Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 03:15 pm
Last modified: 29 January, 2026, 05:10 pm

Related News

  • দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 
  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই: তারেক রহমান

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 03:15 pm
Last modified: 29 January, 2026, 05:10 pm
ছবি: বিএনপি মিডিয়া সেল

ক্ষমতায় গেলে বিএনপি পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বিএনপির চেয়ারম্যান বলেন, 'পদ্মা নদীতে কোনো পানি আছে? কোনো পানি নাই। বহু মানুষ থাকলেও কর্মসংস্থান নেই। আমরা বরেন্দ্র আঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু করতে চাই, খাল-বিল খনন করতে চাই, পদ্মা নদীকে খনন করতে চাই। পদ্মা ব্যারাজ নির্মাণের কাজে হাত দিতে চাই।'

বিএনপির পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, 'আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। আইটি পার্ককে সচল করতে চাই, ভোকেশনাল ইন্সটিটিউট গড়ে তুলতে চাই। শুধু শিক্ষিত করলে হবে না, তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে।'

তিনি বলেন, 'আমার কৃষিনির্ভর শিল্পায়ন গড়ে তুলতে চাই। বিশেষ সহায়তায় মিল-ফ্যাক্টরি গড়ে তুলতে হবে। এজন্য কৃষককে কৃষি কার্ড দিতে চাই। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।'

তারেক রহমান আরও বলেন, 'আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তি থাকলে আমরা মানুষের জন্য কাজগুলো করতে পারবো। আমরা কোনো ঝগড়া, ফ্যাসাদ ও বিবাদের মধ্যে যেতে চাই না। সেজন্য আমরা এখানে কারো সমালোচনা করছি না। সমালোচনা করে আপনাদের কোনো লাভ হবে? আপনাদের পেট ভরবে? ভরবে না। কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কৃষি ঋণ মওকুফ হবে? কিছুই হবে না।'

তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারকে বলব: কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তার সঠিক ও সুষ্ঠু তদন্ত করুন। বিএনপির কোনো ভূমিকা থাকলেও আমরা সহাযোগিতা-সাহায্য করব। কিন্তু সঠিক সুষ্ঠু তদন্ত হতে হবে। সেই অনুযায়ী, দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করতে করতে হবে। কিন্তু সেটা সঠিক সুষ্ঠু-তদন্ত করতে হবে।'

বিএনপি চেয়ারম্যান আরও বলেন,  'বিগত সময়ে দেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। এবারও আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কীভাবে ভোটকে ক্ষতিগ্রস্ত করা যায়, ভোটকে বাধাগ্রস্ত করা যায়। আর যারা এখানে হাজার হাজার লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন, তারা সবাই অন্যদের সতর্ক করবেন, যাতে কেউ ভোট বানচাল করতে না পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে—যাতে কেউ ভোট বানচাল করতে না পারে। ১২ তারিখ যদি জনগণ সতর্ক থাকে, সজাগ থাকে, তাহলে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন।'

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনি প্রচারণার জন্য দুই দশক পর আজ প্রথম রাজশাহী গেছেন তারেক রহমান। রাজশাহী পৌঁছে দুপুর দেড়টার দিকে হযরত শাহ মখদুমের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। এর আগে দুপুর ১২টার পর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।

মাজার জিয়ারত শেষে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন তারেক রহমান। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / নির্বাচন / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / নির্বাচনি জনসভা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী 
  • জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net