Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
একটি নির্দিষ্ট মহল গোপনে ‘মব’ সৃষ্টিকারী কর্মকাণ্ডে মদত দিচ্ছে: তথ্যমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2026, 05:45 pm
Last modified: 21 February, 2026, 10:11 pm

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • কমিশন হলে সরকার ও মালিকপক্ষ কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

একটি নির্দিষ্ট মহল গোপনে ‘মব’ সৃষ্টিকারী কর্মকাণ্ডে মদত দিচ্ছে: তথ্যমন্ত্রী 

তিনি বলেন, ‘কিছু মানুষ প্রচলিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে গিয়ে কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করে। আমরা এই ধরনের সংগঠিত ও বেআইনি কর্মকাণ্ডকে ‘মব’ হিসেবে চিহ্নিত করছি।’
টিবিএস রিপোর্ট
21 February, 2026, 05:45 pm
Last modified: 21 February, 2026, 10:11 pm
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি নির্দিষ্ট মহল গোপনে 'মব' সৃষ্টিকারী কর্মকাণ্ডে মদত দিচ্ছে। 

তিনি আরও বলেন, 'একটি পক্ষ মবকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বলে দেখা যাচ্ছে। এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থেকেও কেউ কেউ গোপনে মদত দিচ্ছেন।'

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে 'মব' শব্দের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, 'কিছু মানুষ প্রচলিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে গিয়ে কর্মকাণ্ড দেখানোর চেষ্টা করে। আমরা এই ধরনের সংগঠিত ও বেআইনি কর্মকাণ্ডকে 'মব' হিসেবে চিহ্নিত করছি।'

তিনি গণমাধ্যমকে সরকার ও জনগণের মধ্যকার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে আখ্যা দিয়ে বলেন, 'দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা বাস্তবে নানা সমস্যার মুখোমুখি হন। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ সরকার গ্রহণ করেছে। ওয়েজ বোর্ডকে সময়োপযোগী করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, যাতে পেশাগত স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।'

মন্ত্রী বলেন, 'সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। তাই এর সমস্যা, সংকট বা বিরোধ সাংবাদিকতার নীতিমালা ও প্রতিষ্ঠিত কাঠামোর মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন।'

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তরের হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকতার পেশাগত সমস্যা সাংবাদিকতার নিজস্ব কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।

মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের কল্যাণে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি ঘোষণা দেন, "গণমাধ্যমের অভিভাবকের দায়িত্ব আমি নেব। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।"

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নারী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। 'ফ্যামিলি কার্ড' কার্যক্রমকে অগ্রাধিকার ভিত্তিতে চলতি মাসের মধ্যেই শুরু করা হবে। এছাড়া বেকারত্ব সমস্যা সমাধানে দেশব্যাপী ম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রীয় ক্ষমতা প্রসঙ্গে তিনি আরও বলেন, "নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না।"

শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ভাষা আন্দোলনের আদর্শকে ধারণ করে গণমাধ্যম, গণতন্ত্র ও সমাজ উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / নবম ওয়েজ বোর্ড / তথ্যমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • কমিশন হলে সরকার ও মালিকপক্ষ কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
  • সাগরের নীল আর্তনাদ এবং এক অপরাজেয় বৃদ্ধের অনন্ত লড়াই
  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net