Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2026, 09:00 am
Last modified: 29 January, 2026, 09:01 am

Related News

  • কৃষিতে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বহাল, বাড়ছে উন্নয়ন বরাদ্দ
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা

২০৫০ সালের মধ্যে টেকসই ও বাজারমুখী কৃষির লক্ষ্য বাংলাদেশের

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় কর্মশালায় ২৫ বছর মেয়াদি এই পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।
টিবিএস রিপোর্ট
29 January, 2026, 09:00 am
Last modified: 29 January, 2026, 09:01 am
প্রতীকী ছবি: সংগৃহীত

২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি খাতকে একটি টেকসই, জলবায়ু সহনশীল, উদ্ভাবনভিত্তিক, বাজারমুখী ও অধিক উৎপাদনশীল খাতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার 'ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার: আউটলুক ২০৫০' প্রণয়ন করেছে।

গতকাল বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় কর্মশালায় ২৫ বছর মেয়াদি এই পরিকল্পনার খসড়া উপস্থাপন করা হয়। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জানানো হয়, প্রাথমিকভাবে পুষ্টি নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, কৃষি মূল্য সংযোজন, কৃষি প্রযুক্তি, কৃষি শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি, কৃষি বাজার ব্যবস্থাপনাসহ মোট ১৩টি থিমেটিক এরিয়ায় পরিকল্পনাটি ভাগ করে ব্যাকগ্রাউন্ড স্টাডি করা হয়েছে।

এই ব্যাকগ্রাউন্ড স্টাডিগুলোতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ইউএনডিপি কারিগরি সহায়তা দিয়েছে। প্রতিটি থিমের জন্য পৃথকভাবে কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া প্রতিটি থিমেটিক এরিয়ার ক্ষেত্রে তথ্য বিশ্লেষণ, প্রবণতা মূল্যায়ন এবং ২০৫০ সাল পর্যন্ত চাহিদা ও সরবরাহের পূর্বাভাসের ভিত্তিতে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের সব ১৪টি কৃষি অঞ্চলে আঞ্চলিক পরামর্শ সভা আয়োজন করা হয়। এসব সভায় কৃষি-প্রাকৃতিক অঞ্চল, চাষাবাদ পদ্ধতি ও বাজার বাস্তবতার প্রতিফলন নিশ্চিত করা হয়। কৃষকসহ বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে আঞ্চলিক অগ্রাধিকার, বাস্তবায়নগত চ্যালেঞ্জ এবং বিনিয়োগ সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে।

পরিকল্পনার কাঠামো ও পরামর্শ প্রক্রিয়া

পরিকল্পনাটি সাতটি অধ্যায়ে ভাগ করা হয়েছে। এতে প্রেক্ষাপট ও প্রণয়ন প্রক্রিয়া, কৃষি খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিশ্লেষণ, সহায়ক নীতি ও নিয়ন্ত্রক কাঠামো, ১৩টি থিমেটিক এরিয়ার গবেষণার সমন্বিত ফলাফল, ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনা এবং জাতীয় পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ কাঠামো তুলে ধরা হয়েছে। অগ্রগতি পর্যবেক্ষণ ও অভিযোজন নিশ্চিত করতে মনিটরিং ও মূল্যায়ন ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত রয়েছে বলে কর্মশালায় জানানো হয়।

কর্মশালায় গ্যাপ, এসপিএস কমপ্লায়েন্স, পেস্ট ও সয়েল হেলথ ম্যানেজমেন্ট বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গ্লোবালগ্যাপের রেজিস্টার্ড ট্রেইনার আবু নোমান ফারুক আহম্মেদ।

তিনি জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ২০২৮ সালের মধ্যে তিন লাখ হেক্টর জমিকে গ্যাপ সার্টিফিকেশনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০৫০ সালের মধ্যে ৭০ শতাংশ জমিতে আইপিএম ও জৈবিক বালাইনাশক ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, "মাটির স্বাস্থ্য সুরক্ষায় মৃত্তিকা জৈব পদার্থ বৃদ্ধি, লবণাক্ততা ও অম্লত্ব সংশোধন এবং ডিজিটাল সয়েল হেলথ কার্ডের মাধ্যমে সুষম সার ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে। রপ্তানি বাড়াতে ন্যাশনাল প্ল্যান্ট কোয়ারেন্টাইন অথরিটি গঠন, বাংলাদেশগ্যাপকে গ্লোবালগ্যাপের সঙ্গে সমন্বয় এবং ব্লকচেইনভিত্তিক ট্রেসেবিলিটি চালুর রোডম্যাপ তৈরি করা হয়েছে।"

তিনি আরও বলেন, "এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ২০৫০ সালে উদ্যানজাত ফসলের রপ্তানি আয় এক বিলিয়ন ডলার এবং মোট কৃষিপণ্য রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।"

তিনি জানান, ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষি খাতকে নিরাপদ, মানসম্মত ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করতে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (গ্যাপ) এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) কমপ্লায়েন্স বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপটে এসব বিষয় আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ও বাস্তবায়ন পরিকল্পনা

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি উপদেষ্টা লে. জে. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি বলেন, "এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশের কৃষি খাতের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যেই এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আগামী ২৫ বছরে বাংলাদেশের কৃষির রূপান্তর মানুষের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

তিনি আরও বলেন, "এই পরিকল্পনার সফল বাস্তবায়ন শুধু কৃষি খাতের জন্য নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হবে।"

পরিকল্পনা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে মতবিনিময় এবং অংশীদারিত্বমূলক প্রক্রিয়ার মাধ্যমে 'আউটলুক ২০৫০' প্রণয়ন করা হয়েছে। এ প্রক্রিয়ায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, গবেষণা প্রতিষ্ঠান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীতিনির্ধারক, গবেষক, শিক্ষাবিদ, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, কৃষি উদ্যোক্তা, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, কৃষক সংগঠনের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় একাধিক কর্মশালা ও আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন অঞ্চলভিত্তিক ও জাতীয় চাহিদা এবং চ্যালেঞ্জ বিবেচনায় নেওয়া হয়েছে। জাতীয় এই কর্মশালা থেকে প্রাপ্ত পরামর্শও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তারা।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) ড. মো. মোস্তাফিজুর রহমান, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর প্রতিনিধি ড. জিয়াকুন শি।

Related Topics

টপ নিউজ

কৃষি / কৃষিখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • কৃষিতে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বহাল, বাড়ছে উন্নয়ন বরাদ্দ
  • আতা চাষ জনপ্রিয় হচ্ছে ভারতে—কম পানি, বৈরী আবহাওয়াতেও টিকতে পারে
  • সার সংকটের তীব্র ধাক্কা: বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা বিশ্বজুড়ে
  • উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • পহেলা বৈশাখে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকেরা পাবেন বছরে ২,৫০০ টাকা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net