Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

বাংলাদেশ

বাসস
02 April, 2026, 04:40 pm
Last modified: 02 April, 2026, 04:42 pm

Related News

  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে: প্রতিমন্ত্রী

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানান, সরকারের কাছে বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ টন ডিজেল মজুদ আছে। তাই সারাদেশে কৃষকদের ডিজেল দিতে সরকারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই।
বাসস
02 April, 2026, 04:40 pm
Last modified: 02 April, 2026, 04:42 pm
ছবি : বাসস

সারাদেশে কৃষকদের মাঝে ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশ দেয়া হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এ তথ্য জানান।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আজ সারাদেশে ৬৪ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনলাইনে মিটিং করা হয়েছে। জেলা প্রশাসকরা মিটিংয়ে যুক্ত ছিলেন। সেখানে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যাপ্ত ডিজেল মজুদ আছে বলে ডিসিদের জানিয়ে দেয়া হয়েছে এবং সারাদেশে কৃষকদের মাঝে চাহিদা মতো ডিজেল প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।'

সরকারের নির্দেশনার পর সারাদেশে কৃষকদের মাঝে ডিজেল প্রাপ্তি নিশ্চিত হবে এবং সকল কৃষক প্রয়োজন মত ডিজেল পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

মনির হোসেন চৌধুরী জানান, সরকারের কাছে বর্তমানে ২ লাখ ৭১ হাজার ৩৭৪ টন ডিজেল মজুদ আছে। তাই সারাদেশে কৃষকদের ডিজেল দিতে সরকারের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, 'কৃষকদের ডিজেল প্রাপ্তিতে কোনো অসুবিধা হলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।'

মনির হোসেন চৌধুরী বলেন, 'ডিজেল ছাড়াও অকটেন ও পেট্রোলের কোনো সমস্যা নেই। গত দিনগুলোতে যেভাবে সরকারের পক্ষ থেকে সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হতো বর্তমান সময়েও সেভাবেই সরবরাহ করা হচ্ছে।'

তিনি বলেন, 'বৈশ্বিক যুদ্ধ অবস্থার কারণে অনেকেই হয়তো দাম বাড়ানোর সুযোগ নিতে গিয়ে অন্যায়ভাবে জ্বালানি তেল মজুদ করছেন। এই মজুদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত আছে।'

তিনি বলেন, 'বৈশ্বিক যুদ্ধ অব্যবস্থার কারণে অনেক গ্রাহকও মনে করছেন যে, যদি জ্বালানি তেলের দাম বেড়ে যায় তাই তারাও অতিরিক্ত তেল কিনে রাখার প্রবণতায় নেমেছেন। সেই হিসেবে অনেক গ্রাহক চাহিদার তুলনায় বেশি তেল নিতে পাম্পে ভিড় করছেন। এসব কারণেও পেট্রোল পাম্পে ভিড় বাড়ছে।'

মনির হোসেন চৌধুরী বলেন, 'সারাদেশে গ্রাহকদের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।'

তিনি বলেন, 'সরকারের কাছে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সারাদেশে সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষ ও পেট্রোলপাম্প মালিকদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

ডিজেল / কৃষক / জ্বালানি মন্ত্রণালয় 

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 
  • ৫ দিনে দ্বিতীয়বারের মতো পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • বাগেরহাটে ৬,৬৪৬ কৃষকের ৫.১৮ কোটি টাকার ঋণ মওকুফ করবে সরকার  
  • কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে: প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net