Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
নিরপরাধ আ. লীগ কর্মীদের প্রতি উদার হোন, তাদেরও থাকার অধিকার আছে: মোয়াজ্জেম হোসেন আলাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2026, 08:55 pm
Last modified: 08 February, 2026, 09:02 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

নিরপরাধ আ. লীগ কর্মীদের প্রতি উদার হোন, তাদেরও থাকার অধিকার আছে: মোয়াজ্জেম হোসেন আলাল

জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে বিএনপি এই নেতা বলেন, ‘গণমাধ্যমে দেখলাম তিনি জনাব তারেক রহমানকে নির্বাচনি বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলব— আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে জিতে আসুন, তারপর দেখা যাবে।’
টিবিএস রিপোর্ট
08 February, 2026, 08:55 pm
Last modified: 08 February, 2026, 09:02 pm
ছবি: টিবিএস

নিরপরাধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, 'আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাদের প্রতি আগ্রাসী না হওয়ার জন্যও নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।'

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা সদর উপজেলার কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মনিরুল হক চৌধুরীর নির্বাচনি ইশতেহারে 'আইটি ভিলেজ' স্থাপনের কথা বলা হয়েছে, যা অত্যন্ত আশা জাগানিয়া। তিনি আরও বলেন, মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোনো বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্তানের উন্নয়নের কথা যেমন বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্মাবলম্বীদের জন্য উন্নত শ্মশানের কথা বলেছেন। খ্রিস্টানদের চার্চের উন্নয়নের কথা বলেছেন। এমনকি তিনি ক্ষয়িষ্ণু ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের কথাও পরিকল্পনায় উল্লেখ করেছেন।

জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে বিএনপি এই নেতা বলেন, 'গণমাধ্যমে দেখলাম তিনি জনাব তারেক রহমানকে নির্বাচনি বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলব— আগে আমাদের জাইমা রহমানের সঙ্গে বিতর্ক করে জিতে আসুন, তারপর দেখা যাবে।'

নির্বাচনের দিন পোলিং এজেন্টদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে তিনি বলেন, 'আমরা যখন হজ পালন করতে যাই, আমাদের মা-বোনদের নিকাব খুলে ছবি তুলতে হয়, হজের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মহিলা ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে এ নিয়ে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করে, আপনারা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন।'

মোয়াজ্জেম হোসেন আলাল আরও বলেন, 'বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল হয়েছিল, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান নির্ধারণ করেছিলেন— 'মানুষ নানান মতো, দেশ বাঁচাতে ঐকমত্য'। বিএনপি আজকে পর্যন্ত এই ধারার মধ্যেই অব্যাহত আছে। আর সেই ধারার অন্যতম সেনানী হচ্ছেন আপনাদের নেতা মনিরুল হক চৌধুরী।'

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী। এছাড়া কুমিল্লা কোটবাড়ি, কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত 'আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটি'র ধারণাপত্র পেশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। এ সময় উপস্থিত সকলকে স্যাটেলাইট সিটির একটি অডিও-ভিজ্যুয়াল প্রস্তাবনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার এবং কালীর বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Topics

টপ নিউজ

আ. লীগ / কর্মী / সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net