Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2026, 08:25 pm
Last modified: 26 February, 2026, 08:30 pm

Related News

  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার

ভাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, ‘দুইটি ঘটনাই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’
টিবিএস রিপোর্ট
26 February, 2026, 08:25 pm
Last modified: 26 February, 2026, 08:30 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পৃথক দুই বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বসুন্ধরা আই ব্লকের ১০ নম্বর রোডের একটি বাসা থেকে শেখ মো. শাওন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে ভাটারা থানা পুলিশ।

নিহত শাওন ঢাকার নবাবগঞ্জের কাশিমপুর গ্রামের শেখ মো. মিনহাজের ছেলে। তার বাবা দেশের বাইরে থাকেন। তিনি মা ও বোনের সঙ্গে বসুন্ধরায় মামার বাসায় থাকতেন। তিনি বিদেশ যাওয়ার জন্য আইএলটিএস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ভাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, 'গতকাল রাতে সেহরি খাওয়ার পর শাওন তার রুমে চলে যায়। আজ বিকাল সোয়া ৩টার সময় তার মামা শামীম কাউসার তাকে ডাকলেও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, তিনি ফ্যানের সঙ্গে রশি দিয়ে ফাঁস নিয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।'

তিনি আরও বলেন, 'সুরতহাল শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'

এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের একটি বাসা থেকে মাহমুদা আক্তার ওরফে জেরিন (২৭) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভাটার থানা পুলিশ।

নিহত জেরিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার খোরশেদ আলীর মেয়ে। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।

তিনি বসুন্ধরার ওই বাসায় অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন।

এ বিষয়ে ওসি মো. ইমাউল হক বলেন, 'দীর্ঘক্ষণ ভেতর থেকে দরজা লাগানো দেখতে পেয়ে পাশের কক্ষের অন্য শিক্ষার্থীরা ভাটারা থানায় খবর দেন। পুলিশ গিয়ে কক্ষটির দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় জেরিনের লাশ উদ্ধার করে'

তিনি বলেন, 'ঢাকায় তার কোনো নিকট আত্মীয় নেই। পরে খবর পেয়ে তার মামা আসেন। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, 'দুইটি ঘটনাই আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।'

Related Topics

টপ নিউজ

বসুন্ধরা / বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী / মরদেহ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • মিরপুরে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net