Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2026, 08:20 pm
Last modified: 26 February, 2026, 08:25 pm

Related News

  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭
  • বগুড়ায় ঈদে ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৪
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি ৮৬ লাখ টাকা বিতরণ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময় তিনি চালকদের প্রতি হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানান।
টিবিএস রিপোর্ট
26 February, 2026, 08:20 pm
Last modified: 26 February, 2026, 08:25 pm
ছবি: সংগৃহীত

যশোর, মাগুরা ও ঝিনাইদহ- এই তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে প্রায় ছয় কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারগুলোর হাতে এসব চেক তুলে দেওয়া হয়। 

বিআরটিএ যশোর সার্কেলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত ১৫০ জন ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়েছে৷ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময় তিনি চালকদের প্রতি হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইন মেনে অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, 'দেশে দুর্ঘটনায় ৭০ শতাংশ মোটরসাইকেলে ঘটে। ফলে নতুন মোটরসাইকেল বিক্রির সময় ক্রেতাকে ২টি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদানের নিয়ম করা হচ্ছে। এ প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।' 

তিনি আরও বলেন, 'সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং মানবিক দায়িত্বও বটে। এ ধরনের আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।' 

সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। তারা মন্তব্য করেন যে, এই আর্থিক সহায়তা তাদের বাস্তব জীবনে অনেকটা স্বস্তি ও স্বচ্ছলতা বয়ে আনবে। 

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর বিআরটিএ-এর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। এছাড়াও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বা গুরুতর আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি বিশেষ ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে নিয়মিতভাবে আবেদনগুলো যাচাই-বাছাই করে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হচ্ছে। 

এদিন এই তিন জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৫০টি পরিবারের মাঝে মোট ৫ কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে যশোরের ৬৯টি, মাগুরার ১৯টি এবং ঝিনাইদহ জেলার ৬২টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

যশোর / সড়ক দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৭
  • বগুড়ায় ঈদে ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর, আহত ৪
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net