Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
নারায়ণগঞ্জে ব্যানারে নাম দেওয়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 02:15 pm
Last modified: 31 January, 2026, 02:17 pm

Related News

  • শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত
  • স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যায় নির্বাচনবিরোধী শক্তি জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন
  • বিচার না হলে এভাবে আরও পরিবার নিঃস্ব হবে: নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী
  • রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
  • মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইরানে সহিংস বিক্ষোভ, সংঘর্ষে নিহত একাধিক

নারায়ণগঞ্জে ব্যানারে নাম দেওয়া নিয়ে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 02:15 pm
Last modified: 31 January, 2026, 02:17 pm
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলীয় ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেতার নাম আজাহার উদ্দিন। তিনি কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলেন। আজাহার পৌরসভার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, 'নিহতের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীরা জানান, শনিবারের একটি দলীয় কর্মসূচি সামনে রেখে শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আলোচনায় বসেন নেতা-কর্মীরা। আলোচনার একপর্যায়ে কর্মসূচির ব্যানারে নামের অবস্থান (ক্রমিক) নিয়ে ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিব হোসেনের কথাকাটাকাটি শুরু হয়।

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রাজিবের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ, জ্যেষ্ঠ সহসভাপতি আজহার, যুবদলের সভাপতি রিপন ও এমরাতকে মারধর করেন। এ সময় রাজিবের ঘুষিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আজহার।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে আজহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির নেতারা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
Related Topics

টপ নিউজ

স্বেচ্ছাসেবক দল / সংঘর্ষে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • শেরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত
  • স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির হত্যায় নির্বাচনবিরোধী শক্তি জড়িত থাকতে পারে: সালাহউদ্দিন
  • বিচার না হলে এভাবে আরও পরিবার নিঃস্ব হবে: নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী
  • রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
  • মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ইরানে সহিংস বিক্ষোভ, সংঘর্ষে নিহত একাধিক

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net