Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নির্বাচনি ইশতেহার: নির্বাচিত হলে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করবে বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2026, 06:00 pm
Last modified: 06 February, 2026, 06:31 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

নির্বাচনি ইশতেহার: নির্বাচিত হলে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন করবে বিএনপি

পুলিশ বাহিনীকে একটি স্বাধীন ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে একটি 'পুলিশ কমিশন' গঠন এবং অনলাইনে অভিযোগ দায়েরের সুবিধা সম্প্রসারণের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 February, 2026, 06:00 pm
Last modified: 06 February, 2026, 06:31 pm
অলঙ্করণ: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত নির্বাচনি ইশতেহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, সরকার গঠন করতে পারলে 'ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন' গঠন করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষিত ইশতেহারের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার অংশে গণতন্ত্র ও জাতি গঠনের মধ্যে বিষয়টি যুক্ত করেছে বিএনপি।

ইশতেহারে দলটি জানায়, বিএনপি ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে, যেখানে দুর্নীতি দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য।

সুশাসনের এই রূপরেখায় দুর্নীতি দমনে পদ্ধতিগত সংস্কারের পাশাপাশি উন্মুক্ত দরপত্র, রিয়েল-টাইম অডিট এবং অর্থপাচার রোধ করে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রাষ্ট্রীয় স্বচ্ছতা নিশ্চিতে 'ন্যায়পাল' নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আইনের শাসন প্রতিষ্ঠায় ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানসহ সব মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করা এবং গুম প্রতিরোধের পাশাপাশি বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, জনপ্রশাসনে দলীয়করণ রোধ ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে 'প্রশাসনিক সংস্কার কমিশন' এবং মেধার ভিত্তিতে নিয়োগের মাধ্যমে 'মেরিটোক্রেসির বাংলাদেশ' গড়ার অঙ্গীকার করা হয়েছে।

পুলিশ বাহিনীকে একটি স্বাধীন ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে একটি 'পুলিশ কমিশন' গঠন এবং অনলাইনে অভিযোগ দায়েরের সুবিধা সম্প্রসারণের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের অংশ হিসেবে বিএনপি একটি 'ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছে, যার মূল লক্ষ্য হলো প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে একটি ভবিষ্যৎমুখী নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা।

এই কমিশনের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের অবসান ঘটিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অভিন্ন জাতীয় সত্তা নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যেখানে সবার পরিচয় হবে, 'আমরা সবাই বাংলাদেশি'। 

মূলত বিভাজন অতিক্রম করে একটি ঐক্যবদ্ধ ও অখণ্ড জাতীয় সত্তা গড়ে তোলার মাধ্যমেই প্রকৃত জাতি গঠন সম্ভব বলে বিএনপি বিশ্বাস করে এবং এই লক্ষ্যেই তারা 'ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন' গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছে।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচনি ইশতেহার / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net