Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমির জামিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2026, 03:15 pm
Last modified: 30 April, 2026, 03:16 pm

Related News

  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন, তবে মুক্তি পাচ্ছেন না এখনই
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত
  • শিশুসহ কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন মহিলা লীগ নেত্রী শিল্পী

৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমির জামিন

এই মামলায় ইমি ছাড়াও অন্য দুই আসামি হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মামুন।
টিবিএস রিপোর্ট
30 April, 2026, 03:15 pm
Last modified: 30 April, 2026, 03:16 pm
ছবি: সংগৃহীত

শেখ মুজিবর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

ইমির করা এক জামিন আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। জামিনের পাশাপাশি আদালত এই বিষয়ে একটি রুলও জারি করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৭ মার্চ রাজধানীর চাঁনখারপুল মোড়ে উচ্চশব্দে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই মামলায় ইমি ছাড়াও অন্য দুই আসামি হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মামুন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা একটি মসজিদের দিকে মাইকের মুখ রেখে 'উসকানিমূলক স্লোগান' দিচ্ছিলেন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিলেন। এছাড়া, তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশি হেফাজত থেকে আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

ঘটনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধি এ বি জুবায়ের ও মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Related Topics

টপ নিউজ

ইমি / সন্ত্রাসবিরোধী আইন / ৭ মার্চের ভাষণ / জামিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন, তবে মুক্তি পাচ্ছেন না এখনই
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন
  • ৭ মার্চের ভাষণ বাজিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ইমি জামিনে কারামুক্ত
  • শিশুসহ কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেলেন মহিলা লীগ নেত্রী শিল্পী

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net