Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে হাইকোর্টের রুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2026, 08:05 pm
Last modified: 05 March, 2026, 08:10 pm

Related News

  • গ্রামীণ ব্যাংকের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে হাইকোর্টের রুল
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • ইবনে সিনায় ‘শুধু পুরুষ ও মুসলিম কর্মী’ নিয়োগ কেন বৈষম্যহীন ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
  • রামপুরায় হত্যা ও নির্যাতন মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ পুলিশ সদস্যের মামলার রায় ৪ মার্চ
  • গণঅভ্যুত্থানে বিজয়ী জেন-জি, তবে নির্বাচনে আধিপত্য পুরোনো রাজনৈতিক শক্তির হাতেই

জুলাই গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে হাইকোর্টের রুল

আদালত আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
টিবিএস রিপোর্ট
05 March, 2026, 08:05 pm
Last modified: 05 March, 2026, 08:10 pm
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করেন।

আদালত আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিট আবেদনে গণমাধ্যমের তথ্যের বরাত দিয়ে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেও এখন পর্যন্ত এর একটি উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়নি, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।

পিটিশনে আরও বলা হয়, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় জননিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে এবং এসব অস্ত্র বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। এমতাবস্থায় সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জীবন রক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে এই রিটটি দায়ের করা হয়। রিট আবেদনের শুনানি শেষে আদালত আজ সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই রুল জারি করেন।

Related Topics

টপ নিউজ

জুলাই গণঅভ্যুত্থান / অস্ত্র লুট / হাইকোর্টের রুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • গ্রামীণ ব্যাংকের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করতে হাইকোর্টের রুল
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • ইবনে সিনায় ‘শুধু পুরুষ ও মুসলিম কর্মী’ নিয়োগ কেন বৈষম্যহীন ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
  • রামপুরায় হত্যা ও নির্যাতন মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৫ পুলিশ সদস্যের মামলার রায় ৪ মার্চ
  • গণঅভ্যুত্থানে বিজয়ী জেন-জি, তবে নির্বাচনে আধিপত্য পুরোনো রাজনৈতিক শক্তির হাতেই

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net