানি খাতের অব্যবস্থাপনা নিয়ে ড. ফাহমিদা খাতুন বলেন, জ্বালানির মূল্য নির্ধারণে স্বচ্ছতা দেখাতে হবে। আইএমএফের শর্ত হিসেবে সরকার প্রতি মাসে জ্বালানির দাম নির্ধারণের উদ্যোগ নিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম কমে, তখন সরকার দাম না কমিয়ে মুনাফা করেছে। এই খাতে দুর্নীতিও আছে। তাই দাম নির্ধারণের পদ্ধতি স্বচ্ছতার সঙ্গে কার্যকর করতে হবে।

তিনি সরকারের অপ্রয়োজনীয় ব্যয় ও দুর্নীতি নিয়ন্ত্রণ করে জ্বালানি অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি জ্বালানি মজুত সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন।

নিজস্ব গ্যাস অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিভিন্ন স্টাডিতে উঠে এসেছে যে কূপ খননের মাধ্যমে বাংলাদেশে গ্যাস উৎপাদন বাড়ানো সম্ভব।

আসন্ন বাজেট নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, আগামী বাজেটকে নিছক সরকারের এক বছরের আয়-ব্যয়ের হিসাব হিসেবে প্রণয়ন না করে ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতার হাতিয়ার হিসেবে প্রণয়ন করার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে নিজস্ব অর্থনীতির ভিত্তি মজবুত করা এবং সরকারের নীতিমালার বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠায় বাজেটে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত দেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, '৩০ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত নয়। রপ্তানি কমে যাচ্ছে, শুধু রেমিটেন্স দিয়ে রিজার্ভ বাড়ানো সম্ভব নয়। বেসরকারিখাতের বিনিয়োগ কমে জিডিপির অনুপাতে ২২ শতাংশে নেমে এসেছে, বৈদেশিক বিনিয়োগ নেই বললেই চলে। ফলে কর্মসংস্থান হচ্ছে না। তাহলে কীভাবে অর্থনীতির ভিত্তি মজবুত হবে?'

এই পরিস্থিতি উত্তরণে বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা, রাজস্ব আহরণ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বিশ্ববাজারে পণ্যের দাম এবং দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়ছে। সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে কিছু সময়ের জন্য নিত্যপণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স কমিয়ে ওএমএস এবং টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ বাড়ানো উচিত।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গ্রহণের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। 

'সংকটকালে একটি জনবান্ধব, ব্যবসাবান্ধব, সাবধানী, টেকসই, সুষম ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়ন করা উচিত। যাতে নিম্ন মধ্যবিত্তের ওপর কোনো চাপ তৈরি না হয়, জনভোগান্তি না বাড়ে, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে, কর্মসংস্থান তৈরি হয় ও বিনিয়োগ বাড়ে', আরও বলেন তিনি। 
 

Related Topics

টপ নিউজ

ড. ফাহমিদা খাতুন / সিপিডি / জ্বালানি ভর্তুকি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
    ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    ‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল
  • অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
    প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ
  • প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
    সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

Related News

  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সিপিডি’র নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো ফাহমিদা খাতুন
  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে খাদ্যপণ্যের দাম বাড়ছে ১১৬% পর্যন্ত: সিপিডি

Most Read

1
ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
অর্থনীতি

ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

4
শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল

5
অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ

6
প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net