Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 April, 2026, 06:45 pm
Last modified: 01 April, 2026, 06:51 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ

ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) উপপরিদর্শক আব্দুল মুক্তালিব বুধবার (১ এপ্রিল) আদালতে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন।
টিবিএস রিপোর্ট
01 April, 2026, 06:45 pm
Last modified: 01 April, 2026, 06:51 pm
তিন সন্তানসহ আওয়ামীলীগের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক মোসা. তাহমিনা আক্তার। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া তিন সন্তানের জননী তাহমিনা আক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি ডিবি পুলিশ। ডিবি পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) উপপরিদর্শক আব্দুল মুক্তালিব বুধবার (১ এপ্রিল) আদালতে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনটি আমলে নিয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি তাহমিনাকে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে মুক্তির নির্দেশ দিয়েছেন। ঢাকা জেলা পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উপপরিদর্শক আব্দুল মুক্তালিব উল্লেখ করেন, তিন কন্যাসন্তানের মা তাহমিনা আক্তার ঢাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্বামী প্রবাসী হলেও তাদের সম্পর্ক ভালো নয়। এছাড়া বাবা-মা ও পরিবারের সাথেও তার যোগাযোগ বিচ্ছিন্ন। গত ২৬ মার্চ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিছু অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ভুল বুঝিয়েছিলেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে ছবি তোলার জন্য তাহমিনাকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যান। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং 'জয় বাংলা'সহ বিভিন্ন স্লোগান দেওয়ার জন্য তাকে ব্যবহার করা হয়।

তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি না বুঝেই তাহমিনা আক্তার জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন। প্রকৃতপক্ষে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কোনো কর্মকাণ্ডেও জড়িত নন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধর্তব্য অপরাধের সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির আইনে তাকে অব্যাহতি প্রদানের প্রার্থনা করা হলো।

উল্লেখ্য, গত ২৬ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তিন সন্তানসহ তাহমিনাকে আটক করে পুলিশ। পরদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

তাহমিনার আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, "আদালত থেকে তার মুক্তির আদেশ এসেছে। আইনি প্রক্রিয়া শেষে আশা করছি আগামীকাল বৃহস্পতিবার তিনি কারামুক্ত হবেন।"

Related Topics

টপ নিউজ

স্মৃতিসৌধ / গ্রেপ্তার / অব্যাহতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net