Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 March, 2026, 09:30 pm
Last modified: 21 March, 2026, 09:36 pm

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

টিবিএস রিপোর্ট
21 March, 2026, 09:30 pm
Last modified: 21 March, 2026, 09:36 pm
বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: টিবিএস

শহরের যান্ত্রিকতার মাঝে এক চিলতে মানবিকতার পরশ পেল ৬০০ সুবিধাবঞ্চিত মানুষ। আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত হলো এক ব্যতিক্রমী মিলনমেলা। স্বেচ্ছাসেবী সংগঠন 'জয়ফুল জার্নি'র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দুস্থ নারী, পুরুষ ও শিশুদের জন্য ছিল উন্নতমানের খাবারের আয়োজন।

শনিবার (২১ মার্চ) দুপুরে যশোর পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে গিয়ে দেখা যায় এক উৎসবমুখর পরিবেশ। দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে বিশেষ এই ভোজের আয়োজন করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নিজ হাতে অসহায়দের খাবার পরিবেশন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের মাঝে সীমাবদ্ধ নয়, বরং তা সমাজের অবহেলিত মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই সার্থকতা। জয়ফুল জার্নি যেভাবে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।'

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের জন্য রাখা বিশেষ 'আইসক্রিম কর্নার'। প্রখর রোদে তৃপ্তিদায়ক খাবারের পর আইসক্রিমের স্বাদ শিশুদের উল্লাস কয়েকগুণ বাড়িয়ে দেয়। আয়োজকরা জানান, ৬০০ মানুষের জন্য উন্নতমানের মধ্যাহ্নভোজের পাশাপাশি শিশুদের মানসিক প্রশান্তির কথা ভেবেই এই বিশেষ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছিল।

অনুষ্ঠানে 'জয়ফুল জার্নি'র সংগঠকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা এহতেশামুল হক পাপ্পু, সভাপতি শাহরিয়ার রহমান হেলাল, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি কৃষ্ণ পাল, জয়েন্ট সেক্রেটারি শেখ সাদ্দাম হোসেন ও সদস্য শেখ সোহেল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বারের যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ উদ্দিন টিপু এবং নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।

সংগঠনের সভাপতি শাহরিয়ার রহমান হেলাল জানান, এটি তাদের প্রথম কোনো আয়োজন নয়। এর আগেও গত দুটি ঈদে তারা একইভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আনন্দ আয়োজনের ব্যবস্থা করেছিলেন। ভবিষ্যতে এই সেবামূলক কাজের পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

ঈদুল ফিতর / ঈদ / যশোর / জয়ফুল জার্নি / বিদ্যুৎ প্রতিমন্ত্রী / খাবার বিতরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • ‘হেনগুয়া’ থেকে মিনিমালিস্ট মোটিফ: ঈদে আমিরাতে মেহেদি যেভাবে পছন্দের শীর্ষে
  • 'মানুষ এখন অপমানের ভয়ে থাকে': ভারতে উন্মুক্ত স্থানে ঈদের নামাজ নিয়ে কড়াকড়ি
  • জাহাজেই ঈদের নামাজ পড়লেন হরমুজে আটকে থাকা বাংলার জয়যাত্রার ৩১ নাবিক 
  • ঈদে কারাবন্দিদের খাবারের মেন্যুতে যা যা থাকছে
  • ঈদে ৯৯ শতাংশ শ্রমিকের বোনাস প্রদান করা হয়েছে, গুজব ছড়াবেন না: শ্রমমন্ত্রী

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net