Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 February, 2026, 07:50 pm
Last modified: 10 February, 2026, 08:36 pm

Related News

  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন: ধর্ম উপদেষ্টা

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়’- শীর্ষক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
10 February, 2026, 07:50 pm
Last modified: 10 February, 2026, 08:36 pm
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

২০২৬ সালে হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, '২০২৬ সালে হজ প্যাকেজ-১ এর হজযাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ভাড়া সবমিলিয়ে ১০০০ সৌদি রিয়ালের কাছাকাছি কমানো হয়েছে। হজযাত্রীপ্রতি পরিবহন ভাড়া ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে। ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও প্যাকেজ-২ এর হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন।'

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়'- শীর্ষক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, 'যৌক্তিক খরচে হজ পালনের যে জনআকাঙ্ক্ষা ছিল সেটি নিয়ে বিশেষভাবে কাজ করার চেষ্টা করেছি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ ও নেগোশিয়েশনের মাধ্যমে ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো হয়। এবছর বিমান ভাড়া প্রায় ১৩ হাজার টাকা কমানো হয়েছে।'

গত দুই বছরে পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা বিমানভাড়া কমার বিষয়টিকে উল্লেখ করার মতো অর্জন বলে মন্তব্য করেন তিনি।

এবছরের হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে উপদেষ্টা বলেন, 'হজ প্যাকেজ-৩ এর সার্ভিস চার্জ সার্ভিস প্রোভাইডার কোম্পানির সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে হজযাত্রীপ্রতি প্রায় ৬০০ সৌদি রিয়াল কমানো হয়েছে। এই প্যাকেজের হাজীদের বাড়িভাড়া ও হোটেল টু হারাম শরীফ যাতায়াত পরিবহন বাবদ ধার্যকৃত টাকা এবং সাশ্রয়কৃত সার্ভিস চার্জ একত্র করে তাদের আবাসন হারাম শরীফের কাছাকাছি এগিয়ে আনতে সক্ষম হয়েছি।'

তিনি বলেন, 'এর ফলে হাজীদের যাতায়াতে বিড়ম্বনা লাঘব হয়েছে এবং তারা পাঁচ ওয়াক্ত নামাজ হারাম শরীফে আদায় করতে পারবে।'

ড. খালিদ বলেন, 'গত দেড়বছর স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার চেষ্টা করেছি। এর ফলে গত দেড়বছরে ধর্ম মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন হয়েছে।'

ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, 'ইসলামিক ফাউন্ডেশনের শুন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মামলাজনিত কারণে ১৯৭ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি সাপেক্ষে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।'

তিনি বলেন, 'এছাড়া নবম ও তদুর্ধ্ব গ্রেডের ২৯ জন এবং ১০ হতে ২০ তম গ্রেডের ৩২ জনকে বিধি মোতাবেক পদোন্নতি দেওয়া হয়েছে।'

নবম ও তদুর্ধ্ব গ্রেডের শুন্যপদে জেনবল নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এ প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা গত দেড় বছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কার্যক্রম তুলে ধরেন।

তিনি পেশাদারিত্ব ও সহযোগিতামূলক মনোভাবের জন্য গণমাধ্যম কর্মীদেরকেও ধন্যবাদ জানান।

Related Topics

টপ নিউজ

হজ / ধর্ম উপদেষ্টা / ড. আ ফ ম খালিদ হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • হজের মূল আনুষ্ঠানিকতায় আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন হাজিরা
  • হজ নিয়ে সতর্কবার্তার পর ইরানে হামলা স্থগিত করেন ট্রাম্প
  • যখন চট্টগ্রামের বন্দর থেকে শুরু হতো হজযাত্রা
  • ৩১ লাখ আসন ও ১২ হাজার ফ্লাইট: হাজিদের জন্য সৌদি আরবের বিশাল পরিবহন পরিকল্পনা
  • ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: ধর্মমন্ত্রী

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net