Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরকে আন্তর্জাতিক মানের ল্যাব তৈরির পরামর্শ সমাজকল্যাণ মন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 06:45 pm
Last modified: 19 February, 2026, 06:54 pm

Related News

  • ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • তনু হত্যা মামলা: সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ
  • ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • মৃত্যুর ৪৪ বছর পর সিগারেটের ডিএনএর সাহায্যে যেভাবে ধরা পড়ল মার্কিন কিশোরীর খুনি

ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরকে আন্তর্জাতিক মানের ল্যাব তৈরির পরামর্শ সমাজকল্যাণ মন্ত্রীর

মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমাদের নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুদের নিয়ে প্রতিশ্রুতি রয়েছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমাদের কাজ করতে হবে। চলমান যে পলিসিসমূহ রয়েছে সেগুলোতে হয়তো কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে।’
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 06:45 pm
Last modified: 19 February, 2026, 06:54 pm
ছবি: বাসস

ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরকে একটি আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি গড়ে তোলার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই ল্যাব তৈরিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিনও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'আমাদের নির্বাচনি ইশতেহারে নারী ও শিশুদের নিয়ে প্রতিশ্রুতি রয়েছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমাদের কাজ করতে হবে। চলমান যে পলিসিসমূহ রয়েছে সেগুলোতে হয়তো কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। সবকিছু নির্ভর করবে সরকারের বাজেট এবং কার্যক্রম বাস্তবায়নে মন্ত্রণালয়ের সক্ষমতার ওপর।'

জনগণের ম্যান্ডেট (সম্মতি) বাস্তবায়নের লক্ষ্যে সকলের সাথে টিমওয়ার্কের মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, 'দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবিক অর্থে যাতে জনগণের কাজে লাগে এমনভাবে বাস্তবায়ন করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে একজন নারী এবং একজন শিশুর ভবিষ্যৎ জীবন আমরা কীভাবে গড়ে দিতে পারি সে বিষয়ে পরিকল্পনামাফিক কাজ করতে হবে।'

তিনি সম্পদের অপচয় রোধের ওপর গুরুত্ব দিয়ে আরও বলেন, 'সম্পদের যেন উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়, সম্পদের অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রেখে মানুষের সঠিক সমস্যাকে চিহ্নিত করার মাধ্যমে সেটির সমাধান নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।'

মন্ত্রণালয়ের সাফল্য প্রসঙ্গে তিনি বলেন, 'এ মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে আমরা অনেক কাজ একসাথে না নিয়ে যদি দশটি কাজ নিয়ে এর সফল বাস্তবায়ন করতে পারি তাহলে সেটিই হবে সত্যিকার অর্থে মন্ত্রণালয়ের সাফল্য।'

মতবিনিময় সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়।
 
Related Topics

টপ নিউজ

সমাজকল্যাণ মন্ত্রী / মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় / ডিএনএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • তনু হত্যা মামলা: সন্দেহভাজন তিনজনের ডিএনএ ম্যাচিংয়ের নির্দেশ
  • ৪ বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • মৃত্যুর ৪৪ বছর পর সিগারেটের ডিএনএর সাহায্যে যেভাবে ধরা পড়ল মার্কিন কিশোরীর খুনি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net