Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে উপাচার্যের অসন্তোষ, বহিষ্কৃত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 April, 2026, 08:40 pm
Last modified: 30 April, 2026, 08:44 pm

Related News

  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে উপাচার্যের অসন্তোষ, বহিষ্কৃত ১০

উপাচার্য বলেন, 'যতক্ষণ পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তা সবার নৈতিক উন্নয়ন নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত পরীক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।' 
টিবিএস রিপোর্ট 
30 April, 2026, 08:40 pm
Last modified: 30 April, 2026, 08:44 pm
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। 

তিনি জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালিত না হলে পরীক্ষা নেওয়া একটি প্রহসন ছাড়া আর কিছুই নয়। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ময়মনসিংহের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

পরিদর্শনকালে পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

পরীক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, 'যতক্ষণ পর্যন্ত পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত শিক্ষক-কর্মকর্তা সবার নৈতিক উন্নয়ন নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত পরীক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।' 

ড. আমানুল্লাহ আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মান বৃদ্ধিতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেন্দ্র ব্যবস্থাপনায় পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। 

এর আগে, উপাচার্য ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Related Topics

টপ নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয় / বহিষ্কৃত / উপাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ডুয়েটে নতুন ভিসির যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশসহ আহত ১৫
  • বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল সরকার
  • পদোন্নতির দাবি: উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, কমপ্লিট শাটডাউনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net