Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
নির্বাচনি দায়িত্বে পুলিশ সদস্যদের জন্য ২২ নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 06:45 pm
Last modified: 11 February, 2026, 07:21 pm

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

নির্বাচনি দায়িত্বে পুলিশ সদস্যদের জন্য ২২ নির্দেশনা, না মানলে ব্যবস্থা

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন টিবিএসকে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনানুগ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যেই নির্বাচনি দায়িত্বে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় অনুসরণ করা বাধ্যতামূলক।’
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 06:45 pm
Last modified: 11 February, 2026, 07:21 pm
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ২২ ধরনের কাজ করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে মাঠ পর্যায়ের পুলিশকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অন্তত তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

২২ নির্দেশনায় যা আছে

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনি দায়িত্বে থাকাকালে কোনো প্রার্থী, প্রার্থীর এজেন্ট কিংবা সমর্থকদের কাছ থেকে খাবার, উপঢৌকন বা অন্য যেকোনো ধরনের সুবিধা নেওয়া যাবে না। প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, আলাপচারিতা বা ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়া ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা কোনো হস্তক্ষেপ করা যাবে না।

প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া কোনোভাবেই ভোটকক্ষে প্রবেশ করা যাবে না। ভোটারকে কোনো নির্দিষ্ট প্রার্থী বা প্রতীকের পক্ষে বা বিপক্ষে প্রভাবিত করা এবং কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা সমর্থকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ বা লাঠিপেটা করা যাবে না। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর মিছিলে অংশগ্রহণ কিংবা দলীয় কার্যালয়ে উপস্থিত থাকা যাবে না। এছাড়া পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ বা পছন্দ প্রকাশ করতে পারবেন না এবং কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না। দায়িত্ব পালনকালে গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচনি আইন ও বিধিমালার পরিপন্থী কোনো নির্দেশনা পালন করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো রাজনৈতিক পোস্ট, শেয়ার বা কমেন্ট করা নিষিদ্ধ। এমনকি দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনে ফোন ব্যবহার বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা যাবে না।

ভোটের দিনের বিশেষ কড়াকড়ি

ভোট গ্রহণের দিন ব্যক্তিগত আলাপচারিতার জন্য মোবাইল ফোন ব্যবহার একদমই নিষিদ্ধ থাকবে। নির্বাচনি দায়িত্ব পালনকালে কোনো অনৈতিক আচরণ বা অসদাচরণ করা যাবে না। নির্বাচন সংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য প্রকাশ করা এবং নির্বাচনের ফলাফল বা সম্ভাব্য বিজয়ী প্রার্থী সম্পর্কে কোনো ধরনের পূর্বানুমান বা কথোপকথন করা যাবে না।

অফিশিয়াল রিকোয়েস্ট বা দাপ্তরিক অনুরোধ ছাড়া কোনো অবস্থাতেই কোনো স্পর্শকাতর ঘটনার ছবি ও ভিডিও কারও কাছে পাঠানো যাবে না। দায়িত্ব পালনকালে ব্যক্তিগত আলাপে মশগুল হওয়া বা একত্রে জড়ো হয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা যাবে না।

এছাড়া জনসমাগমস্থলে ও খোলা জায়গায় যত্রতত্র আহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ফুটপাত বা টং দোকানে বসা যাবে না। সব ধরনের শুকনো খাবার (অগোছালোভাবে গ্রহণ), অশোভন পোশাক ও অপেশাদার কাজ থেকে পুলিশ সদস্যদের সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন টিবিএসকে বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনানুগ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে পুলিশ বদ্ধপরিকর। এ লক্ষ্যেই নির্বাচনি দায়িত্বে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় অনুসরণ করা বাধ্যতামূলক।'

Related Topics

টপ নিউজ

পুলিশ / নির্বাচন / দায়িত্ব পালন / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net